Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
২০২৪-২৫ অর্থবছরে পরিশোধিত চিনির আমদানি বেড়ে দ্বিগুণ, শুল্ক কমায় সংকটে দেশীয় রিফাইনারিগুলো

বাংলাদেশ

শাহাদাৎ হোসেন চৌধুরী
18 July, 2025, 09:30 am
Last modified: 18 July, 2025, 09:38 am

Related News

  • কেন দীর্ঘ প্রায় এক দশকের মধ্যে এই প্রথম চিনি আমদানি করছে ভারত
  • সরকারি চিনিকল বাঁচানো—এটা কি আদৌ সম্ভব?
  • দেশীয় চিনি শেষ না হওয়া পর্যন্ত বিদেশ থেকে আমদানি বন্ধ, টিসিবির বিক্রি চলবে: শিল্প উপদেষ্টা
  • পাঁচ দশক পরও তৈরি হয়নি ইস্টার্ন রিফাইনারির ২য় ইউনিট, বাস্তবায়ন ব্যয় বেড়ে প্রায় ৩ গুণ
  • মদ বিক্রিতে বছরের পর বছর মুনাফা ধরে রেখেছে কেরু

২০২৪-২৫ অর্থবছরে পরিশোধিত চিনির আমদানি বেড়ে দ্বিগুণ, শুল্ক কমায় সংকটে দেশীয় রিফাইনারিগুলো

বর্তমানে পরিশোধিত চিনির আমদানি শুল্ক টনপ্রতি ৬ হাজার টাকা থেকে কমিয়ে ৪ হাজার টাকা করা হয়েছে, আর কাঁচা চিনির শুল্ক রয়েছে ৩ হাজার টাকা।
শাহাদাৎ হোসেন চৌধুরী
18 July, 2025, 09:30 am
Last modified: 18 July, 2025, 09:38 am
ইনফোগ্রাফ: টিবিএস

সরকারি তথ্য ও শিল্প সংশ্লিষ্ট সূত্রের মতে, আমদানি শুল্ক কমানোর পর চট্টগ্রাম বন্দরের মাধ্যমে পরিশোধিত চিনির আমদানি এক বছরে প্রায় দ্বিগুণ হয়েছে। 

এই পরিস্থিতিতে বেশ চাপে পড়েছে দেশের স্থানীয় চিনিশোধনাগারগুলো; তাদের কাঁচা চিনির আমদানি ২০ শতাংশের বেশি কমেছে বলে জানা গেছে।

২০২৪–২৫ অর্থবছরে চট্টগ্রাম বন্দর দিয়ে পরিশোধিত চিনির আমদানি আগের বছরের তুলনায় ৯৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬৮ হাজার ৩৮০ টনে, যেখানে আগের বছর এই পরিমাণ ছিল ১ লাখ ৩৬ হাজার ৯৮০ টন।

শিল্প সংশ্লিষ্টদের মতে, পরিশোধিত চিনির আমদানি বেড়ে যাওয়ার প্রধান কারণ হলো আমদানি শুল্কে ছাড় এবং স্থানীয় বৃহৎ পরিশোধন প্রতিষ্ঠানগুলোর কাঁচা চিনির আমদানি কমে যাওয়া। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে এস আলম গ্রুপ এবং দেশবন্ধু গ্রুপ। এছাড়া খাদ্য ও পানীয়, ওষুধ, দুগ্ধশিল্পের মতো খাতগুলোর প্রতিষ্ঠানগুলো এখন সরাসরি পরিশোধিত চিনি আমদানি করছে।

চট্টগ্রামভিত্তিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যালবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সাইকাত বলেন, 'কয়েক বছর ধরে আমরা স্থানীয় বাজার থেকেই চিনি সংগ্রহ করতাম। কিন্তু ২০২৫ সালের শুরু থেকে আমরা সরাসরি পরিশোধিত চিনি আমদানি শুরু করেছি, এবং দামও স্থানীয় বাজারের কাছাকাছি।'

মেঘনা গ্রুপের সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার মিজানুর রহমান বলেন, 'চিনির আমদানি বাড়ার অন্যতম কারণ হলো আমদানি শুল্ক হ্রাস।'

বর্তমানে পরিশোধিত চিনির আমদানি শুল্ক টনপ্রতি ৬ হাজার টাকা থেকে কমিয়ে ৪ হাজার টাকা করা হয়েছে, আর কাঁচা চিনির শুল্ক রয়েছে ৩ হাজার টাকা।

ফলস্বরূপ, ২০২৪–২৫ অর্থবছরে পরিশোধিত চিনির আমদানির মোট মূল্য ৯৭ দশমিক ৭৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০৩ কোটি ৫৬ লাখ টাকা, যেখানে আগের বছর তা ছিল ১ হাজার ১১৪ কোটি ৭ লাখ টাকা। এতে শুল্ক রাজস্বও ৫৮ দশমিক ৩৩ শতাংশ বেড়ে হয়েছে ৯২৯ কোটি ৮২ লাখ টাকা, যা আগের বছর ছিল ৫৮৭ কোটি ২৭ লাখ টাকা।

