Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
আফগানদের হারিয়ে সেমিতে নিউজিল্যান্ড, ভারতের বিদায়

খেলা

টিবিএস রিপোর্ট
07 November, 2021, 07:00 pm
Last modified: 07 November, 2021, 07:14 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

আফগানদের হারিয়ে সেমিতে নিউজিল্যান্ড, ভারতের বিদায়

বিরাট কোহলির দলের বিশ্বকাপে টিকে থাকতে হলে আফগানিস্তানের জয়ের বিকল্প ছিল না। কিন্তু এই ম্যাচে কিউইদের বিপক্ষে কুলিয়ে উঠতে পারলেন না রশিদ খান-মোহাম্মদ নবীরা। ভারতের সঙ্গে বিদায় নিতে হলো তাদেরকেও।
টিবিএস রিপোর্ট
07 November, 2021, 07:00 pm
Last modified: 07 November, 2021, 07:14 pm
চতুর্থ দল হিসেবে সেমি-ফাইনাল নিশ্চিত করল নিউজিল্যান্ড। ছবি: আইসিসি

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ হারল আফগানিস্তান আর বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল ভারতের। সহজ সমীকরণ ছিল, বিরাট কোহলির দলের বিশ্বকাপে টিকে থাকতে হলে আফগানিস্তানের জয়ের বিকল্প ছিল না। কিন্তু এই ম্যাচে কিউইদের বিপক্ষে কুলিয়ে উঠতে পারলেন না রশিদ খান-মোহাম্মদ নবীরা। বড় জয়ে এই গ্রুপ থেকে পাকিস্তানের সঙ্গে সেমি-ফাইনালে যোগ দিল নিউজিল্যান্ড। 

রোববার আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার লিগে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচে এটা তাদের চতুর্থ জয়। এই জয়েই শেষ চার নিশ্চিত হলো কিউইদের। 

এক ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত হয়ে গেল ভারতের। চার ম্যাচে দুটি জয় পেয়েছে ভারত। শেষ ম্যাচে নামিবিয়াকে হারাতে পারলেও তাদের জয় হবে তিনটি, যা যথেষ্ট নয়। এই ম্যাচ হেরে আফগানিস্তানও বিশ্বকাপ থেকে বিদায় নিল। এবারের বিশ্বকাপে সুপার টুয়েলভে পাঁচ ম্যাচের দুটিতে জিতেছে তারা। 

টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ম্যাচসেরা ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, অ্যাডাম মিলনেদের দারুণ বোলিংয়ের বিপক্ষে বড় সংগ্রহ গড়তে পারেনি আফগানিস্তান। নাজিবুল্লাহ জাদরানের একার লড়াইয়ে ৮ উইকেটে ১২৪ রান তোলে তারা। জবাবে অধিনায়ক কেন উইলিয়ামসন ও ডেভন কনওয়ের ব্যাটে ১৮.১ ওভারে ২ উইকেটে হারিয়েই জয় তুলে নেয় নিউজিল্যান্ড।

জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো ছিল না নিউজিল্যান্ডের। দলীয় ২৬ রানে ওপেনার ড্যারিল মিচেলকে হারায় তারা। ১৭ রান করে বিদায় নেন তিনি। শুরুর ধাক্কা সামলে দলকে এগিয়ে নিয়ে যান মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামসন। 

তাদের ৩১ রানের জুটি ভাঙে গাপটিলের বিদায়ে। ডানহাতি এই ওপেনার ২৮ রান করে থামেন। এরপর আর বিপদে পড়েনি ব্ল্যাক ক্যাপরা। উইলিয়ামসন-কনওয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। উলিয়ামসন ৪২ বলে ৩টি চারে ৪০ ও কনওয়ে ৩২ বলে ৪টি চারে ৩৬ রানে অপরাজিত থাকেন। আফগানিস্তানের দুই স্পিনার মুজিব উর রহমান ও রশিদ খান একটি করে উইকেট নেন। 

এর আগে দুঃস্বপ্নের মতো শুরু হয় আফগানদের। দলীয় ৮ রানেই ফিরে যান ওপেনার মোহাম্মদ শাহজাদ। কিছুক্ষণ পর ট্রেন্ট বোল্টের শিকারে পরিণত হয়ে সাজঘরে ফেরেন হজরতউল্লাহ জাজাই। টিকতে পারেননি রহমানউল্লাহ গুরবাজও। দলীয় ১৯ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে আফগানিস্তান। 

এমন সময়ে দলকে পথ দেখানোর দায়িত্ব কাঁধে তুলে নেন গুলবাদিন নাঈব ও নাজিবুল্লাহ জাদরান। এই জুটিতে ৫৬ রানে পৌঁছায় দলটি। এ সময় ১৫ রান করে বিদায় নেন গুলবাদিন। এরপর সবচেয়ে বড় জুটিটি পায় আফগানিস্তান। নাজিবুল্লাহর সঙ্গে যোগ দিয়ে ৫৯ রানের জুটি গড়েন অধিনায়ক মোহাম্মদ নবী। তবে এ সময় নাজিবুল্লাহই মূলত রানচাকা সচল রাখেন। 

আফগানদের হয়ে বাঁহাতি এই ব্যাটসম্যানই কেবল বড় ইনিংস খেলেন। ৪৮ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৭৩ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি। গুলবাদিনের ১৫ রানের পর নবী ১৪ রান করেন। আফগানদের আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পারেননি। নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট ৪ ওভারে মাত্র ১৭ রান খরচায় ৩টি উইকেট নেন। আরেক পেসার টিম সাউদি ২টি উইকেট পান। এ ছাড়া একটি করে উইকেট পান অ্যাডাম মিলনে, জিমি নিশাম ও ইশ সোধি।      

Related Topics

টপ নিউজ

নিউজিল্যান্ড ক্রিকেট দল / আফগানিস্তান ক্রিকেট দল / ভারত ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
    জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
    মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
অর্থনীতি

জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

3
মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
অর্থনীতি

মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির

4
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

5
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

6
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net