Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
ব্যবসায়ীরা কেন ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে বিনিয়োগ করেন?

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
22 November, 2024, 09:55 am
Last modified: 22 November, 2024, 10:02 am

Related News

  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • পরোক্ষ কর ও উৎসে করের ওপর অতিনির্ভরতা অর্থনীতির ক্ষতি করতে পারে : বিশেষজ্ঞরা
  • প্রস্তাবিত বাজেটে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে না: এফআইসিসিআই
  • কর সংস্কারে সরকারের পদক্ষেপে বিদেশি বিনিয়োগকারীরা সন্তুষ্ট: ফিকি
  • ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে অর্থপাচার: সালমান এফ রহমান ও তার ছেলেসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

ব্যবসায়ীরা কেন ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে বিনিয়োগ করেন?

ক্যারিবিয়ানে অবস্থিত যুক্তরাজ্যের এই বিদেশি অঞ্চলটি ৫০টিরও বেশি দ্বীপ, ছোট দ্বীপ ও উপদ্বীপ নিয়ে গঠিত। রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধি এই অঞ্চলকে বৈদেশিক বিনিয়োগের জন্য একটি আদর্শ স্থান হিসেবে গড়ে তুলেছে।
টিবিএস রিপোর্ট
22 November, 2024, 09:55 am
Last modified: 22 November, 2024, 10:02 am
ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জের রোড টাউন-এর একটি বন্দর। ছবি: রয়টার্স

ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ বর্তমানে বিশ্বের অন্যতম শীর্ষ করস্বর্গ হিসেবে পরিচিতি লাভ করেছে। কর ব্যবস্থার সুবিধা, আর্থিক গোপনীয়তা এবং নিয়ন্ত্রণের সীমাবদ্ধতা আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগকারীদের কাছে এই অঞ্চলকে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে।

ক্যারিবিয়ানে অবস্থিত যুক্তরাজ্যের এই বিদেশি অঞ্চলটি ৫০টিরও বেশি দ্বীপ, ছোট দ্বীপ ও উপদ্বীপ নিয়ে গঠিত। রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধি এই অঞ্চলকে বৈদেশিক বিনিয়োগের জন্য একটি আদর্শ স্থান হিসেবে গড়ে তুলেছে।

কৌশলগত করস্বর্গ

ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জের অন্যতম প্রধান আকর্ষণ এর সুবিধাজনক কর ব্যবস্থা। এখানে কর্পোরেট কর, সম্পত্তি কর, উত্তরাধিকার কর বা বিক্রয় কর নেই। এই কারণেই এটি অফশোর কোম্পানি বা বিদেশভিত্তিক কোম্পানি গঠনের জন্য বিনিয়োগকারীদের কাছে অত্যন্ত জনপ্রিয়।

২০০৪ সালে প্রণীত বিজনেস কোম্পানিজ অ্যাক্ট অনুযায়ী, এখানে অফশোর ব্যবসা গঠন প্রক্রিয়া দ্রুত ও সহজতর। ফলে, এ পর্যন্ত ৬ লাখেরও বেশি কোম্পানি ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে নিবন্ধিত হয়েছে, যা বিশ্বজুড়ে নিবন্ধিত অফশোর কোম্পানির প্রায় ৪০ শতাংশ।

এই খাত থেকে অর্জিত লাইসেন্স ফি ও আর্থিক সেবা, যেমন অফশোর ব্যাংকিং এবং বিনিয়োগ, অঞ্চলটির মোট জিডিপির প্রায় এক-তৃতীয়াংশের যোগান দেয়।

উন্নত আইনি ও হিসাব কাঠামো ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জকে কেবল সম্পদ ব্যবস্থাপনা ও আর্থিক পরিকল্পনায় শক্তিশালী ভিত্তি দেয়নি, এটি কেম্যান দ্বীপপুঞ্জ ও পানামার মতো অন্যান্য শীর্ষ করস্বর্গের সঙ্গে প্রতিযোগিতাও করছে।

বিতর্ক ও সংস্কার

ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ বর্তমানে ট্যাক্স জাস্টিস নেটওয়ার্কের কর্পোরেট ট্যাক্স হ্যাভেন ইনডেক্সে প্রথম স্থানে রয়েছে। কোন কোন অঞ্চল বহুজাতিক কর্পোরেশনগুলোকে অন্য দেশে কর ফাঁকি দিতে সাহায্য করে, তা এই সূচকের মাধ্যমে মূল্যায়ন করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ বিশ্বব্যাপী কর ফাঁকির ক্ষেত্রে ৭.১ শতাংশ ভূমিকা রাখে। এছাড়া, অঞ্চলটির অভ্যন্তরীণ সরাসরি বিদেশি বিনিয়োগের পরিমাণ ১.১ ট্রিলিয়ন ডলার এবং বাহ্যিক সরাসরি বিদেশি বিনিয়োগের পরিমাণ ১.৪ ট্রিলিয়ন ডলার।

তবে, প্রতিবছরের মোট বিদেশি বিনিয়োগের প্রায় অর্ধেকই "ফ্যান্টম ইনভেস্টমেন্ট" বলে চিহ্নিত। এই ধরনের বিনিয়োগ বাস্তবে অর্থনীতিতে কোনো প্রভাব ফেলে না; বরং এটি কর কমানোর কৌশল হিসেবে ব্যবহৃত হয়।

পানামা পেপার্সের মতো তথ্য ফাঁস বিশ্বব্যাপী আর্থিক দুর্নীতিতে ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জের ভূমিকা সামনে এনেছে। অফশোর সুরক্ষা সংস্থার মতে, এই অঞ্চলটি কর ফাঁকির কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করছে।

এই সমালোচনার পরিপ্রেক্ষিতে, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ স্বচ্ছতা এবং জবাবদিহিতা বাড়াতে সংস্কার কার্যক্রম শুরু করেছে। সম্প্রতি তারা মাল্টিলেটারাল কনভেনশন অন মিউচুয়াল অ্যাসিস্ট্যান্স ইন ট্যাক্স ম্যাটারস-এ স্বাক্ষর করেছে এবং ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ) ও অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) নীতিমালা মেনে চলছে।

এসব উদ্যোগ অঞ্চলটিকে বৈশ্বিক পর্যবেক্ষকদের কালো তালিকাভুক্ত হওয়া থেকে রক্ষা করেছে। পাশাপাশি, ব্যবসায়িক গোপনীয়তা বজায় রেখে বৈধতা পুনরুদ্ধারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Related Topics

টপ নিউজ

ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস / করস্বর্গ / আন্তর্জাতিক ব্যবসা / বিনিয়োগকারী / কর ব্যবস্থা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • ছবি:সংগৃহীত
    ২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, সর্বকালের রেকর্ডের কাছাকাছি
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • পরোক্ষ কর ও উৎসে করের ওপর অতিনির্ভরতা অর্থনীতির ক্ষতি করতে পারে : বিশেষজ্ঞরা
  • প্রস্তাবিত বাজেটে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে না: এফআইসিসিআই
  • কর সংস্কারে সরকারের পদক্ষেপে বিদেশি বিনিয়োগকারীরা সন্তুষ্ট: ফিকি
  • ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে অর্থপাচার: সালমান এফ রহমান ও তার ছেলেসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

4
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

5
ছবি:সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, সর্বকালের রেকর্ডের কাছাকাছি

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net