Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
ক্যারিবীয়দের হারে পরের বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
06 November, 2021, 09:05 pm
Last modified: 06 November, 2021, 09:16 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

ক্যারিবীয়দের হারে পরের বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ড খেলতে হবে না, সরাসরি সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ। প্রথমবারের মতো প্রাথমিক পর্ব এড়াল তারা।
টিবিএস রিপোর্ট
06 November, 2021, 09:05 pm
Last modified: 06 November, 2021, 09:16 pm

২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ছিল বাংলাদেশ। তবু সরাসরি মূল পর্বে খেলার সুযোগ মেলেনি। প্রথম রাউন্ড খেলে মূল পর্বের টিকেট কাটতে হয় বাংলাদেশকে। এবারের আসরসহ টি-টোয়েন্টি বিশ্বকাপের আরও কয়েকটি আসরে প্রথম রাউন্ড খেলে পরের পর্বে যেতে হয় বাংলাদেশকে। কিন্তু আগামী বিশ্বকাপে প্রথম রাউন্ড খেলতে হবে না, সরাসরি সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ। 

এমন খবরে অবাক লাগতে পারে। প্রশ্ন জাগতে পারে, যে বিশ্বকাপে হতাশা ছাড়া কিছুই মেলেনি, সেই বিশ্বকাপের পারফরম্যান্স দিয়ে কীভাবে এই টিকেট মিলতে পারে! এটা হয়েছে মূলত ওয়েস্ট ইন্ডিজের খারাপ পারফরম্যান্সে। শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে যাওয়ায় পরের বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশের।

এটা নিশ্চিত হতে আরও একটি ম্যাচ অপেক্ষায় থাকতেও হতে পারত বাংলাদেশের। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের হারে সেই অপেক্ষা করতে হচ্ছে না। প্রথমবারের মতো প্রাথমিক পর্ব এড়াল বাংলাদেশ। উইন্ডিজের হারে ১৫ নভেম্বর র‌্যাঙ্কিংয়ের আটে থাকা নিশ্চিত হয়েছে বাংলাদেশের। এ কারণেই মিলেছে সরাসরি মূল পর্বে খেলার সুযোগ। 

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের জন্য খারাপ খবর। প্রথমবারের মতো প্রথম রাউন্ডে খেলতে হবে দুই বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে। উইন্ডিজ ছাড়াও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে খেলতে হবে শ্রীলঙ্কা, নামিবিয়া ও স্কটল্যান্ডকে। 

সেরা আট দল সরাসরি অংশ নেবে সুপার টুয়েলভে। দলগুলো হচ্ছে- ইংল্যান্ড, পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের সমান পয়েন্ট হলেও ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। হেরে যাওয়ার পর ২৩৩ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে চলে গেছে তারা। ২৩৪ পয়েন্ট নিয়ে আট নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। 

উইন্ডিজের হারে বাংলাদেশের মতো পরের আসরের সুপার টুয়েলভ নিশ্চিত হয়েছে আফগানিস্তানেরও। এই মুহূর্তে ২৩৫ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে হারলে বাংলাদেশের নিচে নেমে যাবে তারা। এরপরও তাদের অবস্থান ওয়েস্ট ইন্ডিজের ওপরে হবে। 

দুই বিশ্বকাপের মাঝে মাত্র এক বছরের ব্যবধান হওয়ায় ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল বাছাইয়ের নতুন পদ্ধতি ঠিক করেছে আইসিসি। চলতি আসরের ফাইনালের দুই দল ও ফাইনালের পরদিনের র‌্যাঙ্কিংয়ে (১৫ নভেম্বর) শীর্ষে থাকা সুপার টুয়েলভের অন্য ৬ দল সরাসরি খেলবে আগামী বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net