Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
করোনার তৃতীয় ঢেউয়ে ইরানে মসজিদ, স্কুল বন্ধ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
01 November, 2020, 07:05 pm
Last modified: 01 November, 2020, 07:13 pm

Related News

  • ইরানের পারমাণবিক কর্মসূচি ২০ বছর স্থগিতে রাজি আছেন ট্রাম্প
  • ট্রাম্প-শি বৈঠক যেভাবে ইরান যুদ্ধ বন্ধে বড় অগ্রগতি অর্জনে ব্যর্থ হলো
  • আমেরিকানদের ওপর আমাদের কোনো আস্থা নেই, এটাই আলোচনার প্রধান বাধা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ইরানের সামরিক সক্ষমতা নিয়ে ট্রাম্পের দাবি কী, আর গোয়েন্দা তথ্য কী বলছে
  • ইরান যুদ্ধের সময় ইরাকেও গোপনে বিমান হামলা চালিয়েছিল সৌদি আরব ও কুয়েত

করোনার তৃতীয় ঢেউয়ে ইরানে মসজিদ, স্কুল বন্ধ

যুক্তরাষ্ট্রের আর্থিক নিষেধাজ্ঞার কারণে ইরানি অর্থনীতি তীব্র চাপের মুখে। জরুরি ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম পেতেও সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে তেহরান।
টিবিএস ডেস্ক
01 November, 2020, 07:05 pm
Last modified: 01 November, 2020, 07:13 pm
অনুরোধ সত্ত্বেও মহামারির মধ্যে ইরানের উপর নিষেধাজ্ঞা শিথিল করেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। জরুরি ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম সঙ্কটের মধ্যে জীবাণুর বিরুদ্ধে সুরক্ষায় মাস্কই শেষ ভরসা ইরানি নাগরিকদের। ছবি: এএফপি

বিশ্ব যখন প্রাণঘাতী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ নিয়ে আতঙ্কের মধ্যে, ঠিক তখনই তৃতীয় বারের মতো সংক্রমণের জোয়ার আঘাত হেনেছে ইরানে। উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে দেশটির মোট ৩১টি প্রদেশের মধ্যে ২৫টি'তে মসজিদ, স্কুল ও বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান, কাফে, ব্যয়ামাগার, জাদুঘর ও প্রেক্ষাগ্রহ বন্ধ ঘোষণা করা হয়েছে। 

রাজধানী তেহরানে রূপচর্চা সেলুন, জনপ্রিয় চা পানশালা, প্রেক্ষাগৃহ, পাঠাগার এবং ফিটনেস ক্লাবগুলোর উপর বন্ধের সময়সীমা বাড়ানো হয়েছে আরও এক সপ্তাহ। 

যুক্তরাষ্ট্রের আর্থিক নিষেধাজ্ঞার কারণে ইরানি অর্থনীতি তীব্র চাপের মুখে। জরুরি ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম পেতেও সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে তেহরান। এ অবস্থায় সব বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্মসংস্থান রক্ষা করার লক্ষ্যে। 

তবে পুলিশ খোলা থাকা সব ব্যবসা প্রতিষ্ঠান মনিটর করবে। স্বাস্থ্যবিধি অনুসরণ করা হচ্ছে না, এমন প্রমাণ পাওয়া মাত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। পাশপাশি তেহরানে বিয়ে, জানাযায় জমায়েত এবং সকল ধরনের সম্মেলন নিষিদ্ধ ঘোষণা করা হয়। 

এদিকে নতুন করে সংক্রমণ জোয়ারের জন্য প্রশাসন ও কর্তৃপক্ষ অধিকাংশ মানুষের স্বাস্থ্যবিধি মেনে না চলাকেই দায়ী করেছেন। এখন থেকে নিয়ম-কানুন মেনে চলা নিশ্চিত করতে একটি আলাদা পরিচালনা কেন্দ্র চালুর ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। খবর আরব নিউজের। 

