Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
চাহিদা কমায় দাম কমেছে রড, সিমেন্টের

অর্থনীতি

ওমর ফারুক
30 April, 2022, 02:20 pm
Last modified: 30 April, 2022, 02:57 pm

Related News

  • রডের দাম ১০ দিনে টনপ্রতি ১০,০০০ টাকা বাড়ল; সিমেন্ট বস্তায় ২৫ টাকা বেশি
  • মিয়ানমারে ডিজেল, সিমেন্ট পাচারকালে ১১ জনকে আটক নৌবাহিনীর
  • রাজশাহীতে রাতভর গুঁড়িয়ে দেওয়া হলো আওয়ামী লীগ কার্যালয়, রড খুলে নিয়ে যাচ্ছেন লোকজন
  • অতিরিক্ত উৎপাদন ক্ষমতা, চাহিদা হ্রাস ও আর্থিক চাপ: সিমেন্ট কারখানাগুলো ৩০% সক্ষমতায় চলছে
  • পশুর নদীতে সিমেন্ট তৈরির কাঁচামালসহ ডুবে গেল কার্গো জাহাজ

চাহিদা কমায় দাম কমেছে রড, সিমেন্টের

গত একমাসে নির্মাণ পণ্য এমএস রডের দাম কমেছে টনে ৬-৮ হাজার টাকা। সিমেন্টের দাম কমেছে বস্তায় ২০-৪০ টাকা। 
ওমর ফারুক
30 April, 2022, 02:20 pm
Last modified: 30 April, 2022, 02:57 pm

নিমার্ণ সামগ্রীর চাহিদা কমায় প্রধান দুই নির্মাণ পণ্য রড ও সিমেন্টের দাম কমেছে, স্বস্তি ফিরে পেয়েছে সরকারের বিভিন্ন প্রকল্পে নিয়োজিত ঠিকাদাররা।

মহামারির প্রভাব কাটিয়ে অর্থনীতি যখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসছিল নির্মাণ সামগ্রীর অতিরিক্ত দাম বৃদ্ধির কারণে স্থবির হয়ে পড়ে নির্মাণ কাজ। 

অনেকেই নির্মাণ কাজ বন্ধ করে রাখে, রড-সিমেন্টের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোয় কাজ চালিয়ে নিতে হিমশিম খাচ্ছিল অনেকে। 

গত একমাসে নির্মাণ পণ্য এমএস রডের দাম কমেছে টনে ৬-৮ হাজার টাকা। সিমেন্টের দাম কমেছে বস্তায় ২০-৪০ টাকা। 

গত এক মাসে ইস্পাতের বাজারে ৬-৮ হাজার টাকা পর্যন্ত কমেছে ৭৫ গ্রেডের (৫০০ টিএমটি) রডের দাম। বর্তমানে বাজারে বিভিন্ন ব্রান্ডের প্রতিটন ৭৫ গ্রেডের রড বিক্রি হয়েছে ৮০ থেকে ৮৬ হাজার টাকা। যা এক মাস আগে ৮৭-৯২ হাজার টাকা দামে বিক্রি হয়েছে।

কেআর স্টিলের চেয়ারম্যান সেকান্দার হোসেন টিংকু বলেন, সরবরাহ সংকটের কারণে গত দেড় বছর ধরে আন্তর্জাতিক বাজারে স্ক্র্যাপের দাম অস্বাভাবিক বেড়েছে। এতে দেশের বাজারে গত দেড় বছরের ব্যবধানে রডের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়। কিন্তু অস্বাভাবিক দাম বৃদ্ধির ফলে রডের চাহিদা ও বিক্রি কমে যায়। 

চাহিদা কমে আসায় গত দেড়মাস ধরে রড ও স্ক্র্যাপের বাজার আবার কমতে শুরু করেছে, বলেন তিনি। 

রড ও সিমেন্ট তৈরির কাঁচামালের দাম কমার সঙ্গেও দাম কমার সম্পর্ক আছে, বলছেন খাত সংশ্লিষ্টরা। 

ইস্পাতের পাশাপাশি ইস্পাত তৈরির কাঁচামাল বিলেট, প্লেট ও স্ক্র্যাপের দামও কমে এসেছে গত এক মাসে। বর্তমানে প্রতিটন স্ক্র্যাপ ৫৬ হাজার ৫০০ টাকায়, প্লেট ৬৩ হাজার টাকায় এবং বিলেট ৭১ হাজার টাকা দামে বিক্রি হচ্ছে। এক মাস আগে স্ক্র্যাপ ৬৫ হাজার টাকা, প্লেট ৭১ হাজার টাকা এবং বিলেট ৮০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