চ্যালেঞ্জে স্থানীয় পরিশোধন শিল্প

বাড়তি পরিশোধিত চিনি আমদানিতে দেশীয় চিনিশিল্প বিপাকে পড়েছে। বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, দেশে বছরে গড়ে ২০ লাখ টনের মতো চিনির চাহিদা রয়েছে, যার প্রায় পুরোটাই আমদানিনির্ভর। দেশীয় প্রতিষ্ঠানগুলো—যেমন সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, টি কে গ্রুপ, এস আলম গ্রুপ এবং দেশবন্ধু গ্রুপ—মূলত ব্রাজিল, আর্জেন্টিনা এবং ভারত থেকে কাঁচা চিনি এনে পরিশোধন করে বাজারজাত করে।

তবে এই কাঠামো এখন পরিবর্তনের পথে। সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা বলেন, 'আমাদের কাঁচা চিনির আমদানি এক বছরে প্রায় ২০ শতাংশ কমেছে।' তিনি জানান, যেসব কোম্পানি উৎপাদন খাতে ব্যবহারের জন্য পরিশোধিত চিনি আমদানি করছে, তারা শুল্ক ছাড় পাচ্ছে, যা স্থানীয় পরিশোধনাগারগুলোর জন্য একটি অসম প্রতিযোগিতা তৈরি করেছে।

চট্টগ্রাম কাস্টমস হাউজের উপ-কমিশনার ও মুখপাত্র সাইদুল ইসলাম বলেন, 'যে কোম্পানি উৎপাদনমুখী, তারা কাঁচামাল আমদানিতে শুল্ক অব্যাহতি পায়। খাদ্য, পানীয় ও ফার্মাসিউটিক্যাল খাতের কোম্পানিগুলোর ক্ষেত্রেও একই সুবিধা প্রযোজ্য।'

কমছে কাঁচা চিনির আমদানি

গত কয়েক বছর ধরেই কাঁচা চিনির আমদানি কমছে, যার পেছনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ডলারের সংকট ও আন্তর্জাতিক বাজারে চিনির দাম বৃদ্ধি দায়ী। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের পতনের পর এস আলম গ্রুপের কাঁচা চিনির আমদানি প্রায় বন্ধ হয়ে গেছে। দেশবন্ধু সুগার মিলও সম্প্রতি বন্ধ হয়েছে, যা ফার্মা ও বেভারেজ কোম্পানিগুলোকে পরিশোধিত চিনি আমদানির দিকে ঠেলে দিয়েছে।

আবদুল মোনেম লিমিটেডের কমার্শিয়াল প্রধান আজিজ চৌধুরী বলেন, 'আগে আমরা বছরে প্রায় ৩ লাখ টন কাঁচা চিনি আমদানি করতাম। রিফাইন্ড চিনির ক্রেতা কমে যাওয়া এবং এলসি জটিলতার কারণে এখন তা কমে ২ লাখ টনে নেমে এসেছে।' 

চিনির সামগ্রিক আমদানি প্রবণতা

সব বাধা সত্ত্বেও চট্টগ্রাম বন্দরে কাঁচা ও পরিশোধিত চিনির সম্মিলিত আমদানি বেড়েছে। ২০২৪–২৫ অর্থবছরে বন্দরে ১২ লাখ ১৭ হাজার টনের বেশি চিনি আমদানি হয়েছে, যার মূল্য ৮ হাজার কোটি টাকার বেশি এবং শুল্ক রাজস্ব আদায় হয়েছে প্রায় ৩ হাজার ৩০০ কোটি টাকা।

এর আগের অর্থবছরে আমদানি হয়েছিল ৭ লাখ ৮১ হাজার টনের বেশি চিনি, যার মূল্য ছিল প্রায় ৫ হাজার ১০০ কোটি টাকা এবং শুল্ক রাজস্ব আদায় হয়েছিল ২ হাজার ৬৫৮ কোটি টাকা। এতে দেখা যায়, চিনির মোট আমদানি ৩৫ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে।

বাংলাদেশে বছরে ২০ থেকে ২২ লাখ টন চিনির চাহিদা রয়েছে। কিন্তু দেশীয় চিনিকলগুলোর উৎপাদন মাত্র ৩০ থেকে ৩৫ হাজার টন, যা চাহিদার সামান্য অংশমাত্র। বাকি চাহিদা মেটানো হয় কাঁচা চিনি আমদানি করে দেশীয় কোম্পানিগুলোর পরিশোধনের মাধ্যমে।

Related Topics

টপ নিউজ

অপরিশোধিত চিনি / পরিশোধিত চিনি / চিনি আমদানি / চিনি শিল্প / রিফাইনারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
    ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
    দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: টিবিএস
    প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

Related News

  • কেন দীর্ঘ প্রায় এক দশকের মধ্যে এই প্রথম চিনি আমদানি করছে ভারত
  • সরকারি চিনিকল বাঁচানো—এটা কি আদৌ সম্ভব?
  • দেশীয় চিনি শেষ না হওয়া পর্যন্ত বিদেশ থেকে আমদানি বন্ধ, টিসিবির বিক্রি চলবে: শিল্প উপদেষ্টা
  • পাঁচ দশক পরও তৈরি হয়নি ইস্টার্ন রিফাইনারির ২য় ইউনিট, বাস্তবায়ন ব্যয় বেড়ে প্রায় ৩ গুণ
  • মদ বিক্রিতে বছরের পর বছর মুনাফা ধরে রেখেছে কেরু

Most Read

1
ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
ফিচার

ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা

2
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

3
নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

5
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net