Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 13, 2026
নিউইয়র্কে চিরঘুমে শায়িত ফাহিম সালেহ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
20 July, 2020, 06:55 pm
Last modified: 20 July, 2020, 09:04 pm

Related News

  • ভেনেজুয়েলায় হামলার পূর্বমুহূর্তের মতোই এবার কিউবার আকাশে স্পাই বিমানের বিচরণ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র
  • ট্রাম্প-শি বৈঠক যেভাবে বহু বছরের জন্য দুই পরাশক্তির সম্পর্ক নির্ধারণ করে দিতে পারে
  • তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র
  • ভেনেজুয়েলাকে ৫১তম অঙ্গরাজ্য করার বিষয়টি 'গুরুত্ব সহকারে বিবেচনা' করছি: ট্রাম্প
  • ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক

নিউইয়র্কে চিরঘুমে শায়িত ফাহিম সালেহ

তার জানাজায় পরিবারের সদস্য, ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও স্থানীয় কিছু অধিবাসী অংশ নেন। এরপর নিউ উইন্ডসরের নূর কবরস্থানে তাকে দাফন করা হয়।
টিবিএস ডেস্ক
20 July, 2020, 06:55 pm
Last modified: 20 July, 2020, 09:04 pm
ফাহিম সালেহ। ছবি: সংগৃহীত

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে নৃশংসভাবে খুন হওয়া বাংলাদেশি রাইড শেয়ারিং অ্যাপ 'পাঠাও'র সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। রোববার নিউইয়র্কের নিউ উইন্ডসরের নূর কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে, তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। এরপর তার জানাজায় পরিবারের সদস্য, ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও স্থানীয় কিছু অধিবাসী অংশ নেন; খবর বাংলা চ্যানেল এনওয়াই'র।

এদিকে ফাহিম সালেহ হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া তার সহকারী টাইরিস ডেভন হ্যসপিলের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে জানা গেছে, ফাহিমের কাছ থেকে ৯০ হাজার মার্কিন ডলার চুরি করে ধরা পড়েন হাসপিল। কিন্তু ফাহিম তাকে পুলিশে ধরিয়ে না দিয়ে, বরং কিস্তিতে ওই টাকা ফেরত দেওয়ার সুযোগ দেন। অথচ এ ঘটনায় উল্টো ফাহিমকে হাসপিল নির্মমভাবে খুন করেন বলে তার বিরুদ্ধে অভিযোগে বলা হয়।

গোয়েন্দাদের পাশে গ্রেপ্তারকৃত টাইরেস হ্যাসপিল

নিরাপত্তাকাজে ব্যবহৃত নজরদারি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায়, হ্যাসপিল একটি দোকান থেকে করাত ও পরিষ্কার-পরিচ্ছন্নতার সেইসব জিনিস কিনছেন, যেগুলো মঙ্গলবার ক্রাইম-সিনে পাওয়া গেছে। তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ তোলার সময় আদালতে এ কথা বলেন ম্যানহাটনের অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট অ্যাটর্নি লিন্ডা ফোর্ড।

ফুটেজে খুনির পরনে যে পোশাক দেখা গেছে, ব্রুকলিনে হ্যাসপিলেন বাসা থেকে উদ্ধার করা পোশাকের সঙ্গে সেগুলোর মিল রয়েছে; তাছাড়া তদন্তকারীরা অপরাধটির ঘটনাস্থলে হ্যাসপিলের আসা-যাওয়ার ডিজিটাল ট্র্যাকও নিশ্চিত করেছেন বলে জানান ফোর্ড।

ম্যানহাটন ক্রাইম কোর্টে হ্যাসপিলের বিরুদ্ধে আনুষ্ঠানিক ওই অভিযোগ তোলার সময় ফোর্ড আরও বলেন, 'এই মামলার ক্ষেত্রে জোরালো প্রমাণ রয়েছে।'

অভিযোগে বলা হয়, ১৩ জুলাই, সোমবার ১টা ৪৫ মিনিটের দিকে ফাহিমের পিছু পিছু তার অ্যাপার্টমেন্টের লিফটে ওঠেন হ্যাসপিল। ফাহিমের মালিকানাধীন সম্পত্তি- সাত তলায় লিফটের দরজা খোলার সঙ্গে সঙ্গেই টেজার গান দিয়ে তাকে কুপোকাত করেন ওই অভিযুক্ত।

