Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

আন্তর্জাতিক

ফিনান্সিয়াল টাইমস
09 April, 2026, 02:05 pm
Last modified: 09 April, 2026, 03:40 pm

Related News

  • যুদ্ধবিরতি আলোচনা শুরুর মাঝেই ট্রাম্প বললেন, ‘বড় হার হারছে’ ইরান
  • শুধু এপ্রিলেই ৮টি, যুদ্ধে মোট ২৪টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
  • ভঙ্গুর একটি যুদ্ধবিরতি ধরে রাখতে বাধা: বহু পক্ষ, বহু ক্ষোভের জটিল বাস্তবতা
  • পাকিস্তানে আসা ইরানি প্রতিনিধি দলের নাম যে কারণে  ‘মিনাব ১৬৮’
  • গুরুতর আহত হলেও সেরে উঠছেন মুজতবা খামেনি; করছেন বৈঠক, দিচ্ছেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প প্রশাসন ইসলামাবাদকে লাগাতার চাপ দিয়েছে ইরানকে যুদ্ধবিরতির জন্য রাজি করাতে, যাতে হরমুজ প্রণালি পুনরায় খোলা যায়।
ফিনান্সিয়াল টাইমস
09 April, 2026, 02:05 pm
Last modified: 09 April, 2026, 03:40 pm
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে

ইরানের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করতে পাকিস্তানকে চাপ দিয়েছিল হোয়াইট হাউস।

সূত্রের বরাতে জানা গেছে, একদিকে হোয়াইট হাউস ইরানের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব দিয়েছে, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানকে নানা হুমকি দিয়ে বেড়িয়েছেন। এমনকি ইরান 'চুক্তির জন্য কাকুতি-মিনতি করছে' এমন দাবিও করেছেন।

কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প প্রশাসন ইসলামাবাদকে লাগাতার চাপ দিয়েছে ইরানকে যুদ্ধবিরতির জন্য রাজি করাতে, যাতে হরমুজ প্রণালি পুনরায় খোলা যায়।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রতিবেশী ও মধ্যস্থতাকারী হিসেবে যুদ্ধবিরতির প্রস্তাবটি তেহরানে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের নেতৃত্বে ব্যাক-চ্যানেল আলোচনার পর যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েল মঙ্গলবার রাতে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করে। অথচ যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টা আগেও ট্রাম্প হুমকি দিয়েছিলেন- ইরান যদি তার শর্ত না মানে, তিনি 'পুরো ইরানি সভ্যতাকেই নিশ্চিহ্ন' করে দেবেন।

জ্বালানির মূল্যের ঊর্ধ্বগতি ও ইরানের দৃঢ় প্রতিরোধ দেখে বিস্মিত ট্রাম্প ২১ মার্চ তার দেওয়া প্রথম আল্টিমেটামের সময় থেকেই সাময়িক যুদ্ধবিরতির জন্য আগ্রহী ছিলেন। 

মঙ্গলবারের ডেডলাইন ঘিরে মুনির শীর্ষ আমেরিকান কর্মকর্তাদের সঙ্গে দ্রুত যোগাযোগ শুরু করেন, যার মধ্যে ছিলেন ট্রাম্প, ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং বিশেষ দূত স্টিভ উইটকফ। 

যুক্তরাষ্ট্র ও পাকিস্তান বিশ্বাস করেছিল, ইরান যদি মুসলিম সংখ্যাগরিষ্ঠ নিরপেক্ষ প্রতিবেশী রাষ্ট্রের মাধ্যমে এই প্রস্তাব পায়, তবে সে এটি গ্রহণ করার সম্ভাবনা বেশি।

মুনিরের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির আলোচনার পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সামাজিক মাধ্যমে দুই সপ্তাহ যুদ্ধবিরতির প্রস্তাবটি প্রকাশ করেন। 

শেহবাজ শরীফ এই চুক্তিকে পাকিস্তানের উদ্যোগ হিসেবে তুলে ধরেন।

তবে তিনি ভুলবশত তার পোস্টের শুরুতে একটি বিষয়শিরোনাম যুক্ত করে দেন: 'ড্রাফট — পাকিস্তানের প্রধানমন্ত্রীর এক্সে বার্তা।'

ট্রাম্প হরমুজ খোলার জন্য প্রথম আলটিমেটাম দেওয়ার পর থেকেই মুনির ও অন্যান্য জ্যেষ্ঠ পাকিস্তানি কর্মকর্তারা ইরানি রাজনৈতিক ও সামরিক নেতাদের সঙ্গে হোয়াইট হাউসের বার্তা আদান-প্রদান শুরু করেন।

তারা ইসলামাবাদকে শান্তি সম্মেলনের স্থান হিসেবে প্রস্তাব করেন, মার্কিনিদের ১৫ দফা প্রস্তাবের খসড়া, ইরানের ৫ ও ১০ দফা প্রস্তাবের প্রতিক্রিয়া শেয়ার করেন এবং ৪৫ দিন থেকে দুই সপ্তাহ পর্যন্ত যুদ্ধবিরতির বিকল্প তুলে ধরেন।

দুই পক্ষের চাহিদার মধ্যে বড় ফারাক থাকলেও, সময়ের সঙ্গে ইরান ইউরেনিয়ামের মজুত সীমিত করতে এবং গ্রহণযোগ্য করতে রাজি হয়ে যায়।

