Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 01, 2026
'আমার সময় এখনও আসেনি'- অবসরের প্রশ্নে রোনালদো

খেলা

টিবিএস রিপোর্ট
23 October, 2021, 05:25 pm
Last modified: 23 October, 2021, 05:43 pm

Related News

  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • ঢাকার সেই দিন: যখন পাড়াই ছিল আমাদের জগৎ
  • ‘মনে হচ্ছে আমাকে বলির পাঁঠা বানানো হয়েছে’: লিভারপুলে ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় সালাহ
  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • ২০২৬-এ শেষ বিশ্বকাপ, দুই-এক বছরের মধ্যে ফুটবল থেকে অবসরের ইঙ্গিত রোনালদোর

'আমার সময় এখনও আসেনি'- অবসরের প্রশ্নে রোনালদো

স্কাই স্পোর্টস নিউজকে দেয়া সাক্ষাৎকারে এই পর্তুগিজ ফরওয়ার্ড আরও দাবি করেন, ক্লাবের হয়েও এখনও অনেক শিরোপা জয়ের সামর্থ্য রয়েছে তার। 
টিবিএস রিপোর্ট
23 October, 2021, 05:25 pm
Last modified: 23 October, 2021, 05:43 pm
ছবি: রয়টার্স

ইতোমধ্যেই পার করে ফেলেছেন জীবনের ৩৬টি বসন্ত। তাই প্রায়ই তাকে শুনতে হয় একটি প্রশ্ন, "অবসর নেবেন কবে?" বিশেষ করে আন্তর্জাতিক ফুটবলে তার শেষ দেখে ফেলেছেন অনেক।  

কিন্তু সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো সাফ জানিয়ে দিয়েছেন, এখনও সময় আসেনি তার। 

স্কাই স্পোর্টস নিউজকে দেয়া সাক্ষাৎকারে এই পর্তুগিজ ফরওয়ার্ড আরও দাবি করেন, ক্লাবের হয়েও এখনও অনেক শিরোপা জয়ের সামর্থ্য রয়েছে তার। 

"কেন? আমার তো মনে হয় না আমার সময় এখনও এসেছে," এভাবেই স্কাই স্পোর্টস নিউজের কাছে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর প্রসঙ্গে উত্তর দেন রোনালদো। "মানুষ কী চায়, এটা তো সে ব্যাপার নয়। এটা হলো আমি কী চাই।

"এটা [অবসর] হবে তখন, যখন আমি অনুভব করব যে আর দৌড়াতে পারছি না, ড্রিবল করতে পারছি না, শুট করতে পারছি না, আমার সব শক্তি ফুরিয়ে গেছে... কিন্তু এখনও আমার মধ্যে সেই সক্ষমতা রয়েছে, তাই আমি খেলা চালিয়ে যেতে চাই। আমি এখনও এ ব্যাপারে মোটিভেটেড। আমার কাজ করে যাওয়ার, মানুষকে খুশি করার, আমার পরিবার, ভক্ত ও আমার নিজেকে খুশি করার ক্ষেত্রে এটিই [মোটিভেটেড] হলো মূল শব্দ। আমি এর মাত্রাকে আরও উপরে নিয়ে যেতে চাই। 

"আপনি বলছেন পর্তুগালের কথা। কিন্তু চ্যাম্পিয়নস লিগে আমারই রয়েছে সবচেয়ে বেশি গোল, সবচেয়ে বেশি জয়, সবচেয়ে বেশি অ্যাসিস্ট... সবকিছু। কিন্তু আমি আরও সামনে এগোতে চাই। আমি ফুটবল খেলতে পছন্দ করি। মানুষকে খুশি করতে পারলে আমিও ভালো অনুভব করি।"

এদিকে রোনালদো তার দল ম্যানচেস্টার ইউনাইটেডের সাম্প্রতিক বাজে ফর্ম নিয়েও কথা বলেছেন। নিজের সতীর্থদের পাশে দাঁড়িয়েছেন তিনি, বলেছেন একসাথে মিলে তারা নিজেদের লক্ষ্য অর্জনে সমর্থ হবে। 

"আমার মতে আমরা এখন এমন একটি মুহূর্তে রয়েছি যখন ম্যানচেস্টারের [ইউনাইটেড] কিছু পরিবর্তনের জায়গা রয়েছে। 

"তারা আমাকে কিনেছে, [রাফায়েল] ভারানেকে কিনেছে, [জ্যাডন] সাঞ্চোকে কিনেছে। এসব পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে। এমনকি আমরা যে সিস্টেমে খেলি সেখানেও পরিবর্তন আসছে। কিন্তু আমি মনে করি ধাপে ধাপে আমরা নিজেদের মনে ব্যাপারটাকে গেঁথে নিতে পারব যে সবকিছুই সম্ভব। 

"আমি আমার ব্যক্তিগত ব্যাপারে কথা বলি না। আমি প্রথমে সামষ্টিক ব্যাপারে কথা বলি। সামষ্টিকভাবে জয় পাওয়াটা জরুরি। ব্যক্তিগত পর্যায়ে জেতা তো অনেক বেশি সহজ। আমি এমনটাই বিশ্বাস করি এবং আমি এখনও বিশ্বাস করি এটা সম্ভব।"

রোববার, ২৪ অক্টোবর লিগে নিজেদের সম্ভাব্য সবচেয়ে বড় ম্যাচে লিভারপুলের বিরুদ্ধে মাঠে নামবে রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে প্রিমিয়ার লিগের সফলতম দুই দলের মধ্যে অনুষ্ঠিতব্য এই ম্যাচের আগে অবশ্য সংশয় রয়েছে রোনালদোর স্বদেশী, ইনজুরি আক্রান্ত ব্রুনো ফার্নান্দেজের অংশগ্রহণ নিয়ে। 

Related Topics

টপ নিউজ

ক্রিশ্চিয়ানো রোনালদো / অবসর / প্রিমিয়ার লিগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
    কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ছবি: ইউএসএফ পুলিশ
    উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • ২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • ছবি: সংগৃহীত
    এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

Related News

  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • ঢাকার সেই দিন: যখন পাড়াই ছিল আমাদের জগৎ
  • ‘মনে হচ্ছে আমাকে বলির পাঁঠা বানানো হয়েছে’: লিভারপুলে ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় সালাহ
  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • ২০২৬-এ শেষ বিশ্বকাপ, দুই-এক বছরের মধ্যে ফুটবল থেকে অবসরের ইঙ্গিত রোনালদোর

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

2
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

3
ছবি: ইউএসএফ পুলিশ
আন্তর্জাতিক

উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে

4
২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net