ফাহিম ফ্লোরে পড়ে গেলে তার  ধড়ে ও গলায় নৃশংসভাবে বেশ কয়েকবার ছুরি চালান হ্যাসপিল, বলেছেন ফোর্ড।

তারপর ফাহিমের মৃতদেহ অ্যাপার্টমেন্টের ভেতরে রেখেই সেখান থেকে চলে যান অভিযুক্ত খুনি।

পরের দিন তিনি দোকান থেকে ইলেকট্রিক করাত ও অন্যান্য জিনিসপত্র কেনেন ফাহিমের মৃতদেহ কেটে টুকরো-টুকরো করার উদ্দ্যেশ্যে।

কয়েকটি সূত্র বলছে, ফাহিমের মৃতদেহ খণ্ড-বিখণ্ড করে, কনস্ট্রাকশনের ব্যাগে ভরে, গুম করার পরিকল্পনা ছিল হ্যাসপিলের; কিন্তু এরই মধ্যে ফাহিমের খালাত বোন ওই অ্যাপার্টমেন্টের ঘণ্টি বাজান; আর তখন সিঁড়ি বেয়ে পালিয়ে যান হ্যাসপিল।

অবশ্য, মঙ্গলবার ঠিক কোন কারণে হ্যাসপিল ঘটনাস্থল থেকে পালিয়েছিলেন, সে সম্পর্কে প্রসিকিউটররা আদালতে বিস্তারিত কিছু বলেননি।

View this post on Instagram

I am G Man @gokadang

A post shared by Fahim Saleh (@fahims) on Apr 26, 2020 at 2:34pm PDT

২০১৮ সালে নাইজেরিয়ায় মোটরসাইকেল রাইড শেয়ারিং কোম্পানি 'গোকাডা', এবং ইনভেস্টমেন্ট ফার্ম 'অ্যাডভেঞ্চার ক্যাপিটাল'-এর প্রতিষ্ঠাতা ফাহিম সালেহের কাছ থেকে তার সহকারী হ্যাসপিল যে ৯০ হাজার মার্কিন ডলারেরও বেশি অর্থ চুরি করেছিলেন, এ ব্যাপারে আদালতকে নিশ্চিত করেছেন ফোর্ড। ওই প্রতিষ্ঠানগুলোর সিইও ফাহিম যখন হ্যাসপিলের এই অপকর্ম ধরে ফেলেন, তখন তাকে পুলিশের হাতে তুলে না দিয়ে বরং ভাগে ভাগে টাকা ফেরত দেওয়ার সুযোগ দেন বলে ফোর্ড জানান।

হত্যার পেছনে হ্যাসপিলের অন্য কোনো কারণ আছে কি না, এখনো নিশ্চিত না হলেও প্রসিকিউটররা বিশ্বাস করেন, ওই চুরির ঘটনায়ই ৩৩ বছর বয়সী ফাহিমের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে।

হ্যাসপিলকে জামিন-অযোগ্য অভিযুক্ত হিসেবে বন্ধী রাখার নির্দেশ দিয়েছেন বিচারক জোনাথন স্যভেটকি। ১৭ আগস্ট তাকে আবারও আদালয়ে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

Related Topics

টপ নিউজ

ফাহিম সালেহ / ফাহিম হত্যাকাণ্ড / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের
  • লস অ্যাঞ্জেলেসের একটি উপশহর আর্কাডিয়ার সাবেক মেয়র আইলিন ওয়াং। ছবি: সিটি অব আর্কাডিয়া
    তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র
  • ১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে
  • আরব আমিরাতের বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান। ছবি: এএফপি
    ইরানের ওপর গোপনে হামলা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত 
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

Related News

  • ভেনেজুয়েলায় হামলার পূর্বমুহূর্তের মতোই এবার কিউবার আকাশে স্পাই বিমানের বিচরণ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র
  • ট্রাম্প-শি বৈঠক যেভাবে বহু বছরের জন্য দুই পরাশক্তির সম্পর্ক নির্ধারণ করে দিতে পারে
  • তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র
  • ভেনেজুয়েলাকে ৫১তম অঙ্গরাজ্য করার বিষয়টি 'গুরুত্ব সহকারে বিবেচনা' করছি: ট্রাম্প
  • ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের

2
লস অ্যাঞ্জেলেসের একটি উপশহর আর্কাডিয়ার সাবেক মেয়র আইলিন ওয়াং। ছবি: সিটি অব আর্কাডিয়া
আন্তর্জাতিক

তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র

3
১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে

4
আরব আমিরাতের বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইরানের ওপর গোপনে হামলা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত 

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net