Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
চালের মিল খুলে দিতে বাণিজ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চায় স্কয়ার

অর্থনীতি

আবুল কাশেম & শওকত আলী
08 June, 2022, 10:10 am
Last modified: 08 June, 2022, 10:56 am

Related News

  • জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের
  • যে কারণে বাতিল হলো রপ্তানি ট্রফির কার্যক্রম
  • বাণিজ্য মন্ত্রণালয়ের আপত্তির মুখে ভোজ্যতেলের দাম কমালেন ব্যবসায়ীরা
  • কীটনাশকের কাঁচামাল আমদানিতে শুল্ক সুবিধা দেবে সরকার
  • ডিমের ডজন ১৫০ টাকার বেশি হলে আমদানির সুপারিশ ট্যারিফ কমিশনের

চালের মিল খুলে দিতে বাণিজ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চায় স্কয়ার

এ বছর তাদের ৩ হাজার মে. টন চাল রপ্তানির অনুমতি রয়েছে। দ্রুত এই মিলের কার্যক্রম শুরু না করলে প্রতিষ্ঠানটির রপ্তানি বাজার হারানোর সম্ভাবনা রয়েছে।
আবুল কাশেম & শওকত আলী
08 June, 2022, 10:10 am
Last modified: 08 June, 2022, 10:56 am
প্রতীকী ছবি/ সংগৃহীত

অতিরিক্ত চাল মজুদ রাখার দায়ে সিলগালা করে রাখা ছয়টি গুদাম ও উৎপাদন এলাকা খুলে দেওয়ার জন্য স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেড বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে।

স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী স্বাক্ষরিত এই চিঠিতে দাবি করা হয়েছে, স্কয়ার চাষী ব্র্যান্ডের মাধ্যমে সুগন্ধি চাল উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং বিক্রয় করে। প্রতিষ্ঠানটি সরু, মোটা বা মিনিকেট, নাজিরশাইল চাল উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিক্রি করে না। ফলে বাজার অস্থিতিশীলতার সঙ্গে প্রতিষ্ঠানের কোন সংশ্লিষ্টতা নেই।

প্রতিষ্ঠানটি দাবি করেছে, দিনাজপুরে কারখানাটির উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিক্রি বন্ধ থাকার কারণে তারা সুগন্ধি চাল রপ্তানি করতে পারছে না। এ বছর তাদের ৩ হাজার মে. টন চাল রপ্তানির অনুমতি রয়েছে। দ্রুত এই মিলের কার্যক্রম শুরু না করলে রপ্তানি বাজার হারানোর সম্ভাবনা রয়েছে। 

উল্লেখ্য, গত ৩১ মে সারাদেশে ধান-চালের মজুদদারদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে দিনাজপুরে স্কয়ারের মিলেও অভিযান চালায় দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের একটি টিম। সেখানে ৫ হাজার ১২৪ মে. টন চালের অতিরিক্ত মজুদ পেয়ে তাদের বিরুদ্ধে মামলা করা হয় এবং ছয়টি গুদাম ও উৎপাদন এলাকা সিলগালা করে দেয়া হয়। 

এই মামলায় স্কয়ারের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ইতোমধ্যেই আগাম জামিন পেয়েছেন। 

তবে স্কয়ার বলছে, পাক্ষিক ধারণক্ষমতা অনুযায়ী ২১০০ মে. টন মজুদ রাখার সুযোগ রয়েছে। তবে বাণিজ্য মন্ত্রণালয় থেকে যে ৩০০০ মে. টন রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে, তার সঙ্গে তিন মাসের চাহিদা একসঙ্গে করলে আরও ৬৩০০ (২১০০*৩) মে. টন চিনিগুঁড়া চাল রাখার সুযোগ রয়েছে।

