Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
বাণিজ্য মন্ত্রণালয়ের আপত্তির মুখে ভোজ্যতেলের দাম কমালেন ব্যবসায়ীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 December, 2025, 08:35 pm
Last modified: 07 December, 2025, 08:42 pm

Related News

  • ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
  • হরমুজ প্রণালি বন্ধ: তেলের চেয়েও বড় ধাক্কা খেতে পারে এলএনজি বাজার
  • হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি তেলের জাহাজ চলাচলের অনুমতি দেবে ইরান: রাষ্ট্রদূত
  • যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা
  • সমুদ্রপথে রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র

বাণিজ্য মন্ত্রণালয়ের আপত্তির মুখে ভোজ্যতেলের দাম কমালেন ব্যবসায়ীরা

সোমবার থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৯৫ টাকায়, যা গত ২৪ নভেম্বর থেকে ১৯৯ টাকা দরে বিক্রি হচ্ছিল।
টিবিএস রিপোর্ট
07 December, 2025, 08:35 pm
Last modified: 07 December, 2025, 08:42 pm
ফাইল ছবি: সংগৃহীত

বাণিজ্য মন্ত্রণালয়ের আপত্তির মুখে ভোজ্যতেলের দাম কমিয়েছেন ব্যবসায়ীরা। আজ রোববার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়শন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ করা হলো। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল সোমবার (৮ ডিসেম্বর) থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৯৫ টাকায়, যা গত ২৪ নভেম্বর থেকে ১৯৯ টাকা দরে বিক্রি করছিল কোম্পানিগুলো। একইভাবে ৫ লিটারের বোতলজাত সয়াবিন বিক্রি হবে ৯৫৫ টাকায়, যা বিক্রি হচ্ছিল ৯৮৫ টাকায়।

এছাড়া খোলা সয়াবিন এখন থেকে প্রতি লিটার ১৭৬ টাকা ও পাম অয়েল প্রতি লিটার ১৬৬ টাকা দরে বিক্রি হবে। গত ২৪ নভেম্বর থেকে খোলা সয়াবিন প্রতি লিটার ১৭৯ টাকা ও পাম অয়েল প্রতি লিটার ১৬৯ টাকা দরে বিক্রি হচ্ছিল। 

বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে গত ১০ নভেম্বর বাংলাদেশ ট্যারিফ অ্যান্ড ট্রেড কমিশনে চিঠি দেয় কোম্পানিগুলো। ওই চিঠিতে কোম্পানিগুলো জানায়, ২৪ নভেম্বর থেকে নতুন দর কার্যকর করা হবে। কিন্তু কোম্পানিগুলোর প্রস্তাবিত সম্মত হয়নি বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই কোম্পানিগুলো ২৪ নভেম্বর থেকে বাজারে নতুন দাম ভোজ্যতেল বিক্রি শুরু করে। 

এ নিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। এরপর বাণিজ্য মন্ত্রণালয় ও ব্যবসায়ীদের মধ্যে গত ৪ ডিসেম্বর এক বৈঠক অনুষ্ঠিত হয়। এখন কোম্পানিগুলো সামান্য দাম কমিয়ে নতুন দর ঘোষণা করল। 

সর্বশেষ বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মতিতে যে দাম নির্ধারণ করা হয়েছিল, সেটার তুলনায় বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা আর খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৭ টাকা বাড়ানো হয়েছে। 

আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে রমজান শুরু হবে। রমজান মাসে অন্যান্য মাসের তুলনায় ভোজ্যতেলের চাহিদা বাড়ে। ফলে রমজানকে সামনে রেখে পণ্যমূল্য বাড়ানোর প্রবণতা থাকে ব্যবসায়ীদের। বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে ব্যবসায়ীরা রমজান মাসে পণ্যের দাম না বাড়িয়ে তার এক বা দুই মাস আগে থেকেই দাম বাড়িয়ে রাখে।

Related Topics

টপ নিউজ

সয়াবিন / বোতলজাত সয়াবিন তেল / তেল / বাণিজ্য মন্ত্রণালয় / ব্যবসায়ী / পাম অয়েল / ভোজ্যতেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
  • হরমুজ প্রণালি বন্ধ: তেলের চেয়েও বড় ধাক্কা খেতে পারে এলএনজি বাজার
  • হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি তেলের জাহাজ চলাচলের অনুমতি দেবে ইরান: রাষ্ট্রদূত
  • যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা
  • সমুদ্রপথে রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

4
ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net