Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 07, 2026
পুলিশ সদস্যকে চাপাতির কোপ দিয়ে মাদক কারবারি আসামি ছিনতাইয়ের ভিডিও ভাইরাল 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 February, 2025, 05:05 pm
Last modified: 27 February, 2025, 05:47 pm

Related News

  • আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা থামেনি, পাল্টেছে ধরন
  • ফিলিং স্টেশনে পুলিশের ওপর হামলার অভিযোগ, সাতক্ষীরায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
  • রমজানের আগে কারওয়ান বাজারে নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি
  • আশুলিয়ায় আসামি গ্রেপ্তার করতে গিয়ে স্বজনদের হামলায় আহত পুলিশ, আটক ১
  • আগামী ৩ মাস এনইআইআর ব্যবস্থা স্থগিত থাকবে: ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর ডিসি মাসুদ

পুলিশ সদস্যকে চাপাতির কোপ দিয়ে মাদক কারবারি আসামি ছিনতাইয়ের ভিডিও ভাইরাল 

এ ঘটনায় সরকারি কাজে বাধা দানের অভিযোগ এনে ৮ জনের নাম উল্লেখপূর্বক ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী এসআই ইখতিয়ার। 
টিবিএস রিপোর্ট
27 February, 2025, 05:05 pm
Last modified: 27 February, 2025, 05:47 pm
ফাইল ছবি

প্রকাশ্যে ধারালো চাপাতি দিয়ে পুলিশ সদস্যকে কোপ দিয়ে রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে মাদক কারবারিকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলের দিকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, ধারালো চাপাতি উঁচিয়ে ফুলহাতা গেঞ্জি ও প্যান্ট পরিহিত এক যুবক বারবার ভুক্তভোগী পুলিশ সদস্যের দিকে তেড়ে যাচ্ছেন। ওই সময় হাতকড়া পরানো মাদক কারবারি নিজের মাথা দিয়ে পুলিশ সদস্যকে সজোরে ধাক্কা দিয়ে ছুটে যাওয়ার চেষ্টা করেন। একই সময় চাপাতি হাতে থাকা সেই যুবক পুলিশ সদস্যের বাম হাতের বাহুতে কোপ দেন।

ঘটনার সময় আশপাশে উৎসুক জনতাদের ভিড়ও দেখা যায়। তবে ভিডিওতে কাউকে ওই পুলিশ সদস্যকে বাঁচাতে এগিয়ে আসতে দেখা যায়নি। একপর্যায়ে ওই পুলিশ সদস্যকে মাদক কারবারির হাত থেকে হাতকরা খুলে দিতে দেখা যায়।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি তেজগাঁও থানা পুলিশের অভিযানে কারওয়ান বাজার এলাকা এক মাদকসেবীকে আটক করে উপ-পরিদর্শক (এসআই) ইখতিয়ার হোসেন। এসময় তার কয়েকজন সহযোগী ইখতিয়ারকে ধারালো অস্ত্রের উল্টো পিঠ দিয়ে উপর্যুপরি আঘাত করে ওই আসামিকে ছিনিয়ে নেয়।

এ ঘটনায় সরকারি কাজে বাধা দানের অভিযোগ এনে ৮ জনের নাম উল্লেখপূর্বক ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী এসআই ইখতিয়ার। 

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক জয়দেব টিবিএসকে বলেন, 'আমরা ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করেছি। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।'

Related Topics

টপ নিউজ

পুলিশের ওপর হামলা / আসামি ছিনতাই / কারওয়ান বাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
    খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি
  • ছবি: ফেসবুক
    রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক
  • তেহরানে আরবাঈন উপলক্ষে শোক মিছিলে অংশ নিচ্ছেন শিয়া মুসলিম ভক্তরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ইরানের নিরাপত্তা বাহিনীর এক সদস্য পাহারা দিচ্ছেন। ছবি: এএফপি
    যুদ্ধবিরতির ‘সর্বোচ্চ ব্যবহার’ করে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান, ড্রোনের উৎপাদন বেড়েছে ৩ গুণ
  • ছবি: খোরশেদ আলম/টিবিএস
    প্রধানমন্ত্রীর আমদানি কমানোর নির্দেশের পর মধ্যপাড়ার পাথরের ব্যবহার বাড়াচ্ছে সরকারি সংস্থাগুলো
  • ছবি: রয়টার্স
    ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার তথ্য লুকানোয় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

Related News

  • আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা থামেনি, পাল্টেছে ধরন
  • ফিলিং স্টেশনে পুলিশের ওপর হামলার অভিযোগ, সাতক্ষীরায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
  • রমজানের আগে কারওয়ান বাজারে নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি
  • আশুলিয়ায় আসামি গ্রেপ্তার করতে গিয়ে স্বজনদের হামলায় আহত পুলিশ, আটক ১
  • আগামী ৩ মাস এনইআইআর ব্যবস্থা স্থগিত থাকবে: ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর ডিসি মাসুদ

Most Read

1
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি

2
ছবি: ফেসবুক
আন্তর্জাতিক

রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

3
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক

4
তেহরানে আরবাঈন উপলক্ষে শোক মিছিলে অংশ নিচ্ছেন শিয়া মুসলিম ভক্তরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ইরানের নিরাপত্তা বাহিনীর এক সদস্য পাহারা দিচ্ছেন। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির ‘সর্বোচ্চ ব্যবহার’ করে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান, ড্রোনের উৎপাদন বেড়েছে ৩ গুণ

5
ছবি: খোরশেদ আলম/টিবিএস
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর আমদানি কমানোর নির্দেশের পর মধ্যপাড়ার পাথরের ব্যবহার বাড়াচ্ছে সরকারি সংস্থাগুলো

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার তথ্য লুকানোয় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net