Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 24, 2026
ক্রিকেট থামাতে গিয়ে হামলার শিকার পুলিশ

খেলা

টিবিএস ডেস্ক
26 March, 2020, 01:45 pm
Last modified: 26 March, 2020, 02:22 pm

Related News

  • ফিলিং স্টেশনে পুলিশের ওপর হামলার অভিযোগ, সাতক্ষীরায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
  • আশুলিয়ায় আসামি গ্রেপ্তার করতে গিয়ে স্বজনদের হামলায় আহত পুলিশ, আটক ১
  • রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে সংঘর্ষ: পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ৪
  • রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে পুলিশের ওপর হামলা: অজ্ঞাতনামা ৩,৫০০ জনের বিরুদ্ধে মামলা
  • আইভীকে গ্রেপ্তারে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

ক্রিকেট থামাতে গিয়ে হামলার শিকার পুলিশ

এ ঘটনার সময় সেখানকার পরিস্থিতি ক্রমেই খারাপ হতে থাকে। ক্রিকেট খেলতে থাকা যুবকদের সঙ্গে এলাকার মানুষও যোগ দেন।
টিবিএস ডেস্ক
26 March, 2020, 01:45 pm
Last modified: 26 March, 2020, 02:22 pm

কদিন আগে ক্রিকেট খেলতে গিয়ে আটক হয়েছিলেন ভারতের মহারাষ্ট্রের আট যুবক। করোনাভাইরাস সতর্কতায় ডাকা জনতা কারফিউ না মেনে ক্রিকেট খেলায় পুলিশ তাদের গ্রেফতার করে। এবার ঘটলো ভিন্ন ঘটনা, পুলিশ এবার হামলার শিকার। জরুরী অবস্থার মধ্যেই ক্রিকেট খেলতে নেমেছিলেন কয়েকজন। বাধা দেওয়ায় পুলিশের ওপর হামলা করেছেন তারা। 

করোনাভাইরাস প্রতিরোধে পুরো ভারতকে ২১ দিন লকডাউন ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটির কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকারও আপাতত কয়েকদিন ক্রিকেট না খেলার পরামর্শ দিয়েছেন। কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। ক্রিকেট পাগল ভারতীয়রা জরুরী এই অবস্থার মধ্যেই ব্যাট-বল নিয়ে রাস্তার নেমে পড়ছেন। 

পুলিশের ওপর এই হামলার ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। লকডাউনের মধ্যেই ক্রিকেট খেলতে রাস্তায় নেমে পড়ে একদল যুবক। তাদের ঘরে ফেরাতে এগিয়ে যায় পুলিশ। কিন্তু পুলিশের নির্দেশনা তো তারা মানেইনি, উল্টো পুলিশকে আক্রমণ করে বসে। 

এ ঘটনার সময় সেখানকার পরিস্থিতি ক্রমেই খারাপ হতে থাকে। কারণ ক্রিকেট খেলতে থাকা যুবকদের সঙ্গে এলাকার মানুষও যোগ দেন। পুলিশকে লক্ষ্য করে তারা পাথর ছুড়তে থাকে। অবস্থা বুঝে সেখান থেকে পালাতে বাধ্য হয় পুলিশ সদস্যরা। এ ঘটনায় চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলার শিকার হলেও চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পুলিশ পরিদর্শক যোগেন্দ্র সিং। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, 'আমাদের একটি বাহিনী আক্রমণের শিকার হয়েছে বলে জানতে পারলাম। ঘটনা শুনে আরও সদস্যদের নিয়ে সেখানে গিয়ে দেখি সবাই পুলিশের ওপর পাথর ছুড়ছে। এ ঘটনায় চারজন পুলিশ সদস্য আহত হয়েছে। দুজন পুরুষ ও দুজন নারীকে গ্রেফতার করেছি আমরা।'

করোনা সর্তকায় পুরো দেশ লকডাউনের ঘোষণায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, 'ভারতকে বাঁচাতে প্রতিটি রাস্তা ও এলাকা লকডাউন রাখতে হবে। ঘরের বাইরে বেরনো পুরোপুরি বন্ধ।' ভারতে এখন পর্যন্ত ৬০৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১০ জন।

Related Topics

রাস্তার ক্রিকেট / করোনা আতঙ্ক / পুলিশের ওপর হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
  • গ্রাফিকস: টিবিএস
    আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না
  • অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
    শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ছবি: টিবিএস
    ‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে
  • ছবি: এপি
    ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

Related News

  • ফিলিং স্টেশনে পুলিশের ওপর হামলার অভিযোগ, সাতক্ষীরায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
  • আশুলিয়ায় আসামি গ্রেপ্তার করতে গিয়ে স্বজনদের হামলায় আহত পুলিশ, আটক ১
  • রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে সংঘর্ষ: পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ৪
  • রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে পুলিশের ওপর হামলা: অজ্ঞাতনামা ৩,৫০০ জনের বিরুদ্ধে মামলা
  • আইভীকে গ্রেপ্তারে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

4
অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

6
ছবি: এপি
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net