Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 18, 2026
আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্পে নিহত কমপক্ষে ২০, আহত দুই শতাধিক

আন্তর্জাতিক

রয়টার্স, বিবিসি
03 November, 2025, 11:40 am
Last modified: 03 November, 2025, 03:44 pm

Related News

  • আর্জেন্টিনার খেলা দেখে বাসায় ফেরার পথে বাস চাপায় ২ সাংবাদিক নিহত
  • টেকনাফে পাহাড় ধসে খাদে পড়ে গুরুতর আহত বন্য হাতি
  • সঞ্চিত ২০ হাজার টাকা লুট করতেই নরসিংদীর বাকপ্রতিবন্ধী বৃদ্ধাকে পিটিয়ে হত্যা: র‍্যাব
  • উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস: মাদ্রাসায় মাটি চাপা পড়ে নিহত ৮
  • সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, আহত ৪

আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্পে নিহত কমপক্ষে ২০, আহত দুই শতাধিক

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ৬ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৮ কিলোমিটার (১৭ মাইল) গভীরে। এ ঘটনায় ‘বড় ধরনের প্রাণহানি’ ও ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
রয়টার্স, বিবিসি
03 November, 2025, 11:40 am
Last modified: 03 November, 2025, 03:44 pm
ছবি: রয়টার্স

উত্তর আফগানিস্তানে ভূমিকম্পে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। উদ্ধার অভিযান চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, শত শত মানুষ আহত হয়েছে।

রোববার রাত ৮টা ৩০ মিনিট জিএমটি (স্থানীয় সময় সোমবার ভোর ১টা) দিকে মাজার-ই-শরিফের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। প্রায় পাঁচ লাখ মানুষের বসবাস এ শহরে, যা আফগানিস্তানের অন্যতম বৃহৎ নগরী।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ৬ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৮ কিলোমিটার (১৭ মাইল) গভীরে। এ ঘটনায় 'বড় ধরনের প্রাণহানি' ও 'ব্যাপক ক্ষয়ক্ষতি' হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

ইউএসজিএস তার পেজার সিস্টেমে কমলা সতর্কতা জারি করেছে। এটি একটি স্বয়ংক্রিয় সিস্টেম যা ভূমিকম্পের প্রভাব সম্পর্কে তথ্য দেয়।

তালেবান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৫৩০ জনের বেশি মানুষ আহত হয়েছে।

প্রাদেশিক কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, উদ্ধার তৎপরতা অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

মাজার-ই-শরিফের নিকটবর্তী পার্বত্য প্রদেশ সামানগানের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র শামিম জোয়ান্দা রয়টার্সকে বলেন, 'আজ সকাল পর্যন্ত মোট ১৫০ জন আহত এবং সাতজন শহিদ হয়েছেন বলে খবর পাওয়া গেছে এবং তাদের স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।'

তিনি বলেন, সোমবার সকাল পর্যন্ত সংগৃহীত হাসপাতালের প্রতিবেদনের ভিত্তিতে এই সংখ্যা জানা গেছে।

তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বাখ এবং সামানগান প্রদেশের কিছু অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে বেশ কয়েকজন নাগরিকের মৃত্যু হয়েছে।

এক বিবৃতিতে বলা হয়, সামরিক উদ্ধারকারী এবং জরুরি সহায়তা দল অবিলম্বে এলাকায় পৌঁছে জনগণকে উদ্ধার, আহতদের স্থানান্তর এবং ক্ষতিগ্রস্ত পরিবারদের সহায়তা দেওয়ার জন্য অভিযান শুরু করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শারাফাত জামান বলেন, উদ্ধারকারী দল সক্রিয় রয়েছে এবং হতাহতের সংখ্যা বাড়তে পারে।

জামান এক বিবৃতিতে বলেন, 'স্বাস্থ্যসেবা প্রদানকারী দলগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছেছে এবং আশেপাশের সমস্ত হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে।'

বালখ প্রদেশের মুখপাত্র হাজি জায়েদ বলেন, ভূমিকম্পে মাজার-ই-শরিফের ঐতিহাসিক ব্লু মসজিদের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বিভিন্ন ভিডিও ও ছবিতে দেখা গেছে, ধসে পড়া ভবনের নিচ থেকে মানুষকে উদ্ধারের চেষ্টা চলছে। একাধিক ভিডিওতে উদ্ধারকর্মীদের মরদেহ টেনে বের করতে দেখা গেছে। তবে রয়টার্স এসব ভিডিও ও ছবির সত্যতা নিশ্চিত করতে পারেনি।

আফগানিস্তান ভূমিকম্পের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। গত ৩১ আগস্ট দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা ৬ মাত্রার ভূমিকম্পে ২,২০০-এর বেশি মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছিল।

Related Topics

টপ নিউজ

আফগানিস্তান / ভূমিকম্প / নিহত / আহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। ছবি: সংগৃহীত
    ইস্টার্ন রিফাইনারি ২ বাস্তবায়ন হলে জ্বালানি তেল আমদানিতে বছরে সাশ্রয় হবে ৪৭৩ মিলিয়ন ডলার
  • আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: এএফপি
    আর্জেন্টাইনদের ‘কাবালা’: মাঠে বসে ফাইনাল দেখবেন না কুসংস্কারে বিশ্বাসী প্রেসিডেন্ট
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

Related News

  • আর্জেন্টিনার খেলা দেখে বাসায় ফেরার পথে বাস চাপায় ২ সাংবাদিক নিহত
  • টেকনাফে পাহাড় ধসে খাদে পড়ে গুরুতর আহত বন্য হাতি
  • সঞ্চিত ২০ হাজার টাকা লুট করতেই নরসিংদীর বাকপ্রতিবন্ধী বৃদ্ধাকে পিটিয়ে হত্যা: র‍্যাব
  • উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস: মাদ্রাসায় মাটি চাপা পড়ে নিহত ৮
  • সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, আহত ৪

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারি ২ বাস্তবায়ন হলে জ্বালানি তেল আমদানিতে বছরে সাশ্রয় হবে ৪৭৩ মিলিয়ন ডলার

4
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: এএফপি
খেলা

আর্জেন্টাইনদের ‘কাবালা’: মাঠে বসে ফাইনাল দেখবেন না কুসংস্কারে বিশ্বাসী প্রেসিডেন্ট

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

6
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net