Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
এবার পিছিয়ে গেল সাফ চ্যাম্পিয়নশিপ

খেলা

টিবিএস রিপোর্ট
29 June, 2020, 06:30 pm
Last modified: 29 June, 2020, 06:34 pm

Related News

  • রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাহার করে দেশে ফিরছেন তিন ইরানি নারী ফুটবলার
  • আন্তর্জাতিক ফুটবলে রাশিয়া, ইসরায়েলকে নিষেধাজ্ঞার বিপক্ষে ফিফা সভাপতি; ট্রাম্পের শান্তি পুরস্কারের পক্ষে অবস্থান
  • সাউথগেট, জাভি, পচেত্তিনো… কে হতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী স্থায়ী ম্যানেজার?
  • ২০২৬ বিশ্বকাপের আয়োজক যখন উত্তর আমেরিকা; তখন খেলাটা কি ‘ফুটবল’ নাকি ‘সকার’?
  • কী এই ‘ফিফা শান্তি পুরস্কার’, কেন ট্রাম্প এটি পেতে পারেন?

এবার পিছিয়ে গেল সাফ চ্যাম্পিয়নশিপ

আগামী ১৯ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এই টুর্নামেন্ট আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিল বাফুফে।
টিবিএস রিপোর্ট
29 June, 2020, 06:30 pm
Last modified: 29 June, 2020, 06:34 pm

টুর্নামেন্ট স্থগিতের মিছিল দীর্ঘ হয়েই চলেছে। করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই বিভিন্ন ধরনের খেলাধুলার টুর্নামেন্ট স্থগিত হয়ে আসছে। অলিম্পিকসহ ইউরো চ্যাম্পিয়নশিপ, কোপা আরেমিকার মতো টুর্নামেন্ট এক বছর পিছিয়ে গেছে। এবার এই তালিকায় যোগ হলো দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপ।

এক বছরের জন্য সাফ চ্যাম্পিয়নশিপ পিছিয়ে দেওয়া হয়েছে। ২০২১ সালে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন নিয়ে আগে থেকেই শঙ্কা ছিল। স্থগিত করার আনুষ্ঠানিক ঘোষণার বাকি ছিল। সোমবার সেই ঘোষণা দিয়ে দেওয়া হলো।

আগামী ১৯ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এই টুর্নামেন্ট আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

করোনাভাইরাসের ছোবলে অন্যান্য টুর্নামেন্টের মতো এই টুর্নামেন্টটিও পিছিয়ে গেল। আগামী বছরের কথা জানালেও এখনও সূচি নির্ধারণ করা হয়নি। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল জানিয়েছেন, পরের সভায় নতুন সূচি নির্ধারণ করা হবে।  

সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া দেশগুলোর প্রতিনিধি, বিভিন্ন ফেডারেশনের সাধারণ সম্পাদকরা সোমবার অনলাইন বৈঠক করেন। এই বৈঠকেই সাফ চ্যাম্পিয়নশিপ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আনোয়ারুল হক হেলাল বলেন, 'আমরা আজ সাফের সদস্য দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছি। আলোচনার মাধ্যমে আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি, এ বছর সেপ্টেম্বরে ঢাকায় যে সাফ চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল, সেটা আগামী বছর পর্যন্ত বাতিল করা হলো। আগামী বছর টুর্নামেন্ট কখন হবে, আমরা নিজেদের মধ্যে আলোচনা করে নির্দিষ্ট তারিখ কদিনের মধ্যে জানাব।'

অন্যান্য টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে তিনি বলেন, 'বয়সভিত্তিক যে টুর্নামেন্টগুলো হওয়ার কথা ছিল, এগুলো নিয়ে আমরা সেপ্টেম্বরের মাঝামাঝি আবার বসব। করোনাভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষণ করে যদি দেখা যায় যে, একটি বা দুটি টুর্নামেন্ট আয়োজন সম্ভব, তাহলে ডিসেম্বরে সেটা করব। তা না হলে, এগুলোও বাতিল করা হবে পরবর্তী বছর পর্যন্ত।

গত মার্চ থেকেই বাংলাদেশের সব ধরনের ফুটবল বন্ধ আছে। এবারের পুরো ঘরোয়া মৌসুমই বাতিল করা হয়েছে। ফিফা ও এএফসির বাছাইপর্বের ম্যাচগুলোর ভাগ্যও অন্ধকারে পড়ে আছে। 

Related Topics

টপ নিউজ

সাফ চ্যাম্পিয়নশিপ / ফুটবল / বাফুফে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • ছবি: সংগৃহীত
    কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • কোলাজ: টিবিএস
    ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
    শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Related News

  • রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাহার করে দেশে ফিরছেন তিন ইরানি নারী ফুটবলার
  • আন্তর্জাতিক ফুটবলে রাশিয়া, ইসরায়েলকে নিষেধাজ্ঞার বিপক্ষে ফিফা সভাপতি; ট্রাম্পের শান্তি পুরস্কারের পক্ষে অবস্থান
  • সাউথগেট, জাভি, পচেত্তিনো… কে হতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী স্থায়ী ম্যানেজার?
  • ২০২৬ বিশ্বকাপের আয়োজক যখন উত্তর আমেরিকা; তখন খেলাটা কি ‘ফুটবল’ নাকি ‘সকার’?
  • কী এই ‘ফিফা শান্তি পুরস্কার’, কেন ট্রাম্প এটি পেতে পারেন?

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 

2
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

5
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের

6
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net