Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
মূল্যায়ন পরীক্ষা বর্জন: ইসলামী ব্যাংকের ২০০ কর্মী চাকরিচ্যুত; ৪,৭৭১ জন ওএসডি

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
30 September, 2025, 09:55 am
Last modified: 30 September, 2025, 09:54 am

Related News

  • প্রথম প্রান্তিকে ইসলামী ব্যাংকের ২৮৮ কোটি টাকা লোকসান
  • ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা
  • ঋণের প্রবৃদ্ধি নিম্নমুখী, তবু ট্রেজারি বিলে বিনিয়োগ থেকে ব্যাংকগুলোর বড় মুনাফা: কতটা টেকসই খাত?
  • খেলাপি ঠেকাতে বেক্সিমকো সুকুকের মেয়াদ ৬ বছর বাড়ানোর প্রস্তাব
  • মা হওয়ার কারণে হারান চাকরি: ৭ বছরের দীর্ঘ আইনি লড়াই শেষে নারী কর্মীর জয়

মূল্যায়ন পরীক্ষা বর্জন: ইসলামী ব্যাংকের ২০০ কর্মী চাকরিচ্যুত; ৪,৭৭১ জন ওএসডি

সূত্রমতে, এই কর্মকর্তাদের বেশিরভাগই ব্যাংকটি এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন থাকাকালে নিয়োগ পেয়েছিলেন। তাদের অনেকেই চট্টগ্রামের, বিশেষ করে পটিয়ার বাসিন্দা।
টিবিএস রিপোর্ট
30 September, 2025, 09:55 am
Last modified: 30 September, 2025, 09:54 am

নতুন করে চালু করা 'বিশেষ দক্ষতা মূল্যায়ন' পরীক্ষায় অংশগ্রহণ না করায় ২০০ কর্মীকে চাকরিচ্যুত ও ৪ হাজার ৭৭১ জনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, পরীক্ষায় অংশগ্রহণ না করায় প্রাথমিকভাবে ৪,৯৭১ জন কর্মীকে ওএসডি করা হয়েছিল। পরে তাদের মধ্য থেকে চাকরিবিধি লঙ্ঘনের দায়ে ২০০ জনকে চাকরিচ্যুত করা হয়। 

যেসব কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে, তারা বেতন-ভাতা পাবেন। তবে ব্যাংকে তাদের নির্দিষ্ট দায়িত্ব বা কাজ থাকবে না।

গত ২৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) তত্ত্বাবধানে এই বিশেষ দক্ষতা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৫ হাজার ৩৮৫ জন কর্মীকে অংশগ্রহণের নির্দেশনা দেওয়া  হলেও অংশ নেন মাত্র ৪১৪ জন। ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা সত্ত্বেও বেশিরভাগ কর্মী পরীক্ষাটি বর্জন করেন।

ব্যাংকের অভ্যন্তরীণ সূত্র বলছে, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের বেশিরভাগই ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট মাসের মধ্যে নিয়োগ পেয়েছিলেন। এই সময় ব্যাংকটি এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। এই কর্মকর্তাদের অনেকেই চট্টগ্রামের, বিশেষ করে এস আলমের শক্তিশালী ব্যবসায়িক ঘাঁটি হিসেবে পরিচিত পটিয়া উপজেলার বাসিন্দা।

অভিযোগ রয়েছে, ওই সময় কোনো ধরনের বিজ্ঞপ্তি বা প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়াই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। তার বদলে চট্টগ্রাম শহরে এস আলমের বাড়িতে ও অফিসে বক্স স্থাপন করে প্রার্থীদের চাকরির আবেদন সংগ্রহ করা হতো। 

ব্যাংকের এক লিখিত বিবৃতিতে বলা হয়েছে, ওই সময়ে চট্টগ্রাম থেকে ৭ হাজার ২২৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৫০০ জনের বেশি শুধু পটিয়া থেকেই নিয়োগ পান।

