Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

আন্তর্জাতিক

আনাদোলু এজেন্সি
13 April, 2026, 05:25 pm
Last modified: 13 April, 2026, 07:21 pm

Related News

  • ইরান যুদ্ধের অচলাবস্থা ট্রাম্পকে আরও খারাপ অবস্থায় ফেলতে পারে
  • হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধ ‘খুবই লাভজনক ব্যবসা’: ট্রাম্প 
  • ধ্বংসপ্রাপ্ত স্থাপনা থেকেও ইউরেনিয়াম সংগ্রহ করতে পারে ইরান: আইএইএ
  • হরমুজ দিয়ে চলাচলে ইরানকে টোল দিলে জাহাজ মালিকদের ওপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
  • মার্কিন নৌ-অবরোধে এ পর্যন্ত ইরানের ক্ষতি ৪.৮ বিলিয়ন ডলার: পেন্টাগন

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

হাকান বলেন, বৈশ্বিক জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালির সুরক্ষায় কোনো সামরিক পদক্ষেপ নেওয়াটা হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই কৌশলগত এই জলপথ দিয়ে নিরবচ্ছিন্ন সামুদ্রিক বাণিজ্য নিশ্চিত করতে কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন।
আনাদোলু এজেন্সি
13 April, 2026, 05:25 pm
Last modified: 13 April, 2026, 07:21 pm
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইরানের পর ইসরায়েল সম্ভবত তুরস্ককে তাদের পরবর্তী আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী হিসেবে উপস্থাপন করার দিকে কৌশলগত দৃষ্টি নিবদ্ধ করতে পারে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ইসরায়েলি নীতি দিন দিন বহিঃশত্রু চিহ্নিত করার ওপর নির্ভরশীল হয়ে পড়ছে।

ইসরায়েলের আঞ্চলিক অবস্থান নিয়ে সতর্ক করে ফিদান বলেন, ''আমরা দেখছি, ইরানের পর তুরস্ককে নতুন শত্রু হিসেবে চিহ্নিত করার চেষ্টা করতে পারে ইসরায়েল। কারণ কোনো শত্রু ছাড়া তারা টিকে থাকতে পারবে না।'

সোমবার (১৩ এপ্রিল) তুরস্কের রাজধানী আঙ্কারায় আনাদোলু এজেন্সি আয়োজিত 'এডিটর'স ডেস্ক' অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে তুরস্কের অবস্থান তুলে ধরেন।

হাকান বলেন, বৈশ্বিক জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালির সুরক্ষায় কোনো সামরিক পদক্ষেপ নেওয়াটা হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই কৌশলগত এই জলপথ দিয়ে নিরবচ্ছিন্ন সামুদ্রিক বাণিজ্য নিশ্চিত করতে কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন।

উপসাগরীয় অঞ্চলে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক নৌপথ খোলা রাখার গুরুত্ব তুলে ধরে ফিদান বলেন, 'পুরো বিশ্ব চায় আন্তর্জাতিক যাতায়াত অবাধ থাকুক এবং তা যেন বাধাগ্রস্ত না হয়।'

তিনি বলেন, বলপ্রয়োগের মাধ্যমে এই নৌপথে স্থিতিশীলতা আনা সম্ভব নয়। 'আমাদের অবস্থান হলো শান্তিপূর্ণভাবে পুনরায় এটি চালু করা।

তিনি আরও বলেন, 'এখানে আন্তর্জাতিক সশস্ত্র শান্তিরক্ষী বাহিনী দিয়ে হস্তক্ষেপ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।'

ফিদান জানান, উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তা নিয়ে ওয়াশিংটন ও তেহরান অনেকটা একমত।

তিনি বলেন, 'দুই পক্ষই (যুক্তরাষ্ট্র-ইরান) যুদ্ধবিরতির বিষয়ে আন্তরিক এবং এর প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন।'

সিরিয়ার পরিস্থিতিকে তুরস্কের জন্য বড় নিরাপত্তা উদ্বেগ হিসেবে উল্লেখ করে ফিদান বলেন, 'আমরা সিরিয়ায় একটি বড় সমস্যার ক্ষেত্র দেখছি। এটি আমাদের জন্য বড় ঝুঁকি।'

তিনি আরও বলেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতের কারণে ইসরায়েল এখন এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে পারে, তবে ভবিষ্যতে এর আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। 'ইরানে চলমান যুদ্ধের কারণে তারা (সিরিয়ার বিরুদ্ধে) কোনো পদক্ষেপ নিচ্ছে না, কিন্তু এর মানে এই নয় যে তারা কোনোদিনই এমন কিছু করবে না। সময় এলেই তারা এ বিষয়ে পদক্ষেপ নেবে।'

গ্রিস, গ্রিক সাইপ্রাস প্রশাসন এবং ইসরায়েলকে নিয়ে গঠিত আঞ্চলিক সহযোগিতা কাঠামোরও সমালোচনা করেন ফিদান।

তার মতে, এসব উদ্যোগ উত্তেজনা কমানোর বদলে আরও বাড়ায়।

তিনি বলেন, 'তাদের সহযোগিতা আস্থা বাড়ায় না, বরং অবিশ্বাস বাড়ায়। এটি আরও সমস্যা ও যুদ্ধ ডেকে আনে।'

মধ্যপ্রাচ্যে সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার পারস্পরিক সম্মানের ভিত্তিতে একটি বিস্তৃত আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলারও আহ্বান জানান তিনি।

Related Topics

টপ নিউজ

হরমুজ প্রণালি / ইসরায়েল / ইরান / তুরস্ক / হাকান ফিদান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

Related News

  • ইরান যুদ্ধের অচলাবস্থা ট্রাম্পকে আরও খারাপ অবস্থায় ফেলতে পারে
  • হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধ ‘খুবই লাভজনক ব্যবসা’: ট্রাম্প 
  • ধ্বংসপ্রাপ্ত স্থাপনা থেকেও ইউরেনিয়াম সংগ্রহ করতে পারে ইরান: আইএইএ
  • হরমুজ দিয়ে চলাচলে ইরানকে টোল দিলে জাহাজ মালিকদের ওপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
  • মার্কিন নৌ-অবরোধে এ পর্যন্ত ইরানের ক্ষতি ৪.৮ বিলিয়ন ডলার: পেন্টাগন

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

6
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net