অবশ্য, মহামারি হুমকি প্রথমদিকে অবহেলা করার অভিযোগ রয়েছে দেশটির নেতৃবৃন্দের বিরুদ্ধে। মধ্যপ্রাচ্যে করোনায় সবচেয়ে প্রভাবিত এবং প্রথম দেশ ইরান। গত ফেব্রুয়ারিতেই সেখানে হানা দেয় প্রাণঘাতী জীবাণুটি। ওই সময় থেকেই দৈনিক সংক্রমণ হার এবং মৃত্যু সংখ্যায় বেশ কয়েকটি আঞ্চলিক রেকর্ড হয় দেশটিতে। গত সেপ্টেম্বর থেকে জীবাণু বিস্তার আর মৃত্যু আবারো বাড়ছে। 

এ অবস্থায় আজ রোববার দেশটির রাষ্ট্রায়ত্ত একটি টেলিভিশন চ্যানেলকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সীমা সাদাত লারি জানান,গত শনিবার সারাদিনে মোট ৭,৭১৯টি নতুন সংক্রমণ শনাক্ত হয়। ফলে মোট আক্রান্তের সংখ্যা উন্নীত হয়েছে ৬,২০,৪৯১ জনে। 

একইদিনে মৃত্যু হয়েছে ৪৩৪ জনের। ফলে মোট প্রাণহানি হয়েছে ৩৫ হাজার ২৯৮ জনের, ওই মুখপাত্র জানান।  

তবে আনুষ্ঠানিক সংখ্যার চাইতে প্রকৃত সংক্রমণ এবং প্রাণহানি অনেক বেশি বলেই ধারণা সিংহভাগ পর্যবেক্ষকদের। দেশটির একটি দৈনিক ইতেমাদ ডেইলি লিখেছে, ''সরকার যা প্রকাশ করছে তার চাইতেও অনেক দ্রুত ছড়াচ্ছে করোনাভাইরাস। বিশেষ করে, রাজধানী তেহরানে এই সংখ্যা অনেক কম দেখানো হচ্ছে।''  

দেশটির অনেক মানুষ এখন সম্পূর্ণ লকডাউন চালুর আহ্বান জানাচ্ছেন। কিন্তু, অর্থনীতির নাজেহাল অবস্থায় এমন পদক্ষেপ নিলে হিতে-বিপরীত হওয়ার আশঙ্কা করছেন প্রেসিডেন্ট হাসান রুহানি। 

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে থেকে লকডাউন চালু করা হলে, ইসলামপন্থী শাসকগোষ্ঠী পতন হওয়ার ঝুঁকি দেখছে সরকার। 

অচিরেই কঠিন সিদ্ধান্ত না নেওয়া হলে দৈনিক মৃত্যু সংখ্যা ৯শ' জনে দাঁড়াবে বলে সতর্ক করেছেন দেশটির একজন শীর্ষ চিকিৎসক।  

ইরানের প্রধান বক্ষব্যাধি হাসপাতালের প্রধান আলিরেজা নাজি বলেন, ' যে অবস্থা দাঁড়িয়েছে, তাতে সমগ্র দেশকে দুই-তিন সপ্তাহ বিচ্ছিন্ন রাখতে হবে। বড় শহরগুলোতে এর কোনো বিকল্প নেই।'
 

Related Topics

টপ নিউজ

ইরান / করোনাভাইরাস সংক্রমণ / বিশ্ব মহামারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
    স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

Related News

  • ইরানের পারমাণবিক কর্মসূচি ২০ বছর স্থগিতে রাজি আছেন ট্রাম্প
  • ট্রাম্প-শি বৈঠক যেভাবে ইরান যুদ্ধ বন্ধে বড় অগ্রগতি অর্জনে ব্যর্থ হলো
  • আমেরিকানদের ওপর আমাদের কোনো আস্থা নেই, এটাই আলোচনার প্রধান বাধা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ইরানের সামরিক সক্ষমতা নিয়ে ট্রাম্পের দাবি কী, আর গোয়েন্দা তথ্য কী বলছে
  • ইরান যুদ্ধের সময় ইরাকেও গোপনে বিমান হামলা চালিয়েছিল সৌদি আরব ও কুয়েত

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

4
আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর

5
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

6
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net