Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ভারতকে দায়ী করল পাকিস্তান

আন্তর্জাতিক

রয়টার্স
30 August, 2025, 10:35 am
Last modified: 30 August, 2025, 10:39 am

Related News

  • ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত; কড়া প্রতিবাদ দিল্লির
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ভারতে সাজাভোগ শেষে তামাবিল দিয়ে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি
  • ভারতীয় নাগরিকদের পুশ-ইনের চেষ্টা বেআইনি ও কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: গোলাম পরওয়ার

বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ভারতকে দায়ী করল পাকিস্তান

শুক্রবার পূর্ব পাকিস্তানে বন্যার পানি দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরের উপকণ্ঠে পৌঁছায়। পাশাপাশি বড় শহর ঝাং ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কর্মকর্তারা বলছেন, এ অঞ্চল গত প্রায় চল্লিশ বছরে এমন ভয়াবহ বন্যা দেখেনি।
রয়টার্স
30 August, 2025, 10:35 am
Last modified: 30 August, 2025, 10:39 am
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চেনাব নদীর তীরবর্তী কাদিরাবাদ গ্রাম টানা বর্ষণ ও নদীর পানি বৃদ্ধির পর প্লাবিত হয়েছে। ছবি: রয়টার্স

পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের উজান থেকে নেমে আসা পানিতে সৃষ্ট বন্যা আরও তীব্র হয়েছে। এজন্য তারা নয়াদিল্লির নদীর পানি বণ্টন চুক্তি স্থগিত করা এবং ভারতের একটি ব্যারেজের গেট ভেঙে পড়াকে দায়ী করেছেন।

এই সপ্তাহে টানা মৌসুমি বর্ষণে ভারত ও পাকিস্তান উভয় দেশেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সপ্তাহজুড়ে আরও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

শুক্রবার পূর্ব পাকিস্তানে বন্যার পানি দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরের উপকণ্ঠে পৌঁছায়। পাশাপাশি বড় শহর ঝাং ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কর্মকর্তারা বলছেন, এ অঞ্চল গত প্রায় চল্লিশ বছরে এমন ভয়াবহ বন্যা দেখেনি।

ভারত থেকে পাকিস্তানে প্রবাহিত হওয়া কয়েকটি নদীর পানি দীর্ঘ ছয় দশকের বেশি সময় ধরে 'সিন্ধু পানিবণ্টন চুক্তি'-এর আওতায় নিয়ন্ত্রিত হয়ে আসছিল। এ বছর সেই চুক্তি স্থগিত করে ভারত। এর আগে নয়াদিল্লি অভিযোগ করে, ইসলামাবাদ সমর্থিত জঙ্গিদের হামলায় ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে ২৬ জন নিহত হন। তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে।

পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, চুক্তির আওতায় ভারতের কাছ থেকে যে পানিপ্রবাহের তথ্য নিয়মিত আসার কথা ছিল, তা সময়মতো কিংবা যথেষ্ট বিস্তারিত পাকিস্তান পায়নি।

বন্যার কারণে জরুরী জিনিসপত্র নিরাপদে সরিয়ে নিচ্ছেন পাকিস্তানের বাসিন্দারা। ছবি: রয়টার্স

তিনি বলেন, 'আমাদের হাতে যদি সঠিক তথ্য থাকত, আমরা আরও ভালোভাবে পরিস্থিতি সামলাতে পারতাম। সিন্ধু পানিবণ্টন চুক্তি কার্যকর থাকলে আমরা ক্ষতি অনেকটা কমাতে পারতাম।'

এদিকে ভারতের রাভি নদীর ওপর মাধোপুর ব্যারেজের মাঝের অংশ প্রচণ্ড স্রোতে ভেসে গেছে বলে বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যমের প্রচারিত ভিডিওতে দেখা গেছে। পাকিস্তানি কর্মকর্তারা জানান, ব্যারেজের ওই ক্ষতিতে নিয়ন্ত্রণহীন পানিপ্রবাহ সৃষ্টি হয়ে শুক্রবার লাহোরের কিছু এলাকা প্লাবিত হয়েছে।

ভারতের এক সরকারি সূত্র অবশ্য ইচ্ছাকৃতভাবে পাকিস্তান প্লাবিত করার অভিযোগ নাকচ করে বলেন, মাধোপুর ব্যারাজের দুটি গেট ভেঙে গেছে—এটাই মূল কারণ।

ভারতের একটি সূত্র জানিয়েছে, রাভি নদীর প্রবাহ নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, যদিও ব্যারাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। উজানে রণজিৎ সাগর বাঁধ থেকে প্রবাহ নিয়ন্ত্রণ করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র বলেছে, 'ভারত যা করার আছে তা-ই করছে এবং সব তথ্যই পাঠানো হচ্ছে। টানা বৃষ্টির কারণেই এই বন্যা।'

বন্যায় পাকিস্তানের অনেক আবাসিক এলাকা পানিতে তলিয়ে গেছে। ছবি: রয়টার্স

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও জলসম্পদ মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। তবে পাকিস্তানি কর্মকর্তাদের মতে, রোববার থেকে ভারত চারবার বন্যা সতর্কতা পাঠিয়েছে, যার মধ্যে শুক্রবারের সতর্কতাও রয়েছে। নয়াদিল্লি সতর্কবার্তা পাঠানোর কথা স্বীকার করেছে, তবে বিস্তারিত জানায়নি। 

১৯৬০ সালের চুক্তি কার্যত স্থগিত করার পর দুই দেশের পানি বিভাগের মধ্যে সরাসরি তথ্য আদান-প্রদান বন্ধ হয়ে যায়। এই সপ্তাহে সতর্কতা পাঠানো হয়েছে ইসলামাবাদে অবস্থিত ভারতীয় দূতাবাসের মাধ্যমে। 

পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবালের নিজ জেলা নরোয়াল (ভারত সীমান্তের কাছে) ভয়াবহভাবে প্লাবিত হয়েছে। তিনি জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বর্ষা আর আগে থেকে অনুমান করা যাচ্ছে না। তিনি বলেন, 'জলবায়ু পরিবর্তন কোনো দ্বিপাক্ষিক ইস্যু নয়, এটি মানবতার সঙ্গে সম্পর্কিত।'

শুক্রবার চেনাব নদীর কারণে জঙ্গ শহর প্লাবিত হওয়ার ঝুঁকি তৈরি হলে পাকিস্তানি কর্তৃপক্ষ আংশিক বাঁধ ভেঙে পানি পার্শ্ববর্তী জমিতে সরিয়ে দেয়।

পূর্ব পাকিস্তানে এ সপ্তাহে তিনটি ভারতীয় নদীর পানি ঢুকে পড়ায় এক কোটি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বর্ষায় এখন পর্যন্ত ৮২০ জনের মৃত্যু হয়েছে।

পূর্বাঞ্চলে দেশটির প্রায় অর্ধেক জনগণ বসবাস করে এবং খাদ্যশস্য উৎপাদনের মূল কেন্দ্র। বন্যার কারণে সেখানে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

Related Topics

টপ নিউজ

বন্যা / বন্যা পরিস্থিতির অবনতি / পাকিস্তান / ভারত / সিন্ধু পানি চুক্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত; কড়া প্রতিবাদ দিল্লির
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ভারতে সাজাভোগ শেষে তামাবিল দিয়ে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি
  • ভারতীয় নাগরিকদের পুশ-ইনের চেষ্টা বেআইনি ও কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: গোলাম পরওয়ার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net