Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
সিম কার্ড কিনতে খরচ বাড়বে

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
06 June, 2024, 08:15 pm
Last modified: 08 June, 2024, 01:25 pm

Related News

  • ১৫ নয়, ট্রাম্পের নতুন ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক কার্যকর করল যুক্তরাষ্ট্র
  • ট্রাম্প কেন তার শুল্কনীতি থেকে পিছু হটছেন না
  • ট্রাম্পের ১৫ শতাংশ শুল্ক ঘোষণা: রপ্তানিকারকদের স্বস্তি মিললেও কাটেনি অনিশ্চয়তা
  • ২৪ ঘণ্টার মধ্যেই মতবদল: নতুন বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের
  • আগামী বাজেটে নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিফলন থাকবে, কর-জিডিপি অনুপাতের লক্ষ্যমাত্রা ৮%: অর্থমন্ত্রী 

সিম কার্ড কিনতে খরচ বাড়বে

এছাড়া বাজেটে সিমকার্ড ব্যবহার করে যোগাযোগ পরিষেবার সম্পূরক শুল্ক ‌১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
06 June, 2024, 08:15 pm
Last modified: 08 June, 2024, 01:25 pm
সিম কার্ড। প্রতীকী ছবি: সংগৃহীত

প্রস্তাবিত জাতীয় বাজেটে সিম/ই-সিম কার্ডের মূল্য সংযোজন কর (ভ্যাট) আগের ২০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করা হয়েছে।

মোবাইল ফোনের সিমকার্ড ব্যবহার করে যোগাযোগ পরিষেবায় এখন আরও ব্যয়বহুল হবে। কারণ আগামী ২০২৪–২৫ অর্থবছরের বাজেটে এসব পরিষেবার সম্পূরক শুল্ক ‌১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ জুন) সংসদে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

তার প্রথম বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, 'মোবাইল ফোনের সিম/রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার বিপরীতে বিদ্যমান সম্পূরক শুল্ক ১৫ শতাংশের পরিবর্তে ২০ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করছি।'

তবে তিনি বলেন, ইন্টারনেটের খরচ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং ওয়েব-ভিত্তিক কর্মসংস্থান ও ব্যবসার সুযোগ প্রসারিত হয়েছে। ২০০৮ সালে ১ এমবিপিস ফিক্সড ইন্টারনেট ব্যান্ডউইথের সর্বনিম্ন খরচ ছিল ২৭ হাজার টাকা, যেখানে এখন তা মাত্র ৬০ টাকা। গ্রামীণ এলাকায় এসব সুবিধা প্রসারিত করার জন্য উচ্চ-গতির ইন্টারনেট কম খরচে ইউনিয়ন পর্যায়ে সম্প্রসারিত করা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, মোবাইল ফিনান্সিয়াল ওয়ালেট ব্যবহারকারীর সংখ্যা ১২ কোটি ছাড়িয়েছে। সারাদেশে নয় হাজারটিরও বেশি ডিজিটাল সেন্টার, প্রায় সাড়ে আট হাজার পোস্ট ই-সেন্টার এবং পাঁচ হাজার ৩৪৪ জন নারী উদ্যোক্তাসহ ১৬ হাজারেরও বেশি উদ্যোক্তা রয়েছেন। দেশের নাগরিকেরা প্রয়োজনীয় পরিষেবাসমূহ সহজে পাচ্ছেন। এছাড়া পরিষেবা সুবিধাজনকভাবে নাগরিকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য দুই হাজার ৪০০টিরও বেশি পরিষেবা ডিজিটালাইজড করা হয়েছে।

তিনি বলেন, ইন্টারনেটের সহজলভ্যতার সুবাদে ২০০৮ সালের ৪০ লাখ ইন্টারনেট ব্যবহারকারী থেকে ২০২৪ সালের জানুয়ারির শেষ নাগাদ এ সংখ্যা প্রায় ১২ কোটি ৯২ লাখে উন্নীত হয়েছে।

Related Topics

টপ নিউজ

বাজেট ২০২৪-২৫ / বাজেট / সিম কার্ড / শুল্ক / ভ্যাট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
    'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ছবি: সংগৃহীত
    মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

Related News

  • ১৫ নয়, ট্রাম্পের নতুন ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক কার্যকর করল যুক্তরাষ্ট্র
  • ট্রাম্প কেন তার শুল্কনীতি থেকে পিছু হটছেন না
  • ট্রাম্পের ১৫ শতাংশ শুল্ক ঘোষণা: রপ্তানিকারকদের স্বস্তি মিললেও কাটেনি অনিশ্চয়তা
  • ২৪ ঘণ্টার মধ্যেই মতবদল: নতুন বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের
  • আগামী বাজেটে নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিফলন থাকবে, কর-জিডিপি অনুপাতের লক্ষ্যমাত্রা ৮%: অর্থমন্ত্রী 

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা

3
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 

4
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net