Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 17, 2026
‘মনে হচ্ছে আমাকে বলির পাঁঠা বানানো হয়েছে’: লিভারপুলে ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় সালাহ

খেলা

সিএনএন
07 December, 2025, 10:20 am
Last modified: 07 December, 2025, 11:12 am

Related News

  • জার্মান দলের প্রধান কোচ হচ্ছেন ইয়ুর্গেন ক্লপ, দু'পক্ষই সম্মত
  • ‘ও কীভাবে মারা গেল, বলতে পারেন?’: ‘ফিলিস্তিনি পেলে’র মৃত্যুতে উয়েফার শোকপ্রকাশের ধরনে সমালোচনা সালাহর
  • সড়ক দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুলের পর্তুগিজ তারকা দিয়েগো জোতা
  • লিভারপুলের শিরোপা প্যারেডে গাড়ি চাপায় হাসপাতালে ভর্তি ২৭, গ্রেপ্তার ১
  • যে কারণে লিভারপুলে থাকতে 'সৌদির সাড়ে ৬০০ মিলিয়ন ডলারের প্রস্তাব' ফিরিয়ে দিলেন সালাহ

‘মনে হচ্ছে আমাকে বলির পাঁঠা বানানো হয়েছে’: লিভারপুলে ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় সালাহ

একে তো লিভারপুলের সময়টা ভালো যাচ্ছে না, শেষ ১০ ম্যাচে মাত্র দুটিতে জিতেছে দলটি। মৌসুমের এমন বাজে শুরুর মধ্যে ক্লাব তার সঙ্গে অন্যায্য আচরণ করছে দাবি করে সালাহ বলেন, ‘মনে হচ্ছে আমাকে বলির পাঁঠা বানানো হয়েছে। কেউ একজন চাচ্ছেন না আমি আর এই ক্লাবে থাকি।’
সিএনএন
07 December, 2025, 10:20 am
Last modified: 07 December, 2025, 11:12 am
ছবি: এএফপি

লিভারপুলে নিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন মোহাম্মদ সালাহ। শনিবার ক্লাবের আচরণের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে মিসরীয় এই ফরোয়ার্ড বলেছেন, তার মনে হচ্ছে, তাকে যেন 'বলির পাঁঠা বানানো হয়েছে'। 

লিডস ইউনাইটেডের বিপক্ষে শনিবারের ম্যাচটি ৩-৩ গোলে ড্র করে লিভারপুল। এই ম্যাচে সালাহকে বদলি হিসেবেও মাঠে নামানো হয়নি, পুরোটা সময় বেঞ্চেই বসে ছিলেন। এ নিয়ে টানা তিন ম্যাচে শুরুর একাদশের বাইরে রাখা হলো দলের অন্যতম সেরা এই তারকাকে। এরপরই সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন সালাহ।

হতাশা প্রকাশ করে সালাহ বলেন, 'সত্যি বলতে আমি খুবই হতাশ। বছরের পর বছর এই ক্লাবের জন্য আমি অনেক কিছু করেছি, বিশেষ করে গত মৌসুমে। অথচ এখন আমাকে বেঞ্চে বসে থাকতে হচ্ছে এবং আমি জানিও না কেন।'

ক্লাব তার সঙ্গে অন্যায্য আচরণ করছে দাবি করে সালাহ আরও বলেন, 'মনে হচ্ছে ক্লাব যেন আমাকে বলির পাঁঠা বানিয়ে দিয়েছে। এটা পরিষ্কার যে কেউ একজন চেয়েছে সব দোষ যেন আমার ওপরই আসে।'

অ্যানফিল্ডে গত আট বছরে লিভারপুলের হয়ে দুটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন এই মিসরীয় ফরোয়ার্ড। চলতি বছর এপ্রিলে দুই বছরের জন্য ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন। এর ঠিক আগেই জিতেছিলেন প্রিমিয়ার লিগের মৌসুমসেরা খেলোয়াড়ের পুরস্কার।

তবে সালাহর এমন মন্তব্যের পর অ্যানফিল্ডে তার ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠে গেছে। একে তো দলের সময়টা ভালো যাচ্ছে না, লিগ শিরোপা ধরে রাখার মিশনে নেমে শেষ ১০ ম্যাচে মাত্র দুটিতে জিতেছে লিভারপুল। মৌসুমের এমন বাজে শুরুর মধ্যে সালাহর এই অসন্তোষ অলরেডদের সংকট আরও বাড়িয়ে দিল।

তবে লিডসের বিপক্ষে ড্রয়ের পর টানা তৃতীয়বারের মতো সালাহকে একাদশের বাইরে রাখার ব্যাখ্যা দিয়েছেন লিভারপুল কোচ আর্নি স্লট। তিনি বলেন, 'আমরা এখন যে পরিস্থিতির মধ্যে আছি, তা আমাদের মেনে নিতে হবে। আমি সেই পরিস্থিতির ওপর ভিত্তি করেই আমার সিদ্ধান্তগুলো নিচ্ছি।'

তবে ৩৩ বছর বয়সী সালাহ সরাসরিই জানিয়ে দিলেন, কোচ স্লটের সঙ্গে তার সম্পর্ক ভেঙে গেছে। সালাহ ক্ষোভের সঙ্গে বলেন, 'গ্রীষ্মে (দলবদলের সময়) আমাকে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত টানা তিন ম্যাচ আমি বেঞ্চে। তাই আমি বলতে পারছি না যে তারা কথা রেখেছেন।'

'আমি জানি না কেন, তবে আমার কাছে মনে হচ্ছে, আমি যেভাবে বিষয়টা দেখছি, আমার মনে হয় কেউ একজন চাচ্ছেন না আমি আর এই ক্লাবে থাকি,' বলেন তিনি। 

চলতি মাসেই আফ্রিকান কাপ অব নেশনস খেলতে জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা সালাহর। সেখান থেকে ফেরার পর তার ভবিষ্যৎ কী হবে, তা-ও তিনি জানেন না বলেও মন্তব্য করেছেন লিভারপুলের এই তারকা।

Related Topics

টপ নিউজ

লিভারপুল / মোহাম্মদ সালাহ / প্রিমিয়ার লিগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত
  • জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
    বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ
  • প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

Related News

  • জার্মান দলের প্রধান কোচ হচ্ছেন ইয়ুর্গেন ক্লপ, দু'পক্ষই সম্মত
  • ‘ও কীভাবে মারা গেল, বলতে পারেন?’: ‘ফিলিস্তিনি পেলে’র মৃত্যুতে উয়েফার শোকপ্রকাশের ধরনে সমালোচনা সালাহর
  • সড়ক দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুলের পর্তুগিজ তারকা দিয়েগো জোতা
  • লিভারপুলের শিরোপা প্যারেডে গাড়ি চাপায় হাসপাতালে ভর্তি ২৭, গ্রেপ্তার ১
  • যে কারণে লিভারপুলে থাকতে 'সৌদির সাড়ে ৬০০ মিলিয়ন ডলারের প্রস্তাব' ফিরিয়ে দিলেন সালাহ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত

2
জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

4
ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ

6
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net