Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
ইউসিবির সঙ্গে একীভূত না হওয়ার সিদ্ধান্ত ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
29 April, 2024, 09:40 am
Last modified: 29 April, 2024, 09:42 am

Related News

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • জ্বালানি সাশ্রয়ে ব্যাংকারদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের      
  • ২০২৫ সালে ব্যাংক খাতে নারী কর্মকর্তা-কর্মচারী কমেছে ২,৫৮৮ জন
  • আবাসন সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের কাছে ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব
  • আরও ৪ বেসরকারি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ বাংলাদেশ ব্যাংকের 

ইউসিবির সঙ্গে একীভূত না হওয়ার সিদ্ধান্ত ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের

টিবিএস রিপোর্ট
29 April, 2024, 09:40 am
Last modified: 29 April, 2024, 09:42 am
১০ কোটি টাকার বেশি ঋণ দিতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হবে ন্যাশনাল ব্যাংককে

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সঙ্গে একীভূত না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ।

গত শনিবার (২৭ এপ্রিল) এক সভায় ব্যাংকটির পরিচালনা পর্ষদ ইউসিবির সঙ্গে একীভূত না হওয়ার এ সিদ্ধান্ত নিয়েছে বলে বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন।

ন্যাশনাল ব্যাংকের একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে টিবিএসকে বলেন, 'কেন্দ্রীয় ব্যাংক থেকে ন্যাশনাল ব্যাংকের একীভূত করণ বিষয়ে জানানোর পর মৌখিকভাবে ন্যাশনাল ব্যাংকের পর্ষদে সিদ্ধান্ত হয়েছে ব্যাংকটি একীভূতকরণে যাবে না। শনিবার ফের বোর্ড মিটিংয়ে মার্জারে না যাওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। এতে বোর্ডের চেয়ারম্যানসহ সবাই এ মতের সঙ্গে একমত পোষণ করেন।

তিনি আরও বলেন, 'কোনো ধরনের আলোচনা ছাড়াই কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হয় ইউসিবির সঙ্গে একীভূত হওয়ার জন্য। গত ৯ এপ্রিল ঈদের আগে শেষ কর্মদিবসে এ সিদ্ধান্ত জেনে আমানতকারী ও কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে অনেকে ব্যাংক থেকে টাকা তুলে নিতে শুরু করেন।'

ওই কর্মকর্তা জানান, ন্যাশনাল ব্যাংকের ২১১টি শাখার মধ্যে ২০০টি শাখা এখন মুনাফা করছে। 

ন্যাশনাল ব্যাংকের এই কর্মকর্তা আরও বলেন, 'ঢাকার কয়েকটি ব্রাঞ্চ লোকসানে রয়েছে উচ্চ খেলাপি ঋণ থাকায়। ইতমধ্যে আমরা বড় বড় খেলাপি গ্রাহকদের থেকে ঋণের টাকা আদায় শুরু করেছি।'

তিনি বলেন, ন্যাশনাল ব্যাংকের সব পর্যায়ের কর্মকর্তাদের ব্যাংকের সার্বিক সূচকের উন্নতির জন্য ডেকে কর্মপরিকল্পনা দেওয়া হয়েছে। তবে সূচকগুলো আরও ভালোর দিকে নিতে আরও কয়েক বছর সময় প্রয়োজন। 

গত ৯ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সিদ্ধান্ত হয় যে ন্যাশনাল ব্যাংক লিমিটেডকে ইউসিবির সঙ্গে একীভূত করা হবে। এ সময় উভয় ব্যাংকের স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।

আর্থিক খাতের দুরবস্থা কাটাতে কয়েকটি ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। গত ডিসেম্বরে ব্যাংক খাতের জন্য প্রম্পট কারেক্টিভ অ্যাকশন (পিসিএ) ফ্রেমওয়ার্ক জারি করে বাংলাদেশ ব্যাংক। 

এর আলোকে একটি ব্যাংকের খেলাপি ঋণ, মূলধন পরিস্থিতি, ব্যবস্থাপনা ও তারল্য পরিস্থিতি—এই চারটি সূচকের ভিত্তিতে বিভিন্ন বিধিনিষেধের চূড়ান্ত পর্যায়ে দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করা হবে।

কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নেয়, ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে স্বেচ্ছায় একীভূত না হলে ২০২৫ সালের মার্চ থেকে দুর্বল ব্যাংকগুলোকে বাধ্যতামূলকভাবে একীভূত করা হবে।

এরপর গত ৪ এপ্রিল ব্যাংক কীভাবে একীভূতকরণ করা হবে সে বিষয়ে নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। 

তবে কেন্দ্রীয় ব্যাংকের এই নীতিমালা অনুসরণ না করে কয়েকটি ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ব্যাংকিং খাতে অস্বস্তি শুরু হয়।

সবচেয়ে দুর্বল পাঁচটি ব্যাংককে জোরপূর্বক একীভূত করার প্রাথমিক সিন্ধান্ত হওয়ার পর আতঙ্কে একীভূতকরণ প্রক্রিয়া কিছুটা শ্লথ হয়ে গেছে। 

এই পাঁচটি ব্যাংকের একটি বাদে বাকি চারটি ব্যাংক একীভূতকরণে যেতে চায় না বলে উর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের চাপে এমন সিদ্ধান্তে নিতে হয়েছে বলে জানিয়েছেন চার ব্যাংকের নীতিনির্ধারণী কর্মকর্তারা।

Related Topics

টপ নিউজ

ন্যাশনাল ব্যাংক / ইউসিবি / বাংলাদেশ ব্যাংক / ব্যাংক একীভূতকরণ / ব্যাংক মার্জার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
    বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪
  • ছবি: টিবিএস
    আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

Related News

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • জ্বালানি সাশ্রয়ে ব্যাংকারদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের      
  • ২০২৫ সালে ব্যাংক খাতে নারী কর্মকর্তা-কর্মচারী কমেছে ২,৫৮৮ জন
  • আবাসন সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের কাছে ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব
  • আরও ৪ বেসরকারি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ বাংলাদেশ ব্যাংকের 

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

5
বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net