Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 23, 2026
মাস্ক না পরলেই ৫৫ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
27 July, 2020, 07:30 pm
Last modified: 27 July, 2020, 07:32 pm

Related News

  • চট্টগ্রামে বিপন্ন প্রজাতির মেছো বিড়ালকে পিটিয়ে হত্যা
  • ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে মজুত করা ১০,১০০ লিটার জ্বালানি তেল জব্দ, ৩ ব্যবসায়ীকে জরিমানা
  • চট্টগ্রামে বন্ধ ফিলিং স্টেশনে মিলল ৮ হাজার লিটার জ্বালানি তেলের মজুত, ১ লাখ টাকা জরিমানা
  • শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি: যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে হারল মেটা ও গুগল 
  • যশোরে গুদামজাত ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, ৩ ব্যবসায়ীর জরিমানা

মাস্ক না পরলেই ৫৫ হাজার টাকা জরিমানা

করোনাভাইরাসের 'তৃতীয় প্রবাহে' হংকং রীতিমতো ধুঁকছে। তবে এর উৎস এখনো জানা যায়নি। এর আগে, ভাইরাসটি সংক্রমণের ধাক্কা বেশ ভালোভাবেই সামলিয়েছিল তারা।
টিবিএস ডেস্ক
27 July, 2020, 07:30 pm
Last modified: 27 July, 2020, 07:32 pm
ছবি: টাইম ম্যাগাজিন

করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় বাসার বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক এবং দুইজনের বেশি মানুষের সমাগম নিষিদ্ধ করতে যাচ্ছে হংকং।

সোমবার হংকং শহরের চিফ সেক্রেটারি ম্যাথু চেয়ুং ঘোষণা দেন, আগামী বুধবার থেকে পাবলিক প্লেসের অন্দরমহলে ও বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক। কেউ মাস্ক না পরলে বা নিয়ম না মানলে ৫ হাজার হংকং ডলার (প্রায় ৬৪৫ মার্কিন ডলার বা ৫৪ হাজার ৭০৪ টাকা) জরিমানা করা হবে।

চিকিৎসাসহ জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাসা থেকে বের না হওয়ারও নির্দেশ দেন তিনি।

চেয়ুং আরও ঘোষণা করেন, হংকং বিমানবন্দরের কাছে উহানের মতো করে ২ হাজার শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল তৈরি করতে চীনের কেন্দ্রীয় সরকার সাহায্য করবে।

'এই মহামারির অবস্থা ভয়াবহ,' বলেন তিনি, এ শহরের জন্য আগামী কয়েকটি সপ্তাহ চূড়ান্ত রকমের গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 'কমিউনিটি আউটব্রেকের এক মারাত্মক ঝুঁকির মুখোমুখি হতে যাচ্ছি আমরা।'

করোনাভাইরাসের 'তৃতীয় প্রবাহে' হংকং রীতিমতো ধুঁকছে। তবে এর উৎস এখনো জানা যায়নি। এর আগে, ভাইরাসটি সংক্রমণের ধাক্কা বেশ ভালোভাবেই সামলিয়েছিল হংকং।

অবশ্য, সোমবার হংকং কর্তৃপক্ষ জানিয়েছে, শহরটিতে টানা ষষ্ঠদিনের মতো দিনপ্রতি শতাধিক নাগরিকের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে শহরে ২ হাজার ৭০০ জনের শরীরে শনাক্ত হলো এ ভাইরাস।

গত দুইদিনে ভাইরাসটিতে ৭৬ বছর বয়সী এক নারী ও ৯২ বছর বয়সের এক পুরুষের মৃত্যু ঘটে। এ নিয়ে এ শহরে করোনাভাইরাসে প্রাণ হারালেন ২০ জন।

সূত্র: সিএনএন

Related Topics

টপ নিউজ

হংকং / মাস্ক / জরিমানা / করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
    শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির
  • ছবি: সংগৃহীত
    ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন
  • জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
    নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন
  • বিটিএসের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ব্যাং সি-হিউক (মাঝখানে)। ছবি: ব্যাং সি-হিউকের ইনস্টাগ্রাম
    বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ

Related News

  • চট্টগ্রামে বিপন্ন প্রজাতির মেছো বিড়ালকে পিটিয়ে হত্যা
  • ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে মজুত করা ১০,১০০ লিটার জ্বালানি তেল জব্দ, ৩ ব্যবসায়ীকে জরিমানা
  • চট্টগ্রামে বন্ধ ফিলিং স্টেশনে মিলল ৮ হাজার লিটার জ্বালানি তেলের মজুত, ১ লাখ টাকা জরিমানা
  • শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি: যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে হারল মেটা ও গুগল 
  • যশোরে গুদামজাত ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, ৩ ব্যবসায়ীর জরিমানা

Most Read

1
পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

3
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
বাংলাদেশ

নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন

4
বিটিএসের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ব্যাং সি-হিউক (মাঝখানে)। ছবি: ব্যাং সি-হিউকের ইনস্টাগ্রাম
আন্তর্জাতিক

বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net