Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 16, 2026
সংক্রমণে জার্মানিকে টপকে অষ্টমে ভারত, প্রাণহানি ৫ হাজার ছাড়াল

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
01 June, 2020, 10:15 am
Last modified: 01 June, 2020, 11:37 am

Related News

  • রুপির পতন ঠেকাতে বিশেষ আমানত কর্মসূচিতে ভারতের প্রায় ১ হাজার কোটি ডলার সংগ্রহ
  • হাসিনাকে প্রত্যর্পণ একটি আইনি বিষয়, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: ভারত
  • প্রত্যর্পণ চুক্তিতে ফিরলে হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, যেতে হবে কারাগারে: চিফ প্রসিকিউটর
  • ভারতে ‘গোরক্ষকদের’ সাজা দিয়ে প্রাণনাশের হুমকির মুখে মুসলিম বিচারক
  • প্রথমে ভারতে নিষিদ্ধ, এবার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকেও উধাও গুম-খুন নিয়ে তৈরি ছবি ‘সাতলুজ’

সংক্রমণে জার্মানিকে টপকে অষ্টমে ভারত, প্রাণহানি ৫ হাজার ছাড়াল

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে খবর, গত তিনদিনে সর্বাধিক হারে সংক্রমিতের খোঁজ মিলছে ভারতজুড়ে। এ পরিস্থিতিতে পঞ্চম দফার লকডাউন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। 
টিবিএস ডেস্ক
01 June, 2020, 10:15 am
Last modified: 01 June, 2020, 11:37 am
সংক্রমিতের সংখ্যায় বিশ্বে অস্টমস্থানে উঠে এসেছে ভারত। ছবি: এনডিটিভি

জার্মানিকে টপকে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা উন্নীত হয়েছে এক লাখ ৮৫ হাজারে। জার্মানিতে এই সংখ্যা এক লাখ ৮৩ হাজার। এর মধ্য দিয়ে ভারত সংক্রমিতের সংখ্যা বিচারে বিশ্ব তালিকায় একধাপ ওপরে উঠে এলো। 

সংক্রমিত দেশের তালিকায় বর্তমানে ভার রয়েছে অষ্টম স্থানে। আর তালিকার শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট ১৮ লাখ মানুষ কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় স্থানে ব্রাজিল, মোট সংক্রমিত ৫ লক্ষের বেশি। তারপরেই আছে রাশিয়া। পূর্ব ইউরোপের এই দেশে মোট সংক্রমিত প্রায় ৪ লাখ। 

এদিকে, ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় ভারতে সর্বাধিক ৮ হাজার ৩৮০ জন সংক্রমিত হয়েছেন। সাম্প্রতিক বিচারে দৈনিক এই সংক্রমণ হার সর্বাধিক। 

গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃতের সংখ্যা ১৯৩। এনিয়ে ভারতে মোট মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়াল। খবর এনডিটিভির। 

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ৩ দিনে সর্বাধিক হারে সংক্রমিতের খোঁজ মিলছে সমগ্র ভারতে। এই পরিস্থিতিতে পঞ্চম দফার লকডাউন ঘোষণা করেছে কেন্দ্র। পয়লা জুন থেকে ৩০ জুন পর্যন্ত কার্যকর হবে এই দফা। তবে এই দফায় দেশের আর্থিক ব্যবস্থা ও নাগরিক জীবনকে আনলক করতে উদ্যোগ নেবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই মর্মে ইতিমধ্যেই একটি বিশেষ দিক-নির্দেশনা জারি করা হয়েছে। 

এ প্রেক্ষিতে রোববার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার মাসিক রেডিও অনুষ্ঠান 'মন কি বাত'-এ জোর দিয়েছেন সতর্ক থাকার বিষয়ে। 

এসময় নিজ দেশের জনতার উদ্দেশ্যে তিনি বলেন, যেহেতু অর্থনীতির বিরাট অংশ উন্মুক্ত করা হয়েছে, তাই আরও সতর্ক হতে হবে সকলকে। 

শনিবার কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয় লকডাউনের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এটি লকডাউন আনলক করার ফেজ-১ বা প্রথম ধাপ বলেও বর্ণনা করা হয়। এর আওতায় সমস্ত দোকান খুলে দেওয়া হয়েছে। রেল, সড়ক ও বিমান পরিষেবাও শুরু হয়েছে। শপিং মল, হোটেল, রেস্তোরাঁ, ধর্মীয় স্থান ৮ জুন থেকে খুলে দেওয়া হবে। সমস্ত নিষেধাজ্ঞাই এভাবে ধাপে ধাপে তুলে দেওয়া হবে বলেও সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রোববার মোদি আরও বলেন, 'শেষবার যখন আমি কথা বলেছি‌লাম তখনও যাত্রীবাহী বিমান পরিষেবা বন্ধ ছিল। কিন্তু এখন সব নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে। করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ের বিষয়ে আমাদের অমনোযোগী হওয়া উচিত নয়। সামাজিক দূরত্ব ও অন্যান্য প্রোটোকলকে একই ভাবে মেনে চলতে হবে।'

তিনি জানান, ভারত এই সংক্রান্ত বিষয়ে বহু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। অনেক কম জনসংখ্যার দেশের তুলনায় আমাদের মতো জনবহুল দেশে করোনা নিয়ন্ত্রণ করতে আমরা অনেকাংশেই সফল হয়েছি, বলেও দাবি করেন ভারতীয় প্রধানমন্ত্রী।'

Related Topics

টপ নিউজ

ভারত / পঞ্চম দফায় লকদাউন / করোনা মহামারি / নরেন্দ্র মোদি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান
  • ছবি: সংগৃহীত
    বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী

Related News

  • রুপির পতন ঠেকাতে বিশেষ আমানত কর্মসূচিতে ভারতের প্রায় ১ হাজার কোটি ডলার সংগ্রহ
  • হাসিনাকে প্রত্যর্পণ একটি আইনি বিষয়, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: ভারত
  • প্রত্যর্পণ চুক্তিতে ফিরলে হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, যেতে হবে কারাগারে: চিফ প্রসিকিউটর
  • ভারতে ‘গোরক্ষকদের’ সাজা দিয়ে প্রাণনাশের হুমকির মুখে মুসলিম বিচারক
  • প্রথমে ভারতে নিষিদ্ধ, এবার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকেও উধাও গুম-খুন নিয়ে তৈরি ছবি ‘সাতলুজ’

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

3
শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি

5
প্রতীকী ছবি: রয়টার্স
খেলা

ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে

6
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net