Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 27, 2026
বেসরকারি খাতে যাচ্ছে রাষ্ট্রীয় চিনিকল

অর্থনীতি

আবুল কাশেম & রফিকুল ইসলাম
20 April, 2022, 01:35 pm
Last modified: 20 April, 2022, 05:26 pm

Related News

  • খাতুনগঞ্জে হঠাৎ বেড়েছে চিনির দাম, সিন্ডিকেট কারসাজির অভিযোগ
  • দেশীয় চিনি শেষ না হওয়া পর্যন্ত বিদেশ থেকে আমদানি বন্ধ, টিসিবির বিক্রি চলবে: শিল্প উপদেষ্টা
  • ২০২৪-২৫ অর্থবছরে পরিশোধিত চিনির আমদানি বেড়ে দ্বিগুণ, শুল্ক কমায় সংকটে দেশীয় রিফাইনারিগুলো
  • চোরাচালান রোধে চিনির আমদানি শুল্ক কমানোর প্রস্তাব ট্যারিফ কমিশনের 
  • অক্টোবর পর্যন্ত চিনি রপ্তানি না করার সিদ্ধান্ত ভারতের

বেসরকারি খাতে যাচ্ছে রাষ্ট্রীয় চিনিকল

২০২০-২১ অর্থবছরে সবচেয়ে কম ৪৮ হাজার মেট্রিক টন চিনি উৎপাদন হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় অর্ধেক। দেশে প্রায় ১৮ লাখ মেট্রিক টন চিনির চাহিদা রয়েছে, যার ৯০ শতাংশের বেশি মেটায় বেসরকারি খাত।
আবুল কাশেম & রফিকুল ইসলাম
20 April, 2022, 01:35 pm
Last modified: 20 April, 2022, 05:26 pm
ইনফোগ্রাফ- টিবিএস

পাহাড়সম লোকসান ও পূঞ্জীভূত দেনায় ডুবি ডুবি অবস্থার উত্তরণে সরকারি মালিকানাধীন তিনটি চিনিকল বিদেশি একটি কনসোর্টিয়ামের হাতে ছেড়ে দিতে চাইছে সরকার।

জাপান, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতের তিনটি প্রতিষ্ঠানের শ্যুগার ইন্টারন্যাশনাল কো নামক একটি যৌথ কনসোর্টিয়াম গঠন করে দিনাজপুরের সেতাবগঞ্জ, ঝিনাইদহের মোবারকগঞ্জ ও রাজশাহী চিনিকলে প্রায় ৫ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব করেছে। এই কনসোর্টিয়ামের নেতৃত্বে রয়েছে আরব আমিরাতের সারকারা ইন্টারন্যাশনাল।

সরকারের সঙ্গে যৌথভাবে চিনিকলগুলো পরিচালনার এই প্রস্তাব পর্যালোচনা করতে মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। চিনিকলগুলোর কাছে সুদাসলে ৭,৭০০ কোটি টাকা পাওনাদার রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীরাও উপস্থিত ছিলেন সেখানে।

সভা শেষে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের (বিএসএফআইসি) চেয়্যারম্যান মো. আরিফুর রহমান অপু দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "সারকারা ইন্টারন্যাশনাল তিনটি চিনিকলে বিনিয়োগের যে প্রস্তাব দিয়েছে, তা নিয়েই আলোচনা হয়েছে। এখনও কিছু চূড়ান্ত হয়নি। এ নিয়ে আবারও বৈঠক হবে, সেখানে হয়তো চূড়ান্ত হবে।"

শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাষ্ট্রায়ত্ব করপোরেশন) এস এম আলম টিবিএসকে বলেন, যৌথভাবে চিনিকলগুলো পরিচালনার জন্য যে অর্থায়নের প্রয়োজন হবে, বিদেশি কোম্পানিগুলোর গঠিত কনসোর্টিয়াম থেকে তা পাওয়া যাবে। সভায় প্রস্তাবগুলো পর্যালোচনা করা হয়েছে। আগামী বুধবার পরবর্তী বৈঠকে এ সিদ্ধান্ত সিদ্ধান্ত হতে পারে।

সরকারি মালিকানায় ১৫টি চিনিকল ও ১টি প্রকৌশল কারখানা রয়েছে, যা বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীনে চলছে। কেরু অ্যান্ড কোং ছাড়া ১৪টি চিনিকলই বড় আকারের লোকসানে রয়েছে।

এছাড়া, চিনিকলের মেশিন মেরামত বা যন্ত্রাংশের উৎপাদক ও বিক্রেতা প্রকৌশল কারখানাটিও লোকসানে রয়েছে।

প্রফিটেবল কেরু অ্যান্ড কোং মূলত অ্যালকোহল উৎপাদনের কারণে ডিস্টিলারি থেকে বড় মুনাফা আসছে। যদিও চিনি সেগমেন্টে বড় লোকসান।

ব্যাংক ঋণের বিপরীতে বড় সুদ ব্যয়, উৎপাদন ব্যয় ও আখ থেকে আশানুরূপ রস না পাওয়ায় সরকারি চিনিকলে উৎপাদিত প্রতি কেজি চিনির দাম প্রায় ৩০০ টাকা হলেও বিক্রয় মূল্য ৮০ টাকা।

