Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
অফিসে সপ্তাহে চার দিন কাজ! যুক্তরাজ্যে শুরু হলো পরীক্ষামূলক ট্রায়াল

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
07 June, 2022, 11:20 am
Last modified: 08 June, 2022, 10:49 am

Related News

  • সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকালে ৪০ মিনিট অফিসে থাকা বাধ্যতামূলক: পরিপত্র জারি
  • অফিসে এআই ব্যবহার করছেন? ঝামেলা এড়াতে যেসব বিষয়ে খেয়াল রাখা জরুরি
  • রাসেল জায়েদীর হাতে তৈরি কাঠের চশমা যেভাবে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে
  • আমি যদি আরও বেশি পরিশ্রম করি, তুমি কি আমাকে ভালোবাসবে?
  • রাকসু নির্বাচন: ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

অফিসে সপ্তাহে চার দিন কাজ! যুক্তরাজ্যে শুরু হলো পরীক্ষামূলক ট্রায়াল

নতুন এই ট্রায়ালের অধীনে রয়েছে ৭০টি কোম্পানিতে কর্মরত ৩ হাজার ৩০০ কর্মী।
টিবিএস রিপোর্ট
07 June, 2022, 11:20 am
Last modified: 08 June, 2022, 10:49 am
প্রতীকী ছবি/ সংগৃহীত

আজ সোমবার থেকে যুক্তরাজ্যর হাজারো কর্মী চার দিনের কর্ম সপ্তাহ শুরু করতে যাচ্ছেন। এতে তাদের বেতনে কোনো ধরনের কাটছাঁট করা হবেনা। চার দিনের কর্ম সপ্তাহ বিষয়ক এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় ট্রায়াল। খবর সিএনএন এর।

নতুন এই নিয়মে কর্মীরা ছয় মাস ধরে সপ্তাহে ৪ দিন কাজে যাবেন। অর্থাৎ, স্বাভাবিক সময়ের তুলনায় এই ছয় মাস তারা ৮০ শতাংশ কম সময় দিবেন অফিসে।

এসময়টায় কর্মীদেরকে তাদের বেতনের শতভাগই দেওয়া হবে; বিনিময়ে স্বাভাবিক সময়ের মতো কর্মোৎপাদনশীলতা বজায় রাখতে হবে তাদেরকে।

নতুন এই ট্রায়ালের অধীনে রয়েছে ৭০টি কোম্পানিতে কর্মরত ৩ হাজার ৩০০ কর্মী। আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান থেকে শুরু করে একটি ফিশ-এন্ড-চিপ রেস্তোরাঁও রয়েছে এই তালিকায়।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং বোস্টন কলেজের গবেষকদের সাথে অংশীদারিত্বে এই প্রোগ্রামটি অলাভজনক ফোর ডে উইক গ্লোবাল (থিঙ্ক ট্যাঙ্ক) ও ফোর ডে উইক ইউকে ক্যাম্পেইন দ্বারা পরিচালিত হচ্ছে।

লন্ডনের প্রেশার ড্রপ ব্রিউইং-এর ব্র্যান্ড ম্যানেজার সিয়েনা ও'রউর্ক সিএনএন বিজনেসকে বলেন, তাদের কোম্পানির সবচেয়ে বড় লক্ষ্য ছিল কর্মীদের মানসিক স্বাস্থ্য এবং শারীরিক সুস্থতার উন্নতিসাধন।

তিনি বলেন, "আমরা কর্মীদের জীবন উন্নত করতে এবং বিশ্বের একটি প্রগতিশীল পরিবর্তনের অংশ হতে এই ট্রায়ালে অংশ নিয়েছি।"

যেহেতু কোম্পানিটি মূলত পণ্য উৎপাদন এবং শিপিং এর কাজ করে, তাই কর্মীরা কখন এবং কোথায় কাজ করবে তা নিয়ে ফ্লেক্সিবিলিটি কম। তবে, ছুটি এবং সিক লিভের দিনগুলো তারা একটি দল হিসেবে পরিচালনা করবেন বলে জানান সিয়েনা ও'রউর্ক।

সিএনএন এর প্রতিবেদন থেকে জানা গেছে, এখন পর্যন্ত এ বিষয়ে বড় দুটি ট্রায়াল পরিচালনা করেছে আইসল্যান্ড। ২০১৫ এবং ২০১৯ সালে চলা ওই ট্রায়াল দুটিতে ২ হাজার ৫০০ জন সরকারি খাতের কর্মী অংশ নেন।

এই ট্রায়ালগুলোতে অংশগ্রহণকারীদের মধ্যে কর্মোৎপাদনশীলতায় তেমন কমতি দেখা যায়নি। তবে, কর্মীদের স্বাস্থ্যেরও কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি।

সাম্প্রতিক বছরে বেশ কয়েকটি দেশে কার্যদিবস কমানো নিয়ে আলোচনা চলছে। বিশেষ করে মহামারি চলাকালীন সময়ে লক্ষ লক্ষ কর্মচারী বাড়ি থেকেই কাজ করায় কার্যদিবস কমানোর বিষয়টি আরও জোরদার হয়ে উঠেছে।   

যুক্তরাজ্যের পাশাপাশি চলতি বছরের শেষের দিকে স্পেন ও স্কটল্যান্ডেও একই ধরনের ট্রায়াল শুরু হতে যাচ্ছে বলে ফোর ডে উইক ক্যাম্পেইনের প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে।

ফোর ডে উইক গ্লোবালের সিইও জো ও'কনর বলেন, "করোনা মহামারির প্রভাব থেকে বেরিয়ে আসার পর আরও বেশি সংখ্যক কোম্পানি স্বীকার করছে যে, তাদের নতুন লক্ষ্য হল কর্মীদের জীবনযাত্রার মান নিশ্চিত করা। কর্মদিবস কমিয়ে আনা এবং আউটপুট কেন্দ্রিক কাজ তাদেরকে আরও প্রতিযোগিতামূলক করে তোলে।"

এই ট্রায়ালে গবেষকরা দেখবেন নতুন এই প্যাটার্ন কর্মোৎপাদনশীলতার মাত্রা, লিঙ্গ সমতার পাশাপাশি কর্মীদের সুস্থতায় কী ধরনের প্রভাব পড়ে।

 

Related Topics

টপ নিউজ

কর্মদিবস / অফিসের সময় / অফিস / ৪ দিনের অফিস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকালে ৪০ মিনিট অফিসে থাকা বাধ্যতামূলক: পরিপত্র জারি
  • অফিসে এআই ব্যবহার করছেন? ঝামেলা এড়াতে যেসব বিষয়ে খেয়াল রাখা জরুরি
  • রাসেল জায়েদীর হাতে তৈরি কাঠের চশমা যেভাবে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে
  • আমি যদি আরও বেশি পরিশ্রম করি, তুমি কি আমাকে ভালোবাসবে?
  • রাকসু নির্বাচন: ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net