স্কয়ার দাবি করছে, পরবর্তী চিনিগুঁড়া সুগন্ধি ধানের মৌসুম আসার আগ পর্যন্ত (ডিসেম্বর) প্রয়োজনীয় বাজার চাহিদার বিপরীতে বর্তমান মজুদের পরেও আরও ১২৮৭৬ মে. টন চাল দরকার।   

এদিকে খাদ্য অধিদপ্তরের ২০২০ সালের ডিসেম্বরে জারি করা এক আদেশে মিলগুলোর চাটাই ক্ষমতা ও মজুদের হিসাবের সংশোধিত বিধান আদেশ আকারে জারি করা হয়েছে। এতে বলা হয়, চালকলগুলো তাদের দৈনিক ৮ ঘণ্টা হিসেবে পাক্ষিক ছাড়াই সক্ষমতার তিনগুণ ৩০ দিন পর্যন্ত মজুদ রাখতে পারবে।

স্কয়ারের বিরুদ্ধে মামলার পর খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, 'দিনাজপুরে স্কয়ারের গোডাউনে অভিযান চালানো হয়, যেখানে তাদের মিলও আছে। নীতিমালা অনুযায়ী, মিলের গোডাউনে পাক্ষিক উৎপাদন ক্ষমতার তিনগুণ মজুদ রাখা যায়। যার একটা অংশ বাজারে যাবে, একটা উৎপাদনে থাকবে ও একটা পুরোপুরি স্টকে থাকবে। গোডাউনে এর বাইরেও অতিরিক্ত ৫ হাজার মে. টন উদ্বৃত্ত ছিল। ফলে এটা সিলগালা করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মোকদ্দমা করা হয়েছে।'

দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. কামাল হোসেন টিবিএসকে বলেন, 'স্কয়ারের গোডাউনে ৫১২৪ মে. টন চাল বাড়তি মজুদ রাখার কারণে তাদের গোডাউন সিলগালা করে প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে।'

এদিকে স্কয়ার দাবি করেছে, স্কয়ারের ফ্যাক্টরীতে উৎপাদিত চিনিগুঁড়া চাল নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের আওতাধীন নয়। এই পণ্যটি বিভিন্ন আচার অনুষ্ঠান, উৎসব-পার্বণে এবং অতিথি আপ্যায়নে ব্যবহার করা হয়। কিন্তু এই বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেট আমলে না নিয়ে সাধারণ ভোগ্যপণ্য তথা আতপ চাল হিসেবে বিবেচনা করে ছয়টি গুদামঘর ও উৎপাদন এলাকা সিলগালা করা হয়।  

এ কারণে রপ্তানির ধারা অব্যাহত রাখা এবং দেশের সুগন্ধি চালের বাজারকে স্বাভাবিক রাখতে স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের দিনাজপুর কারখানার উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিক্রয় কার্যক্রম শুরু করতে বাণিজ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে স্কয়ারের এক চিঠির বিপরীতে ব্যবসায়ীদের সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) বাণিজ্য মন্ত্রণালয়ে একটি চিঠি দেয়। এই চিঠিতেও স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের সুগন্ধি চালের দিনাজপুর কারখানার উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিক্রয় কার্যক্রম পরিচালনা শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুমতি দেয়ার অনুরোধ করেছে সংগঠনটি।

 
 

Related Topics

টপ নিউজ

চালের সংকট / চালের গুদাম / স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেড / বাণিজ্য মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
    ২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন
  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে
  • ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
    ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

Related News

  • জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের
  • যে কারণে বাতিল হলো রপ্তানি ট্রফির কার্যক্রম
  • বাণিজ্য মন্ত্রণালয়ের আপত্তির মুখে ভোজ্যতেলের দাম কমালেন ব্যবসায়ীরা
  • কীটনাশকের কাঁচামাল আমদানিতে শুল্ক সুবিধা দেবে সরকার
  • ডিমের ডজন ১৫০ টাকার বেশি হলে আমদানির সুপারিশ ট্যারিফ কমিশনের

Most Read

1
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

2
জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

4
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

5
ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?

6
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net