Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
যুক্তরাষ্ট্রের স্থায়ী নাগরিকত্ব পেতে ১০ লাখ ডলারের 'গোল্ড কার্ড' ভিসা চালু করলেন ট্রাম্প

আন্তর্জাতিক

বিবিসি
11 December, 2025, 10:15 am
Last modified: 11 December, 2025, 10:28 am

Related News

  • ‘আমি যখন মনে করব, তখনই যুদ্ধ শেষ হবে, ঠিক আছে?’: ট্রাম্প
  • ইরানের ১৫ হাজার লক্ষ্যবস্তুতে হামলা, সব সক্ষমতা ধ্বংসের পথে: পিট হেগসেথ
  • যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ
  • ‘সাহস দেখান, হরমুজ দিয়ে যাতায়াত করুন; ভয়ের কিছু নেই’: তেলবাহী জাহাজের কর্মীদের উদ্দেশে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের স্থায়ী নাগরিকত্ব পেতে ১০ লাখ ডলারের 'গোল্ড কার্ড' ভিসা চালু করলেন ট্রাম্প

১০ লাখ ডলারে ‘ট্রাম্প গোল্ড কার্ড’ চালুর পাশাপাশি শীঘ্রই ৫০ লাখ ডলারের ‘প্ল্যাটিনাম’ কার্ড নিয়ে আসার ঘোষণাও দিয়েছেন তিনি।
বিবিসি
11 December, 2025, 10:15 am
Last modified: 11 December, 2025, 10:28 am
ছবি: ট্রুথ সোশ্যাল

অবশেষে বহুল আলোচিত 'ট্রাম্প গোল্ড কার্ড' চালু করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১০ লাখ ডলারের এই কর্মসূচির আওতায় বিত্তশালী বিদেশিরা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, 'এই কার্ড যোগ্য ও পরীক্ষিত ব্যক্তিদের নাগরিকত্ব পাওয়ার সরাসরি পথ খুলে দেবে। বিষয়টি খুবই আনন্দের! আমাদের আমেরিকান কোম্পানিগুলো অবশেষে তাদের অমূল্য মেধাবীদের ধরে রাখতে পারবে।'

কর্মসূচির অফিশিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, যারা যুক্তরাষ্ট্রের জন্য 'উল্লেখযোগ্য সুবিধা' নিশ্চিত করতে পারবেন, তাদেরই এই ভিসা দেওয়া হবে। এতে 'রেকর্ড সময়ের' মধ্যে যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি মিলবে।

ব্যক্তিগতভাবে এই সুবিধা পেতে ১০ লাখ ডলার ফি দিতে হবে। এই অর্থই প্রমাণ করবে যে আবেদনকারী যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক। অন্যদিকে, কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান যদি তাদের কর্মীদের স্পনসর করতে চায়, তবে তাদের গুনতে হবে ২০ লাখ ডলার। এর সঙ্গে বাড়তি কিছু ফি-ও প্রযোজ্য হবে।

ওয়েবসাইটে আরও বলা হয়েছে, শীঘ্রই এই কর্মসূচির 'প্ল্যাটিনাম' সংস্করণ চালু হবে। ৫০ লাখ ডলারের ওই কার্ডধারীরা বিশেষ কর ছাড়ের সুবিধাও পাবেন। তবে আবেদন যাচাই-বাছাইয়ের আগেই অফেরতযোগ্য ১৫ হাজার ডলার প্রসেসিং ফি হিসেবে জমা দিতে হবে। এ ছাড়া আবেদনকারীর পরিস্থিতি ভেদে সরকারি আরও কিছু ফি যুক্ত হতে পারে।

গত ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো এই গোল্ড কার্ড কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। এরপর থেকেই বিষয়টি নিয়ে সমালোচনা চলছে। ডেমোক্র্যাটরা বলছেন, এর মধ্য দিয়ে কেবল ধনী ব্যক্তিদের অন্যায্য সুবিধা দেওয়া হচ্ছে।

শুরুতে ডোনাল্ড ট্রাম্প এই কার্ডকে যুক্তরাষ্ট্রের 'গ্রিন কার্ড'-এর সঙ্গে তুলনা করেছিলেন। গ্রিন কার্ডের মাধ্যমে সব আয়ের অভিবাসীরাই যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস ও কাজের সুযোগ পান এবং সাধারণত পাঁচ বছর পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। 

তবে এবার ট্রাম্প স্পষ্ট করেছেন, গোল্ড কার্ড কেবল 'উচ্চপর্যায়ের' পেশাজীবীদের জন্য। তার বক্তব্য, 'আমরা এমন মানুষ চাই যারা উৎপাদনশীল।'

ট্রাম্পের দাবি, 'যারা ৫০ লাখ ডলার দিতে পারবেন, তারা চাকরিও তৈরি করতে পারবেন। এটা (কার্ড) হুড়মুড় করে বিক্রি হবে। অনেকটা পানির দরে পাওয়ার মতো সস্তা এটি।'

গোল্ড কার্ডের মতো কর্মসূচির ঘোষণা এলেও, অন্যদিকে ট্রাম্প প্রশাসন অভিবাসীদের দেশ ছাড়া করতে ব্যাপক তোড়জোড় চালাচ্ছে। ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় থাকা আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের ১৯টি দেশের নাগরিকদের অভিবাসন আবেদন গ্রহণ স্থগিত রেখেছে যুক্তরাষ্ট্র।

এ ছাড়া আশ্রয়–আবেদনগুলোর ওপর সিদ্ধান্ত দেওয়া বন্ধ রেখেছে সরকার। জো বাইডেনের আমলে অনুমোদিত হাজার হাজার আশ্রয়ের মামলাও পুনর্বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে।

এর আগে গত সেপ্টেম্বরে দক্ষ বিদেশি কর্মীদের জন্য এইচ-১বি ভিসার ফি ১ লাখ ডলারে উন্নীত করার আদেশে সই করেছিলেন ট্রাম্প। এতে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি শিক্ষার্থী ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অবশ্য পরে হোয়াইট হাউস স্পষ্ট করেছে, এই বর্ধিত ফি কেবল বিদেশ থেকে আবেদন করা নতুন প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

Related Topics

টপ নিউজ

ট্রাম্প গোল্ড কার্ড / ট্রাম্প / অভিবাসন / স্থায়ী নাগরিকত্ব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
    উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

Related News

  • ‘আমি যখন মনে করব, তখনই যুদ্ধ শেষ হবে, ঠিক আছে?’: ট্রাম্প
  • ইরানের ১৫ হাজার লক্ষ্যবস্তুতে হামলা, সব সক্ষমতা ধ্বংসের পথে: পিট হেগসেথ
  • যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ
  • ‘সাহস দেখান, হরমুজ দিয়ে যাতায়াত করুন; ভয়ের কিছু নেই’: তেলবাহী জাহাজের কর্মীদের উদ্দেশে ট্রাম্প

Most Read

1
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
মতামত

সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!

3
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

5
বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে

6
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net