Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 15, 2026
চূড়ান্ত আলোচনা করতে বার্সেলোনায় মেসির বাবা

খেলা

টিবিএস ডেস্ক
02 September, 2020, 03:35 pm
Last modified: 02 September, 2020, 03:55 pm

Related News

  • লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই
  • ‘এটি মেডেলের মতোই মূল্যবান’: বিশ্বকাপ ফাইনালের পর মেসির বলা গোপন কথা জানালেন ইয়ামাল
  • লামিন ইয়ামাল, বয়স ১৯, বিশ্বচ্যাম্পিয়ন, বুকজুড়ে ফিলিস্তিনিদের জন্য ভালোবাসা
  • ইতিহাসের পথে ফুটবলের জাদুকর মেসি
  • ইয়ামাল যখন বাচ্চা, তখন ওর সাথে ছবি তুলেছিলাম; এখন একসাথে বিশ্বকাপ খেলছি, ‘সত্যিই অবিশ্বাস্য’: মেসি

চূড়ান্ত আলোচনা করতে বার্সেলোনায় মেসির বাবা

বার্সেলোনায় নিজের ফ্ল্যাটে উঠেছেন মেসির বাবা হোর্হে মেসি। আগামী কয়েক ঘণ্টার মধ্যে বার্সা সভাপতি বার্তোমেউর সঙ্গে আলোচনায় বসবেন তিনি। ধারণা করা হচ্ছে এই বৈঠকের পরই জানা যাবে, মেসি বার্সায় থাকছেন নাকি নতুন ঠিকানায় যাচ্ছেন।
টিবিএস ডেস্ক
02 September, 2020, 03:35 pm
Last modified: 02 September, 2020, 03:55 pm

লিওনেল মেসির সঙ্গে কোনো আলোচনা নয়; বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ আগেই এটা জানিয়ে দিয়েছেন। এক শর্তেই মেসির সঙ্গে বসতে রাজি তিনি, সেটা হচ্ছে চুক্তি নবায়ন করতে। এর বাইরে কোনো আলোচনার দরকার হলে সেটা মেসির সঙ্গে নয়, তার বাবা হোর্হে মেসির সঙ্গে করতে চান বার্তোমেউ। 

চূড়ান্ত এই আলোচনা করতে কিছুক্ষণ আগে বার্সেলোনায় পৌঁছেছেন হোর্হে মেসি। আর বার্সেলোনা পৌঁছে আলোচনার টেবিলের যুক্তির মারপ্যাঁচের আগে মেসির ভক্তদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তাকে। মেসিকে কাতালান ক্লাবে ধরে রাখার জন্য রাস্তায় নেমে পড়া এসব ভক্তরা ভালো করেই বুঝতে পারছেন, ছেলেকে উড়িয়ে নিয়ে যেতেই এসেছেন তিনি। 

স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো আগেই জানিয়েছিল, মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসির সঙ্গে বুধবার আলোচনায় বসবেন বার্তোমেউ। এই আলোচনা করতে ব্যক্তিগত জেটে চড়ে বার্সেলোনায় পৌঁছেছেন মেসির বাবা। ব্যক্তিগত জেটে বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকরা ঘিরে ধরেছিলেন হোর্হে মেসিকে। কিন্তু তিনি কোনো মন্তব্য করেননি।

বার্সেলোনায় নিজের ফ্ল্যাটেই উঠেছেন মেসির বাবা। আগামী কয়েক ঘণ্টার মধ্যে বার্সা সভাপতির সঙ্গে আলোচনায় বসবেন তিনি। ধারণা করা হচ্ছে এই বৈঠকের পরই জানা যাবে, মেসি বার্সায় থাকছেন নাকি নতুন ঠিকানায় যাচ্ছেন। 

অনেকেরই ধারণা ছিল শেষ পর্যন্ত বার্সা ছাড়বেন না মেসি। কিন্তু এই ধারণা নিয়ে আর বসে থাকার সুযোগ নেই বার্সার মেসি ভক্তদের। অনুশীলন শুরুর আগে সোমবার ফিটনেস ও করোনা পরীক্ষা ছিল বার্সার খেলোয়াড়দের। কিন্তু এই পরীক্ষা দিতে যাননি মেসি। অংশ নেননি অনুশীলনেও। এসবে অংশ না নিয়ে আর্জেন্টাইন ফরোয়ার্ড ভালো করেই বুঝিয়ে দিয়েছেন, বার্সাতে থাকার ইচ্ছা মোটেও নেই তার। 

মেসিভক্তদের জন্য এখন শেষ আশা হোর্হে মেসি ও বার্তোমেউয়ের আলোচনা। এই আলোচনায় মেসিকে আরও দুই মৌসুমের চুক্তির চন্য তার বাবাকে প্রস্তাব দেবেন বার্তোমেউ, এমনই জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম। এই আলোচনায় কী সিদ্ধান্ত আসে সেটা জানার জন্য কেবল মেসিভক্তরাই নন, পুরো ফুটবল দুনিয়ায় অপেক্ষায় আছে।

Related Topics

টপ নিউজ

লিওনেল মেসি / বার্সেলোনা ছাড়ছেন মেসি / বার্সেলোনা / হোর্হে মেসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • যোগী আদিত্যনাথ। ছবি: এপি
    দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
    ২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

Related News

  • লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই
  • ‘এটি মেডেলের মতোই মূল্যবান’: বিশ্বকাপ ফাইনালের পর মেসির বলা গোপন কথা জানালেন ইয়ামাল
  • লামিন ইয়ামাল, বয়স ১৯, বিশ্বচ্যাম্পিয়ন, বুকজুড়ে ফিলিস্তিনিদের জন্য ভালোবাসা
  • ইতিহাসের পথে ফুটবলের জাদুকর মেসি
  • ইয়ামাল যখন বাচ্চা, তখন ওর সাথে ছবি তুলেছিলাম; এখন একসাথে বিশ্বকাপ খেলছি, ‘সত্যিই অবিশ্বাস্য’: মেসি

Most Read

1
যোগী আদিত্যনাথ। ছবি: এপি
আন্তর্জাতিক

দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

3
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

4
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net