Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
ঢাকায় শীতকালীন সবজি ও নিত্যপণ্যের দাম বাড়ছেই

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 October, 2025, 10:00 am
Last modified: 24 October, 2025, 10:03 am

Related News

  • পর্যাপ্ত মজুত থাকার পরেও খাতুনগঞ্জে কেন নিত্যপণ্যের দাম বাড়ছে?
  • ইরান যুদ্ধের জেরে খাতুনগঞ্জে বেড়ে গেছে নিত্যপণ্যের দাম
  • ঈদের আগেই ব্রয়লারের কেজি ছাড়াল ২০০ টাকা, বাড়ছে মসলার দাম
  • ঈদ সামনে রেখে ঢাকায় বেড়েছে পোলাও চাল, রসুন, মাছ ও মুরগির দাম
  • রমজানের বাজারে কমেছে লেবু-শসা-বেগুনসহ কিছু নিত্যপণ্যের দাম

ঢাকায় শীতকালীন সবজি ও নিত্যপণ্যের দাম বাড়ছেই

শিম প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৪০-১৬০ টাকায়, ফুলকপি-বাঁধাকপি আকারভেদে ৬০-৮০ টাকা এবং মূলার কেজি ৬০ টাকা। 
টিবিএস রিপোর্ট
24 October, 2025, 10:00 am
Last modified: 24 October, 2025, 10:03 am
শীতের সবজি। ছবি: সংগৃহীত

কাঁচাবাজারে শীতের আগমনি বার্তা নিয়ে শীতের সবজি এলেও দাম বেশ চড়া। ক্রেতারা এ নিয়ে বেশ চাপেই আছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর নিউমার্কেট, হাতিরপুল এবং পলাশী কাঁচাবাজার ঘুরে দেখা যায় শিম প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৪০-১৬০ টাকায়, ফুলকপি-বাঁধাকপি আকারভেদে ৬০-৮০ টাকা এবং মূলার কেজি ৬০ টাকা। 

নিউমার্কেট কাঁচাবাজারের বাবুল জেনারেল স্টোরের স্বত্বাধিকারী বাবুল হোসেন জানান, বাজারে শীতকালীন সবজি নতুন ওঠায় দাম বেশি। ধীরে ধীরে দাম কমে যাবে।  

এদিকে খোলাবাজারে চালের দাম বাড়ছেই। সপ্তাহের ব্যবধানে মিনিকেট চালের দাম কেজিপ্রতি ৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ টাকায় এবং পোলাও চাল এর দামেও ৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১২৫ টাকা। 

হাছকি ও পাইজাম চালের দাম কেজিপ্রতি ৬২ টাকা এবং আঠাশ চাল বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে।

সবজির দাম এখনো ক্রেতাদের স্বস্তির মধ্যে নেই। বাজারে বেগুন বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১২০ টাকা, ঢেড়স ৮০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, করলা ১০০ টাকা, লাউ ৭০-৮০ টাকা, ঝিঙা ১০০ টাকা, বরবটি ১০০ টাকায়। শুধু পেপের দাম রয়েছে নাগালের মধ্যে। প্রতি কেজি পেপের মূল্য ৩০ টাকা। 

এ সপ্তাহে বাজারে টমেটো বিক্রি হচ্ছে ১২০-১৪০ টাকা কেজি প্রতি। এছাড়া, গাজরের দাম ১৪০-১৬০ টাকা, শসা ৬০-৮০ টাকা।

হাতিরপুল কাঁচাবাজারে কথা হয় আলতাফ হোসেন নামের একজন ক্রেতার সাথে। পেশায় তিনি রিকশাচালক। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই সবজির দাম লাগামহীন। নিম্নবিত্ত মানুষের পক্ষে এতো দাম দিয়ে সবজি কিনে খাওয়াও সম্ভব নয়। মাছ-মাংস তো দূরের কথা। 

বাজারে কাঁচামরিচের ঝাঁঝ এখনো কমেনি। রান্নার জন্য অত্যাবশ্যকীয় এ উপাদানের দাম এখন কেজিপ্রতি ২০০-২৪০ টাকা। পেঁয়াজ পাওয়া যাচ্ছে কেজিপ্রতি ৮০ টাকায় এবং রসুন পাওয়া যাচ্ছে জাতভেদে ১২০-১৮০ টাকায়। 

বাজারভেদে ফার্মের ব্রয়লার মুরগির কেজি ১৮০-১৯০ টাকা, সোনালি মুরগি ৩২০-৩৩০ টাকা এবং দেশি মুরগি ৬০০ টাকা। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০-৮০০ টাকা কেজিতে এবং খাসির মাংস ১১০০-১২০০ টাকা কেজিতে। 

এছাড়া বাজার ঘুরে গত এক সপ্তাহের ব্যবধানে ফার্মের লাল ডিম এবং সাদা ডিমের দাম অপরিবর্তিত দেখা গেছে। ফার্মের লাল ডিম ডজন প্রতি বিক্রি হচ্ছে ১৫০ টাকায় এবং সাদা ডিম ১৪৫ টাকায়। দেশি মুরগির ডিম ডজনপ্রতি ২৪০ টাকা এবং হাঁসের ডিম ডজন প্রতি ২৫৫ টাকায় বিক্রি হচ্ছে।

সবজি এবং চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রমাগত বাড়ায়, শীত মৌসুমের শুরুতেই ক্রেতাদের অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে।

Related Topics

টপ নিউজ

কাঁচাবাজার / শীতকালীন সবজি / নিত্যপণ্য / দাম বৃদ্ধি / সবজির দাম বৃদ্ধি / হাতিরপুল বাজার / কারওয়ান বাজার / নিউমার্কেট কাঁচাবাজার / নিত্যপণ্যের দাম বৃদ্ধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • যুদ্ধের মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ওমানের মাস্কাটে একটি তেলবাহী ট্যাংকার নোঙর করে আছে। ছবিটি ৭ মার্চ ২০২৬ তারিখে তোলা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা
  • দুবাইয়ের আকাশে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর বিস্ফোরণ, ১ মার্চ ২০২৬। ছবি: এএফপি
    ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

Related News

  • পর্যাপ্ত মজুত থাকার পরেও খাতুনগঞ্জে কেন নিত্যপণ্যের দাম বাড়ছে?
  • ইরান যুদ্ধের জেরে খাতুনগঞ্জে বেড়ে গেছে নিত্যপণ্যের দাম
  • ঈদের আগেই ব্রয়লারের কেজি ছাড়াল ২০০ টাকা, বাড়ছে মসলার দাম
  • ঈদ সামনে রেখে ঢাকায় বেড়েছে পোলাও চাল, রসুন, মাছ ও মুরগির দাম
  • রমজানের বাজারে কমেছে লেবু-শসা-বেগুনসহ কিছু নিত্যপণ্যের দাম

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

3
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

4
যুদ্ধের মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ওমানের মাস্কাটে একটি তেলবাহী ট্যাংকার নোঙর করে আছে। ছবিটি ৭ মার্চ ২০২৬ তারিখে তোলা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা

5
দুবাইয়ের আকাশে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর বিস্ফোরণ, ১ মার্চ ২০২৬। ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net