খরচ বেশি হলেও বিক্রি মূল্য কম হওয়ায় বছরে শত শত কোটি টাকা লোকসান গুণছে সরকারি চিনি কল। ভর্তুকি দিয়ে সরকার মিলগুলো টিকিয়ে রাখতে চাইলেও চিনি উৎপাদনে উন্নতি তো নেই, বরং তা পেছাচ্ছে।

এদিকে, চিনির চাহিদার তুলনায় সরকারি চিনি মিলগুলোর যোগান খুবই কম। দেশে প্রায় ১৮ লাখ মেট্রিক টন চিনির চাহিদা রয়েছে, যার ৯০ শতাংশের বেশি মেটায় বেসরকারি খাত। বেসরকারি উদ্যোক্তারা 'র' সুগার আমদানির পর রিফাইন করে চিনি উৎপাদন করে বাজারে বিক্রি করে।

২০২০-২১ অর্থবছরে সবচেয়ে কম ৪৮ হাজার মেট্রিক টন চিনি উৎপাদন হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় অর্ধেক। ২০১৯-২০ অর্থবছরে ৮২ হাজার মেট্রিক টন চিনি উৎপাদন হয়।

চিনি ও খাদ্য শিল্পের তথ্যানুযায়ী, ২০২০-২১ অর্থবছর পর্যন্ত ১৪টি চিনিকলে পুঞ্জীভূত লোকসান ৮০৫১.৩৬ কোটি টাকা। শুধু ২০২০-২১ অর্থবছরে লোকসান হয়েছে ৯৩৩ কোটি টাকা।

মিলগুলোর মেশিনারিজ পুরনো, নেই পর্যাপ্ত কাঁচামাল, আখ মাড়াই থেকে চিনি আহরণও ক্রমেই কমছে তবুও ২০২০-২১ অর্থবছরে ১.১৫ লাখ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন। তবে প্রকৃতপক্ষে চিনি উৎপাদিত হয়েছে ৪৮ হাজার মেট্রিক টন।

মূলত, ৬টি চিনি কলের আখ মাড়াই বন্ধ ঘোষণার কারণে চিনি উৎপাদন কমেছে বলে মনে করছে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন।

২০২০ সালের শেষ দিকে লোকসানে জর্জর ছয়টি চিনিকলে আখ মাড়াই বন্ধ ঘোষণা করে সরকার। যদিও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে আধুনিকায়ন করে পুনরায় চালুর প্রতিশ্রতি দেওয়া হয়। তবে, এখনও মিলগুলো চালু হয়নি।

এদিকে, চলতি ২০২১-২২ অর্থবছরে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০ লাখ মেট্রিক টন।

এবার চিনি উৎপাদন লক্ষ্যমাত্রা চেয়ে প্রায় অর্ধেক অর্জিত হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ, আখ মাড়াই শুরুর পর মিলগুলো প্রায় ৪৫-৫০ দিন চলেছে। কাঁচামাল না থাকায় বেশিদিন চলতে পারেনি মিলগুলো।

১৯৭৬ সালে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি) গঠিত হয়। মূলত, বাংলাদেশ শ্যুগার মিলস করপোরেশন ও বাংলাদেশ ফুড অ্যান্ড অ্যালাইড ইন্ডাস্ট্রিজ করপোরেশনকে একীভূত করে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন গঠিত হয়।
 

 

 

 

 

 

Related Topics

টপ নিউজ

চিনি কল / চিনি আমদানি / চিনির দাম / চিনি শোধনাগার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    আবার বেসরকারিকরণ নাকি রিক্যাপিটালাইজেশন: একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
  • ছবি: সংগৃহীত
    নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী
  • সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন। ছবি: ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্ট
    ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা
  • সিগানের বাড়ি। ছবি: সিএনএন
    আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান
  • একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

Related News

  • খাতুনগঞ্জে হঠাৎ বেড়েছে চিনির দাম, সিন্ডিকেট কারসাজির অভিযোগ
  • দেশীয় চিনি শেষ না হওয়া পর্যন্ত বিদেশ থেকে আমদানি বন্ধ, টিসিবির বিক্রি চলবে: শিল্প উপদেষ্টা
  • ২০২৪-২৫ অর্থবছরে পরিশোধিত চিনির আমদানি বেড়ে দ্বিগুণ, শুল্ক কমায় সংকটে দেশীয় রিফাইনারিগুলো
  • চোরাচালান রোধে চিনির আমদানি শুল্ক কমানোর প্রস্তাব ট্যারিফ কমিশনের 
  • অক্টোবর পর্যন্ত চিনি রপ্তানি না করার সিদ্ধান্ত ভারতের

Most Read

1
কোলাজ: টিবিএস
অর্থনীতি

আবার বেসরকারিকরণ নাকি রিক্যাপিটালাইজেশন: একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী

4
সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন। ছবি: ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্ট
আন্তর্জাতিক

ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা

5
সিগানের বাড়ি। ছবি: সিএনএন
আন্তর্জাতিক

আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান

6
একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net