সিমেন্টের দামও আগের চেয়ে ২০-৪০ টাকা কমেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর সিমেন্টের কাঁচামাল ক্লিংকার আমদানি ব্যাহত হওয়ায় পণ্যটির দাম বেড়ে বস্তায় ৮০ টাকা পর্যন্ত দাঁড়ায়। 

বিভিন্ন ব্রান্ডের সিমেন্টের মধ্যে বর্তমানে বাজারে প্রতি বস্তা রুবি ৪৭৫ টাকা, রয়েল ৪৫৫ টাকা, সেভেন রিং ও এনজিএস ৪৪৫ টাকা ও এস আলম ৪৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

চট্টগ্রামের সীতাকুন্ডের মহরম শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক কামাল পাশা বলেন, ২০২০ সালের নভেম্বর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত প্রায় দেড় বছর টানা ঊর্ধ্বমুখী ছিল রডের বাজার। এ সময় দফায় দফায় বেড়ে পণ্যটির দাম প্রায় দ্বিগুণ হয়েছে।

রডের বিক্রি কমে যাওয়ায় কমে এসেছে দামও, বলেন তিনি। 

চট্টগ্রামের রড ব্যবসায়ী মেসার্স বাগদাদ স্টিলের স্বত্বাধিকারী আইয়ুব আলী বলেন, রডের দাম ৮৮ থেকে ৯২ হাজার টাকায় পৌঁছার পর থেকে বাজারে পণ্যটির বিক্রি কমে গেছে। এতে গত এক মাসে রড বিক্রি ৭০-৮০ শতাংশ পর্যন্ত কমে গেছে।

স্বস্তিতে প্রকল্প ঠিকাদাররা 

এদিকে নির্মাণ সামগ্রীর দাম কিছুটা কমে আসায় স্বস্তি ফিরে পেয়েছে সরকারি বিভিন্ন প্রকল্পের নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদাররা। 

সংশ্লিষ্ট ঠিকাদাররা বলেন, নির্মাণ পণ্যের দাম বৃদ্ধির ফলে গত কয়েকমাস কাজের গতি কমিয়ে দিতে হয়েছে। এখন দাম কিছুটা কমে আসায় পুরোদমে কাজ শুরু করতে যাচ্ছেন তারা। 

চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্প বাস্তবায়নে নিয়োজিত প্রতিষ্ঠান বিশ্বাস বিল্ডার্সের প্রকল্প ম্যানেজার প্রকৌশলী সোহেল রানা বলেন, "গত এক-দেড় বছরে নির্মাণ সামগ্রীর দাম ২০-৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় আমাদের প্রকল্পগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। কারণ দাম বৃদ্ধির ফলে প্রকল্পের কাজ বাস্তবায়নে আমাদের লোকসান গুনতে হয়েছে।"

"গত দুই-তিন সপ্তাহ ধরে রড ও সিমেন্টের দাম কিছুটা কমায় আমরা আবার পুরোদমে কাজ শুরু করেছি। এর আগে গত দুই-তিন মাস কাজ স্থবির হয়ে পড়েছিল", বলেন তিনি। 

সড়ক ও জনপথের বিভিন্ন উন্নয়ন কাজে নিয়োজিত মেজবাহ এসোসিয়েটস'র স্বত্বাধিকারী মেজবাহ উদ্দিন বলেন, "নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধির কারণে কাজ বাস্তবায়ন করতে বিশাল অংকের লোকসান গুনতে হয়েছে। এখন দাম কিছুটা কমায় লোকসান কাটিয়ে কোনভাবে কাজ শেষ করার চেষ্টা করছি।" 
 

Related Topics

টপ নিউজ

রড / সিমেন্ট / নির্মাণ সামগ্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • রডের দাম ১০ দিনে টনপ্রতি ১০,০০০ টাকা বাড়ল; সিমেন্ট বস্তায় ২৫ টাকা বেশি
  • মিয়ানমারে ডিজেল, সিমেন্ট পাচারকালে ১১ জনকে আটক নৌবাহিনীর
  • রাজশাহীতে রাতভর গুঁড়িয়ে দেওয়া হলো আওয়ামী লীগ কার্যালয়, রড খুলে নিয়ে যাচ্ছেন লোকজন
  • অতিরিক্ত উৎপাদন ক্ষমতা, চাহিদা হ্রাস ও আর্থিক চাপ: সিমেন্ট কারখানাগুলো ৩০% সক্ষমতায় চলছে
  • পশুর নদীতে সিমেন্ট তৈরির কাঁচামালসহ ডুবে গেল কার্গো জাহাজ

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net