বিবৃতিতে আরও বলা হয়, প্রায় ২ হাজার ৫০০ কর্মী বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সাউদার্ন ইউনিভার্সিটির সার্টিফিকেট জমা দিয়েছিলেন। ব্যাংক কর্তৃপক্ষ পরে এসব সার্টিফিকেট যাচাই করতে গিয়ে সমস্যায় পড়ে। এর বাইরেও বেশ কিছু কর্মকর্তার জাল সার্টিফিকেট পাওয়া যাওয়ায় ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে ব্যাংক কর্তৃপক্ষ চলতি বছরের ২৯ আগস্টে নতুন দক্ষতা মূল্যায়ন পরীক্ষা গ্রহণের ঘোষণা দিলে কর্মকর্তাদের একটি অংশ ২৭ আগস্ট আদালতে গিয়ে পরীক্ষা স্থগিত ও বাতিল চেয়ে রিট করেন। পরে আদালত বিষয়টি নিয়ে নির্দেশনা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের ওপর দায়িত্ব অর্পণ করেন। 

আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করে যে, বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা গ্রহণ এবং চাকরিতে কাউকে রাখা বা না-রাখার বিষয় ইসলামী ব্যাংকের নিজস্ব এখতিয়ারভুক্ত বিষয়।

ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতে পরীক্ষার তারিখ ২৭ সেপ্টেম্বর নির্ধারণ করে কর্তৃপক্ষ। ব্যাংকটির কর্মকর্তারা বলেন, এস আলমের নিয়ন্ত্রণাধীন থাকাকালে নিয়োগে অনিয়মের ব্যাপক অভিযোগ ওঠায় ব্যাংকে জবাবদিহি নিশ্চিত করার জন্য এই পরীক্ষা নেওয়া জরুরি ছিল।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান টিবিএসকে বলেন, এটা নিয়ন্ত্রক সংস্থার বিষয় নয়। তবে অতীতে কেন প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়া কর্মী নিয়োগ দেওয়া হয়েছিল এবং এখন কেনই বা কর্মী ছাঁটাই করার জন্য মূল্যায়ন পরীক্ষা নেওয়া হচ্ছে, এ নিয়ে আদালতে প্রশ্ন উঠতে পারে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ইসলামী ব্যাংককে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণমুক্ত করে নতুন পর্ষদ নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। এরপর সিনিয়র অফিসার থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) পর্যায়ের কর্মকর্তাদের জন্য বিশেষ দক্ষতা মূল্যায়ন পরীক্ষা গ্রহণের উদ্যোগ নেয় নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

ব্যাংকের অভ্যন্তরীণ সূত্রগুলোর অভিযোগ, এস আলম গ্রুপ বিভিন্ন কৌশলে নামে-বেনামে ইসলামী ব্যাংক থেকে প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা তুলে নিয়েছে। এতে ব্যাংকটি গভীর সংকটে পড়ে। 

কর্মী কাঠামোতে সাম্প্রতিক এই রদবদলকে দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংকের বিশ্বাসযোগ্যতা ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবেই দেখা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

অর্থনীতি / ইসলামী ব্যাংক / ইসলামী ব্যাংক বাংলাদেশ / ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড / ব্যাংকিং / চাকরিচ্যুতি / এস আলম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
    স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

Related News

  • প্রথম প্রান্তিকে ইসলামী ব্যাংকের ২৮৮ কোটি টাকা লোকসান
  • ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা
  • ঋণের প্রবৃদ্ধি নিম্নমুখী, তবু ট্রেজারি বিলে বিনিয়োগ থেকে ব্যাংকগুলোর বড় মুনাফা: কতটা টেকসই খাত?
  • খেলাপি ঠেকাতে বেক্সিমকো সুকুকের মেয়াদ ৬ বছর বাড়ানোর প্রস্তাব
  • মা হওয়ার কারণে হারান চাকরি: ৭ বছরের দীর্ঘ আইনি লড়াই শেষে নারী কর্মীর জয়

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

4
আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর

5
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

6
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net