Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
চোরাচালান রোধে চিনির আমদানি শুল্ক কমানোর প্রস্তাব ট্যারিফ কমিশনের 

বাংলাদেশ

শওকত আলী
07 October, 2024, 11:05 am
Last modified: 07 October, 2024, 11:11 am

Related News

  • তেল-চিনির মজুত পর্যাপ্ত, তবু আতঙ্কজনিত কেনাকাটায় খুচরা পর্যায়ে সংকট
  • রাজধানীতে আইফোন তৈরির ‘মিনি কারখানা’: ৩ চীনা নাগরিক কারাগারে
  • রমজানের আগে কমেছে পেঁয়াজ ও সবজির দাম; বেড়েছে চিনির দাম
  • খাতুনগঞ্জে হঠাৎ বেড়েছে চিনির দাম, সিন্ডিকেট কারসাজির অভিযোগ
  • দেশে চিনি মজুত থাকলে আমদানি করা হবে না: শিল্প উপদেষ্টা

চোরাচালান রোধে চিনির আমদানি শুল্ক কমানোর প্রস্তাব ট্যারিফ কমিশনের 

বর্তমানে প্রতিবেশি দেশ ভারতের বাজারে এককেজি চিনির মূল্য ৪৫-৫০ টাকা হলেও বাংলাদেশের বাজারে চিনি বিক্রি হচ্ছে ১২৫-১৩০ টাকায়
শওকত আলী
07 October, 2024, 11:05 am
Last modified: 07 October, 2024, 11:11 am
প্রতীকী ছবি। ছবি: রয়টার্স/ইমানুয়েল ফুদ্রো

চোরাচালান ঠেকাতে এবং অভ্যন্তরীণ বাজারে দাম কমাতে চিনির ওপর আমদানি শুল্ক হ্রাসের প্রস্তাব দিয়েছে  বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি)। 

বর্তমানে প্রতিবেশি দেশ ভারতের বাজারে এককেজি চিনির মূল্য ৪৫-৫০ টাকা হলেও বাংলাদেশের বাজারে তা বিক্রি হচ্ছে ১২৫-১৩০ টাকায়। প্রতিবেশি দেশের সঙ্গে দামের ব্যাপক পার্থক্য এবং আমদানি শুল্ক উচ্চ হওয়ায় বৈধপথের চেয়ে অবৈধপথে আসা চিনির সরবরাহ বাড়ছে; এতে করে দেশে উচ্চমূল্যে চিনি বিক্রি হচ্ছে বলে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) এক প্রতিবেদনে উঠে এসেছে। 

এমন পরিস্থিতে দেশের বাজারে চিনির মূল্য কমিয়ে আনতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আমদানি শুল্ক কমানোর সুপারিশ করেছে ট্যারিফ কমিশন। একইসঙ্গে, চোরাচালান বন্ধ করতে সীমান্তে নজরদারি বাড়ানোরও সুপারিশ প্রতিষ্ঠানটির। 

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে পাওয়া কমিশনের এই প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫ বছরে গড়ে অপরিশোধিত চিনি আমদানি হয়েছে ১৮.৪৩ লাখ মেট্রিক টন। যেখানে ২০২৩-২৪ অর্থবছরে এই গড় আমদানির চেয়েও ৪.৫৭ লাখ টন কম চিনি আমদানি হয়েছে। একইভাবে, পরিশোধিত চিনির আমদানিও কমেছে ০.১৩ লাখ মেট্রিক টন। 

প্রতিবেদনে বলা হয়, বৈধপথে চিনির আমদানি কম হলেও বাজারে সরবরাহে কোনো ঘাটতি নেই। এক্ষেত্রে চোরাচালানের মাধ্যমে দেশে চিনি আমদানির মাধ্যমে স্থানীয় বাজারে সরবরাহ করা হচ্ছে বলে জানা গেছে। 

কমিশন পরিস্থিতি পর্যালোচনা করে দেখিয়েছে, বর্তমানে চিনি আমদানিতে আরোপ করা ৩০ শতাংশ রেগুলেটরি ডিউটি (আরডি) কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনলে সরকারের এ খাত থেকে রাজস্ব আহরণ কমবে না।

একইসঙ্গে, অনানুষ্ঠানিক পদ্ধতিতে চিনি আমদানি নিয়ন্ত্রণে সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়াতে আইন প্রয়োগকারী ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার সুপারিশও করা হয়েছে। 

