Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 15, 2026
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ফের গোলাগুলি, ৪ বেসামরিক নিহত

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 December, 2025, 05:55 pm
Last modified: 06 December, 2025, 06:09 pm

Related News

  • বাংলাদেশে বন্যা ও পাহাড় ধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক 
  • ইরানের কাছ থেকে হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলা না চালানোর প্রতিশ্রুতি চায় যুক্তরাষ্ট্র
  • সঞ্চিত ২০ হাজার টাকা লুট করতেই নরসিংদীর বাকপ্রতিবন্ধী বৃদ্ধাকে পিটিয়ে হত্যা: র‍্যাব
  • থানা হেফাজতে আসামি মৃত্যুর গুজব; বরিশালে পুলিশ-স্থানীয়দের সংঘর্ষে আহত ১২
  • সিলেট সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ফের গোলাগুলি, ৪ বেসামরিক নিহত

এ ঘটনার জন্য উভয় দেশ একে-অপরকে দায়ী করেছে।
টিবিএস ডেস্ক
06 December, 2025, 05:55 pm
Last modified: 06 December, 2025, 06:09 pm
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত। ফাইল ছবি/এপি

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দুই দেশের বাহিনীর মধ্যে গতরাতে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে চার বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় উভয় দেশই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে। খবর বিবিসির

গত অক্টোবরে দুই দেশের সীমান্ত এলাকায় প্রাণঘাতী সংঘর্ষ হয়েছিল। এর পর দুই দেশই অস্ত্রবিরতি চুক্তিতে পৌঁছেছিল।

গতরাতে সংঘর্ষ শুরু হলে পাকিস্তানের সীমান্তবর্তী আফগান শহর স্পিন বোলডাকের বহু বাসিন্দা শহর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান।

স্থানীয় এক স্বাস্থ্যকর্মীর বরাত দিয়ে বিবিসি পশতুর প্রতিবেদনে বলা হয়, স্থানীয় হাসপাতালে চারটি মরদেহ আনা হয়েছে। আহত অবস্থায় আনা হয়েছে আরও চারজনকে। পাকিস্তানেও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের মধ্যে বিভিন্ন সময়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আফগানিস্তানের তালেবান সরকার তাদের দেশে পাকিস্তান বিমান হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেছে।

গোলাগুলির বিয়টি উভয় দেশই স্বীকার করেছে। তবে তারা এ সংঘর্ষের জন্য একে-অপরকে দায়ী করেছে।  

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মুখপাত্র মোশাররাফ জায়েদির অভিযোগ, তালেবান সৈন্যরা 'উসকানিমূলক' এ হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, 'আমাদের সশস্ত্র বাহিনী তাৎক্ষণিক উপযুক্ত ও তীব্র জবাব দিয়েছে। পাকিস্তান তার ভৌগোলিক অখণ্ডতা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সম্পূর্ণ সতর্ক ও প্রতিশ্রুতিবদ্ধ।'

অন্যদিকে, তালেবান সরকারের এক মুখপাত্র বলেন, পাকিস্তান 'আবারও হামলা শুরু করেছে' এবং তারা 'প্রতিবাদে বাধ্য হয়েছে'।

আফগান সীমান্তের বাসিন্দারা জানান, শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে গোলাগুলি শুরু হয়। ভিডিও ফুটেজে বহু আফগান নাগরিককে হেঁটে ও যানবাহনে করে এলাকা ছাড়তে দেখা যায়।  

কান্দাহারের ইনফরমেশন ডিপার্টমেন্টের প্রধান আলী মোহাম্মদ হাকমাল বলেন, পাকিস্তানি বাহিনী হালকা ও ভারী গোলাবর্ষণ করেছে এবং মর্টার হামলায় বেসামরিক নাগরিকদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

কাতার ও তুরস্কের মধ্যস্থতায় পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার দুই মাসেরও কম সময়ের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটলো। ইসলামাবাদ সরকার দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে তালেবান সরকার পাকিস্তানে হামলা চালানো সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে। আর তালেবান সরকার অভিযোগ অস্বীকার করে বলেছে, পাকিস্তান তাদের 'নিজস্ব নিরাপত্তা ব্যর্থতার দায় অন্যের ওপর চাপাচ্ছে'।

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / আফগানিস্তান / সীমান্ত / সংঘর্ষ / গুলি / নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
    ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস
  • ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
    বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড
  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ
  • সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

Related News

  • বাংলাদেশে বন্যা ও পাহাড় ধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক 
  • ইরানের কাছ থেকে হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলা না চালানোর প্রতিশ্রুতি চায় যুক্তরাষ্ট্র
  • সঞ্চিত ২০ হাজার টাকা লুট করতেই নরসিংদীর বাকপ্রতিবন্ধী বৃদ্ধাকে পিটিয়ে হত্যা: র‍্যাব
  • থানা হেফাজতে আসামি মৃত্যুর গুজব; বরিশালে পুলিশ-স্থানীয়দের সংঘর্ষে আহত ১২
  • সিলেট সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস

2
ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
খেলা

বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড

3
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

4
গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ

5
সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net