অবশেষে তেহরানের রাজনীতিকরা নীতিগতভাবে হরমুজ যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি দেন। তবে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) চূড়ান্ত অনুমোদন নেওয়া ছিল চ্যালেঞ্জিং।

আসিম মুনিরের পোস্টার হাতে রিকশা শ্রমিক ইউনিয়নের কর্মীরা। ছবি: আরিফ আলী/এএফপি

ইরানের আধিপত্যশালী সামরিক ও রাজনৈতিক বাহিনী আইআরজিসির মধ্যে এ নিয়ে মতভেদ দেখা যায়। এর একটা অংশ যুদ্ধ শেষ করার, প্রণালিতে নিয়ন্ত্রণ শিথিল করার ও আমেরিকানদের সঙ্গে আলোচনায় ফেরার বিরোধিতা করছিল।

মঙ্গলবার সৌদি আরবের পেট্রোকেমিক্যাল শহর জুবাইলে ইরানি ড্রোন হামলা হয়।

পাকিস্তানি কর্মকর্তাদের মতে, এটি 'আলোচনাকে ব্যাহত করার শেষ চেষ্টা।'

ইসলামাবাদ ইরানকে সতর্ক করে যে হামলা শান্তি প্রচেষ্টা ব্যাহত করতে পারে।

এই যুদ্ধে নিরপেক্ষ থাকার চেষ্টা করেছে পাকিস্তান।

শেষ পর্যন্ত বুধবার দুপুরে শেহবাজ শরীফের সঙ্গে ফোনালাপে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিশ্চিত করেন যে ইসলামাবাদে আলোচনার জন্য প্রতিনিধি পাঠাবে ইরান।

পাকিস্তানি কূটনীতিকরা আশা করছেন, ইসলামাবাদে আলোচনায় ভাইস-প্রেসিডেন্ট ভ্যান্স এবং উইটকফ অংশ নেবেন। বিপরীতে থাকবেন আরাগচি, সংসদ স্পিকার মোহাম্মদ গালিবাফ এবং আইআরজিসির একজন 'জ্যেষ্ঠ কর্মকর্তা'।

ইসরায়েল ও ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে লড়াই অব্যাহত রয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা ঘোষণা করেছেন, এই যুদ্ধবিরতির বাইরে থাকবে লেবানন।

একই সঙ্গে ইসলামাবাদে সন্দেহ রয়েছে যে আইআরজিসির কিছু অংশ এখনও উপসাগরীয় স্থাপনাগুলোর ওপর হামলা চালিয়ে যুদ্ধবিরতি ভেস্তে দেওয়ার চেষ্টা করতে পারে।

বুধবার বিকেলে আসিম মুনিরের সঙ্গে এক ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তাকে ধন্যবাদ জানান।

তবে ইরানের ভাষ্য অনুযায়ী, তিনি 'ইরান ও লেবাননে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের' বিষয়টি তুলে ধরেন।

দুই পাকিস্তানি কর্মকর্তার মতে, ইরানের ১০ দফা প্রস্তাবের কিছু অংশ নিয়ে পাকিস্তানেরও আপত্তি রয়েছে, বিশেষ করে প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ এবং টোল আদায়ের অধিকারের বিষয়ে।

পরিস্থিতি সম্পর্কে অবগত এক ব্যক্তি জানান, গত সপ্তাহে পাকিস্তানের সঙ্গে চীনের ঘোষিত পাঁচ দফা পরিকল্পনা পরিস্থিতি সামাল দিতে সহায়তা করেছে এবং ইরানের ওপর হরমুজ খোলার চাপ তৈরি করেছে।

তবে মঙ্গলবার শেষ মুহূর্তে হওয়া এই চুক্তি গ্রহণে বেইজিং তেহরানের ওপর চাপ প্রয়োগ করেছে—এমন কোনো প্রকাশ্য প্রমাণ নেই।

মঙ্গলবার এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞেস করা হলে, চীন কি তেহরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে চাপ দিয়েছে? জবাবে তিনি বলেন, 'আমি শুনেছি, হ্যাঁ।'

তবে যুক্তরাষ্ট্র এ বিষয়ে চীনের সরাসরি চাপের কোনো বিস্তারিত তথ্য দেয়নি।

ওই সূত্র আরও জানায়, ইরান চীনের কাছ থেকে আরও বেশি সমর্থন আশা করেছিল। তবে উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থের কারণে বেইজিংও যুদ্ধবিরতি চেয়েছিল।

Related Topics

টপ নিউজ

হোয়াইট হাউস / পাকিস্তান / ইরান যুদ্ধ / সাময়িক যুদ্ধবিরতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?
  • তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
    ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

Related News

  • যুদ্ধবিরতি আলোচনা শুরুর মাঝেই ট্রাম্প বললেন, ‘বড় হার হারছে’ ইরান
  • শুধু এপ্রিলেই ৮টি, যুদ্ধে মোট ২৪টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
  • ভঙ্গুর একটি যুদ্ধবিরতি ধরে রাখতে বাধা: বহু পক্ষ, বহু ক্ষোভের জটিল বাস্তবতা
  • পাকিস্তানে আসা ইরানি প্রতিনিধি দলের নাম যে কারণে  ‘মিনাব ১৬৮’
  • গুরুতর আহত হলেও সেরে উঠছেন মুজতবা খামেনি; করছেন বৈঠক, দিচ্ছেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

Most Read

1
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’

4
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

5
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

6
তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net