উচ্চ শুল্কের প্রভাব বিশ্লেষণে কমিশনের পর্যালোচনায় বলা হয়, গত ২০২৩-২৪ অর্থবছরে ২০২২-২৩ অর্থবছরের তুলনায় সাড়ে ৪ লাখ টনের বেশি চিনি আমদানি কমলেও সরকারের রাজস্ব আদায়ের পরিমাণ বেড়েছে। কারণ হিসেবে জানা গেছে, ২০২৩ অর্থবছরে প্রতিটন অপরিশোধিত চিনির গড় আমদানি মূল্য ছিল ৪৮,১৩১.৮৭ টাকা— যা ২০২৪ অর্থবছরে ৩৫.২০ শতাংশ বেড়ে প্রতিটনের দাম দাঁড়ায় ৬৫,০৭৬.৩৮ টাকা। 

বিদ্যমান শুল্ক কাঠামোতে প্রতি মেট্রিক টন অপরিশোধিত চিনি আমদানিতে প্রাক্কলিত রাজস্বের পরিমাণ ৩০,৭৭০ টাকা। অর্থাৎ, প্রতি মেট্রিক টন চিনির আমদানিতে যে খরচ হয়, তার প্রায় অর্ধেকই যাচ্ছে সরকারের রাজস্বে। অন্যদিকে, ভোক্তারা বাড়তি মূল্যে চিনি কিনে চাপে পড়েছেন। 

জানা যায়, প্রতিটন অপরিশোধিত চিনি আমদানিতে এখন কাস্টম ডিউটি (সিডি) দিতে হয় ৩,০০০ টাকা। এর সঙ্গে আবার ১৫ শতাংশ ভ্যাট, ২ শতাংশ এআইটি, ৩০ শতাংশ রেগুলেটরি ডিউটি (আরডি) এবং ৫ শতাংশ অ্যাডভান্স ট্যাক্স (এটি) রয়েছে। 

একইভাবে, পরিশোধিত চিনি আমদানি করলে প্রতি মেট্রিক টনে ৬,০০০ টাকা সিডি, ১৫ শতাংশ ভ্যাট, ৫ শতাংশ এআইটি, ৩০ শতাংশ আরডি এবং ৫ শতাংশ এটি রয়েছে। 

এর মধ্যেই গত এক মাসে চিনির দাম আন্তর্জাতিক বাজারে ২০.৮১ শতাংশ বেড়ে ৪৭৬.১৯ ডলারে পৌঁছেছে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যে জানা গেছে। 

আমদানি মূল্যের অস্বাভাবিক বৃদ্ধি স্থানীয় বাজারেও মূল্য বৃদ্ধির বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। তবে আমদানি মূল্য বেড়ে যাওয়ার দুটি কারণ জানিয়েছে ট্যারিফ কমিশন। এর একটি আন্তর্জাতিক বাজারে চিনির মূল্য বৃদ্ধি এবং দেশে টাকার বিপরীতে ডলারের মূল্য বৃদ্ধি। এর প্রভাবেই মূলত বৈধপথে চিনি আমাদনির পরিমাণ কমতে শুরু করেছে। 

কমিশন বলছে, আন্তর্জাতিক বাজারের বাড়তি দাম সরকারের নিয়ন্ত্রণাধীন নয়। ডলারের মূল্য বৃদ্ধির জটিলতাও রাতারাতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ অবস্থায় শুল্ক ও কর হ্রাস করে যদি চিনির মূল্য কমানো সম্ভব হয়, তাহলে চোরাচালানের মাধ্যমে আমদানি হ্রাস পাবে এবং বৈধপথে আমদানি উৎসাহিত হবে।

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ডেপুটি জেনারেল ম্যানেজার তসলিম শাহরিয়ার টিবিএসকে বলেন, "আমদানিতে শুল্ক কমলে দেশের বাজারে চিনির দাম কিছুটা কমবে এবং একইসঙ্গে আমদানি বাড়লে সরকারেরও রাজস্ব আদায় বাড়বে।" 
 

Related Topics

টপ নিউজ

চিনি / চিনির দাম / চিনি চোরাচালান / চোরাচালান / ভারত থেকে আমদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • তেল-চিনির মজুত পর্যাপ্ত, তবু আতঙ্কজনিত কেনাকাটায় খুচরা পর্যায়ে সংকট
  • রাজধানীতে আইফোন তৈরির ‘মিনি কারখানা’: ৩ চীনা নাগরিক কারাগারে
  • রমজানের আগে কমেছে পেঁয়াজ ও সবজির দাম; বেড়েছে চিনির দাম
  • খাতুনগঞ্জে হঠাৎ বেড়েছে চিনির দাম, সিন্ডিকেট কারসাজির অভিযোগ
  • দেশে চিনি মজুত থাকলে আমদানি করা হবে না: শিল্প উপদেষ্টা

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net