Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
“আমিই ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট”, টুইটারে আফগান ভাইস প্রেসিডেন্ট সালেহ  

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
18 August, 2021, 11:00 am
Last modified: 18 August, 2021, 12:55 pm

Related News

  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • ভারতের 'উপনিবেশে' পরিণত হওয়ার অভিযোগ: তালেবানের আমলে আফগানিস্তানে কি আসলেই দিল্লির প্রভাব বেড়েছে?
  • আফগানিস্তান এখন ভারতের ‘উপনিবেশ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
  • আফগানিস্তান-পাকিস্তান সংঘাত: যেসব কারণে মুখোমুখি দুই প্রতিবেশী দেশ

“আমিই ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট”, টুইটারে আফগান ভাইস প্রেসিডেন্ট সালেহ  

মঙ্গলবার থেকে আচমকাই সামাজিক মাধ্যমে সক্রিয় ভূমিকায় দেখা যায় তাকে। তালেবানের সামনে মাথা নোয়ানোর প্রশ্ন ওঠে না বলে সাফ জানিয়ে দেন আমরুল্লাহ সালেহ্।  
টিবিএস ডেস্ক
18 August, 2021, 11:00 am
Last modified: 18 August, 2021, 12:55 pm

আশরাফ ঘানির পাশাপাশি তিনিও দেশ ছেড়ে চলে গিয়েছেন বলে শোনা গিয়েছিল। কিন্তু সদ্য প্রাক্তন ঘানি সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ্ জানিয়ে দিলেন, কোথাও যাননি তিনি। আফগানিস্তানেই রয়েছেন। এবং সংবিধান অনুযায়ী তিনিই এখন দেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট।

রবিবার তালেবান কাবুল দখল করার পরই দেশ ছাড়েন সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। আমরুল্লাহও বিমানে চেপে তাজিকিস্তানে আশ্রয় নিয়েছেন বলে জানায় স্থানীয় সংবাদমাধ্যম। তবে মঙ্গলবার থেকে আচমকাই সামাজিক মাধ্যমে সক্রিয় ভূমিকায় দেখা যায় তাকে। তালেবানের সামনে মাথা নোয়ানোর প্রশ্ন ওঠে না বলে সাফ জানিয়ে দেন। তালেবানের বিরুদ্ধে বিদ্রোহে আহ্বানও জানান দেশবাসীকে।  

Clarity: As per d constitution of Afg, in absence, escape, resignation or death of the President the FVP becomes the caretaker President. I am currently inside my country & am the legitimate care taker President. Am reaching out to all leaders to secure their support & consensus.

— Amrullah Saleh (@AmrullahSaleh2) August 17, 2021

এরপরই আফগানিস্তানেই রয়েছেন বলে টুইটারে দাবি করেন আমরুল্লাহ। তিনি লেখেন, 'আফগানিস্তানের সংবিধান অনুযায়ী, নির্বাচিত প্রেসিডেন্ট যদি গরহাজির থাকেন, পালিয়ে গিয়ে থাকেন, ইস্তফা দিয়ে থাকেন অথবা মারা গিয়ে থাকেন, সে ক্ষেত্রে ভাইস প্রেসিডেন্টই ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বলে বিবেচিত হবেন। এই মুহূর্তে দেশেই রয়েছি আমি এবং আমিই বর্তমানে বৈধ ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। এ ব্যাপারে সমর্থন এবং ঐকমত্য পেতে সমস্ত রাজনীতিকের সঙ্গে যোগাযোগ রাখছি আমি।'  

ঘানি সরকারের পতনের পর গত দু'দিন অভিভাবকহীন অবস্থায় কাটিয়েছেন আফগানবাসী। কাতারে কাতারে মানুষ দেশ ছেড়ে পালিয়ে যেতে উদ্যত হয়েছেন। এই চূড়ান্ত অনিশ্চয়তার জন্য বিরোধী শিবিরের নেতারা যখন ঘানিকে দোষী সাব্যস্ত করতে ব্যস্ত ছিলেন, সেই সময় তালেবানের সঙ্গে বোঝাপড়ায় সক্রিয় ভূমিকায় দেখা যায় দেশের প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাইকে। সাংবিধানিক বিধিনিষেধের জেরে এর আগে তৃতীয়বারের জন্য আফগানিস্তানের প্রেসিডেন্ট হতে পারেননি কারজাই। সেই সুযোগকে কাজে লাগিয়েই ২০১৪ তে ক্ষমতায় আসেন গনি।

তাই তালেবানের সঙ্গে কারজাইয়ের বোঝাপড়া নিয়ে নতুন জল্পনা শুরু হয়। প্রশ্ন ওঠে, তাহলে কি প্রত্যাবর্তন করছেন কারজাই? সেই পরিস্থিতিতে আমরুল্লাহ নিজেকে বৈধ প্রেসিডেন্ট বলে দাবি করায়, আফগান রাজনীতিতে নতুন সমীকরণের সম্ভাবনাও দেখা দিয়েছে। যদিও আমরুল্লাহ আদৌ আফগানিস্তানে রয়েছেন কি না, তা নিয়ে ধন্দ এখনও পুরোপুরি কাটেনি। তাই নিজেকে শূন্য মসনদের দাবিদার ঘোষণা করে আমরুল্লাহ আসলে তালেবানের সঙ্গে আলাদা বোঝাপড়া করতে চাইছেন বলেও মনে করছেন কূটনীতিকদের একাংশ। 

  • সূত্র- আনন্দবাজার পত্রিকা 

 
 

Related Topics

টপ নিউজ

আফগানিস্তান / আফগান প্রেসিডেন্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  • প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
    অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • ভারতের 'উপনিবেশে' পরিণত হওয়ার অভিযোগ: তালেবানের আমলে আফগানিস্তানে কি আসলেই দিল্লির প্রভাব বেড়েছে?
  • আফগানিস্তান এখন ভারতের ‘উপনিবেশ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
  • আফগানিস্তান-পাকিস্তান সংঘাত: যেসব কারণে মুখোমুখি দুই প্রতিবেশী দেশ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

3
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

5
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net