Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 13, 2026
আলিবাবা, টেনসেন্ট, বাইদু’তে নিষেধাজ্ঞার পরিকল্পনা বাতিল ট্রাম্প প্রশাসনের

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
15 January, 2021, 01:45 pm
Last modified: 15 January, 2021, 01:51 pm

Related News

  • ট্রাম্পের ইরান-ভুলে সবচেয়ে বেশি লাভবান কি রাশিয়া?
  • ট্রাম্পকে হত্যাচেষ্টাগুলো ‘সাজানো’ মনে করেন অনেক আমেরিকান: জরিপ
  • হতাশা বাড়ছে ট্রাম্পের, আবার ইরানে হামলা শুরু করতে চান
  • ভেনেজুয়েলাকে ৫১তম অঙ্গরাজ্য করার বিষয়টি 'গুরুত্ব সহকারে বিবেচনা' করছি: ট্রাম্প
  • ছাড় দিতে নারাজ যুক্তরাষ্ট্র-ইরান, আরও গভীর হচ্ছে সংকট  

আলিবাবা, টেনসেন্ট, বাইদু’তে নিষেধাজ্ঞার পরিকল্পনা বাতিল ট্রাম্প প্রশাসনের

ট্রাম্প বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির সামনে পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য অনেক অন্তরায় তৈরি করে রেখে যাচ্ছেন; তবু এই মুহূর্তে হঠাৎ নেওয়া এই সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসন ও চীনা নীতির বিভাজনকে কিছুটা স্বস্তিতেই রেখেছে
টিবিএস ডেস্ক
15 January, 2021, 01:45 pm
Last modified: 15 January, 2021, 01:51 pm
ছবি: রয়টার্স

আলিবাবা, টেনসেন্ট, বাইদু প্রভৃতি চীনা প্রযুক্তি জায়ান্ট কোম্পানির ওপর নিষেধাজ্ঞার পরিকল্পনা আপাতত রদ করল ট্রাম্প প্রশাসন। চারজন সূত্রমতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এ উদ্যোগের ফলে ওয়াশিংটনে চলমান অস্থিরতার ভেতর চীনা করপোরেট সংস্থাগুলোর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক কিছুটা হলেও যেন পুনরুদ্ধার হলো।

তবে সামনের সপ্তাহে ওয়াশিংটন নতুন করে নয়টি কোম্পানিকে তালিকায় যুক্ত করতে যাচ্ছে বলে সূত্রদের একজন জানান।

ই-কমার্স জায়ান্ট আলিবাবা, সার্চ ইঞ্জিন জায়ান্ট বাইদু এবং মেসেজিং অ্যাপ্লিকেশন উইচ্যাটের অধিকর্তা ভিডিও গেম লিডার টেনসেন্টকে চীনা সামরিক সংস্থার সঙ্গে সম্পর্কের অভিযোগে নিষেধাজ্ঞার কাতারে ফেলার প্রস্তুতি নেওয়া হয়েছিল।

কিন্তু ট্রাম্পের ট্রেজারি সেক্রেটারি স্টিভেন মুনুচিন যেন চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক কিছুটা ঝালিয়ে নিতে নিষেধাজ্ঞার পরিকল্পনাটি স্থগিত করলেন।

এদিকে, কোম্পানিগুলো কিংবা ট্রেজারি, স্টেট অ্যান্ড ডিফেন্স ডিপার্টমেন্ট এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

ট্রাম্প বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির সামনে পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য অনেক অন্তরায় তৈরি করে রেখে যাচ্ছেন; তবু এই মুহূর্তে হঠাৎ নেওয়া এই সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসন ও চীনা নীতির বিভাজনকে কিছুটা স্বস্তিতেই রেখেছে।

গত মাসে চীনা শীর্ষ চিপ প্রস্তুতকারক কোম্পানি এসএমআইসি এবং ওয়েল জায়ান্ট সিএনওওসি'কে নিষিদ্ধ করে ট্রাম্প প্রশাসন। জানুয়ারিতেই অ্যান্ট গ্রুপের আলি-পে'সহ আটটি চায়নিজ অ্যাপের সঙ্গে মার্কিন লেনদেন বন্ধের নির্বাহী আদেশও দেওয়া হয়।

একদিকে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর বাণিজ্য চুক্তির ওপর ট্রাম্পের নজরদারি, অন্যদিকে চীনের করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রত্যার্পণ বিলকে কেন্দ্র করে হংকংয়ের বিক্ষোভ ঘিরে ওয়াশিংটন ও বেইজিং এর দ্বিপাক্ষিক সম্পর্কে তিক্ততা বেড়েছে।

বুধবার টেনসেন্টের আমেরিকান ডিপোজিটরি রিসিপ্ট ২.৯ শতাংশ এবং আলিবাবার যুক্তরাষ্ট্রের সঙ্গে তালিকাভুক্ত শেয়ার ৪.৩ শতাংশ হারে বেড়েছে। অন্যদিকে, গতকাল বৃহস্পতিবার সকালে হংকংয়ে আলীবাবার শেয়ার বেড়েছে ৪.৫ শতাংশ এবং টেনসেন্টের ৪.৪ শতাংশ হারে।

সূত্র: রয়টার্স

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / আলিবাবা / চীন-আমেরিকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
    আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা
  • ফাইল ছবি: সংগৃহীত
    ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Related News

  • ট্রাম্পের ইরান-ভুলে সবচেয়ে বেশি লাভবান কি রাশিয়া?
  • ট্রাম্পকে হত্যাচেষ্টাগুলো ‘সাজানো’ মনে করেন অনেক আমেরিকান: জরিপ
  • হতাশা বাড়ছে ট্রাম্পের, আবার ইরানে হামলা শুরু করতে চান
  • ভেনেজুয়েলাকে ৫১তম অঙ্গরাজ্য করার বিষয়টি 'গুরুত্ব সহকারে বিবেচনা' করছি: ট্রাম্প
  • ছাড় দিতে নারাজ যুক্তরাষ্ট্র-ইরান, আরও গভীর হচ্ছে সংকট  

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা

3
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

4
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
অর্থনীতি

আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা

5
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net