Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
কুড়িগ্রামে অরক্ষিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আতঙ্কে বসবাস তীরবর্তী মানুষজনের

বাংলাদেশ

ইউএনবি রিপোর্ট
22 August, 2019, 11:20 am
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • দরপত্র ছাড়াই ব্যক্তিমালিকানায় ভৈরব নদে ‘টুরিস্ট পয়েন্ট’ অনুমোদনের অভিযোগ
  • কুড়িগ্রামে বিরল প্রজাতির হিমালয় গৃধিনী শকুন উদ্ধার
  • ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল
  • শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ৩৩০, জরুরি অবস্থা ঘোষণা
  • কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষ: নারীসহ নিহত ৩

কুড়িগ্রামে অরক্ষিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আতঙ্কে বসবাস তীরবর্তী মানুষজনের

নদী-ভাঙনের কারণে মানুষের দুর্ভোগ এখনও কমেনি।  সরকারের কাছে দ্রুত স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা...
ইউএনবি রিপোর্ট
22 August, 2019, 11:20 am
Last modified: 25 August, 2019, 04:23 am

কুড়িগ্রামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন নদীতীরবর্তী মানুষজন।  এলাকায় ভাঙনের কবলে পড়ে বসতভিটা ও জমি হারিয়ে নিঃস্ব এখন হাজার হাজার পরিবার।

লোকবল ও পর্যাপ্ত বরাদ্দ না থাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কিছুই করার থাকে না।  এলাকাবাসীর দাবি স্থায়ী কাজের।  অপরদিকে পাউবোর দাবি, আগামী পাঁচ কী ছ’ বছরের মধ্যে নতুন বাঁধ তৈরি ও পুনমেরামতের প্রকল্প পাশ হলেই বন্যার কবল থেকে রক্ষা পাবেন এ জনপদের মানুষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুড়িগ্রামে রয়েছে ছোট-বড় ১৬টি নদ-নদী।  ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, গঙ্গাধর আর দুধকুমারসহ এসব নদ-নদীতে প্রতি বছর পানি বৃদ্ধি কিংবা কমার সময় চলে তীব্র ভাঙন।

সারা জেলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে ২১০ কিলোমিটার।  এর মধ্যে চলতি বন্যায় বাঁধের সামান্য ক্ষতি হলেও গেল কয়েক বছরের বন্যায় ২৫ কিলোমিটার বাঁধ বিলীন হয়ে গেছে।  এছাড়া রৌমারী-রাজিবপুর উপজেলায় বাঁধ না থাকায় এবারের বন্যায় বেশি ক্ষতির সম্মুখীন হতে হয় এই উপজেলার মানুষদের।  বসতভিটা ও জমি হারিয়ে সর্বস্বান্ত হয়ে পড়ছেন ভাঙন-এলাকার অধিবাসীরা।

উলিপুর-চিলমারীতে ৫২.৭ কিলোমিটার বাঁধ সংস্কারের জন্য ২৭ কোটি টাকা ব্যয় ধরে টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে।  এছাড়া সদর-ফুলবাড়ি উপজেলায় ১৭ কিলোমিটার নতুন বাঁধ নির্মাণ ও ২৪কিলোমিটার পুরাতন বাঁধ সংস্কারের প্রায় ৭০০ কোটি টাকার একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) জমা রয়েছে।  নাগেশ্বরী-ভূরুঙ্গামারীর নতুন বাঁধটির ১২ কিলোমিটার নির্মাণ ও ৩৫ কিলোমিটার সংস্কারের জন্য ৬৩০ কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে রয়েছে।  আর রৌমারী-রাজিবপুরে ৪৭ কিলোমিটার নতুন বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে পানি উন্নয়ন বোর্ডের।

অন্যদিকে চারটি জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীতে তিস্তা ব্যারেজ থেকে চিলমারী পর্যন্ত ১০৫ কিলোমিটার নতুন বাঁধ ও পুরনো বাঁধ সংস্কার করে পাকা সড়ক তৈরির জন্য ৫ হাজার কোটি টাকার একটি প্রকল্প একনেকে যাওয়ার পথে।  এসব প্রকল্প দ্রুত বাস্তবায়িত হলে আগামী ৫-৬ বছরের মধ্যে কুড়িগ্রামকে ভয়াবহ বন্যার ক্ষতি থেকে রক্ষা করা সম্ভব বলে মনে করছে কর্তৃপক্ষ।         

এবারের বন্যায় ৪০ কিলোমিটার বাঁধসহ ১,৩৩৪ কিলোমিটার পাকা ও কাঁচা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।  নষ্ট হয়েছে ৪১টি সেতু। নদী-ভাঙনের কারণে মানুষের দুর্ভোগ এখনও কমেনি।  সরকারের কাছে দ্রুত স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা।  

এদিকে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, জেলায় বন্যা নিয়ন্ত্রণ নতুন বাঁধ নির্মাণ এবং পুনরায় সংস্কারের জন্য বেশ কিছু প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পগুলো পাস হবার পর বাঁধ নির্মাণ করা গেলেই বন্যার ক্ষতি থেকে জেলার মানুষজন রেহাই পাবেন।

 

Related Topics

টপ নিউজ

কুড়িগ্রাম / বন্যা নিয়ন্ত্রণ বাঁধ / তীরবর্তী জনপদ / নদীভাঙন / বন্যা / পানি উন্নয়ন বোর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
    অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

Related News

  • দরপত্র ছাড়াই ব্যক্তিমালিকানায় ভৈরব নদে ‘টুরিস্ট পয়েন্ট’ অনুমোদনের অভিযোগ
  • কুড়িগ্রামে বিরল প্রজাতির হিমালয় গৃধিনী শকুন উদ্ধার
  • ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল
  • শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ৩৩০, জরুরি অবস্থা ঘোষণা
  • কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষ: নারীসহ নিহত ৩

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

3
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

6
কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
আন্তর্জাতিক

অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net