Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
ব্যাংকের সিইও নিয়োগ: সাক্ষাৎকারের জন্য প্যানেল গঠন করল কেন্দ্রীয় ব্যাংক

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
04 March, 2024, 10:00 am
Last modified: 04 March, 2024, 10:01 am

Related News

  • মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক
  • সরকারের টাকার চাহিদা বাড়ায় ৫ হাজার কোটি টাকার বিশেষ রেপো নিলাম করবে বাংলাদেশ ব্যাংক 
  • ব্যাংকিং খাতে নারীদের ঋণ নেওয়া ও আমানত দুটিই বেড়েছে

ব্যাংকের সিইও নিয়োগ: সাক্ষাৎকারের জন্য প্যানেল গঠন করল কেন্দ্রীয় ব্যাংক

টিবিএস রিপোর্ট
04 March, 2024, 10:00 am
Last modified: 04 March, 2024, 10:01 am
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ ও পুনর্নিয়োগের আগে যোগ্যতা ও উপযুক্ততা মূল্যায়নের জন্য চার সদস্যের একটি কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। 

রোববার (৩ মার্চ) জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক ঘোষণা করেছে, ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি গভর্নর কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

পাশাপাশি ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এবং ডিপার্টমেন্ট অভ অফসাইট সুপারভিশনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালকরা কমিটির সদস্য হিসেবে কাজ করবেন।

এছাড়া কমিটির সদস্য সচিব হিসেবে থাকবেন ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ডিভিশন-২-এর পরিচালক।

সার্কুলারে আরও বলা হয়েছে আমানতকারীদের আস্থা এবং গ্রাহক সেবা বাড়াতে বিশেষ করে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করে ঋণ শৃঙ্খলা, উন্নতি, উৎকর্ষতা, প্রযুক্তি ও উদ্ভাবনের ওপর জোর দিয়ে ব্যাংকগুলো গৃহীত কর্মপরিকল্পনা সম্পর্কে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে।

তাই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মনোনীত ব্যক্তির যোগ্যতা, উপযুক্ততা, দায়িত্বের প্রতি অঙ্গীকার, অভিজ্ঞতা, বয়স ও নেতৃত্বের গুণাবলির বিষয়াদি যাচাইয়ের লক্ষ্যে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়ে সার্কুলারে।

কমিটির কর্মপরিধি

ব্যবস্থাপনা পরিচালক পদে মনোনীত প্রার্থীর সাক্ষাৎকার নেওয়ার লক্ষ্যে ব্যাংকের চেয়ারম্যানকে চিঠি দেবে কমিটি।

ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগের বিষয়ে উক্ত কমিটির ইতিবাচক সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক তার নিয়োগ বা পুনঃনিয়োগ অনুমোদন করবে।

মনোনীত প্রার্থীর যোগ্যতা, উপযুক্ততা, দায়িত্বের প্রতি অঙ্গীকার, অভিজ্ঞতা ও নেতৃত্বের গুণাবলির বিষয় কমিটির কাছে ইতিবাচক ও গ্রহণযোগ্য বলে বিবেচিত না হলে নিয়োগের অনুমোদন না দেওয়ার কারণ লিপিবদ্ধ করে চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকের চেয়ারম্যানকে জানাবে বাংলাদেশ ব্যাংক। 

বালাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, এমডি নিয়োগের জন্য আগে থেকেই পরীক্ষা ব্যবস্থা আছে। 'সেগুলো ঠিকমতো বাস্তবায়ন করলেই হয়।' 

'নতুন করে সার্কুলার জারি করে তাদের ভাইভা নেওয়ার যুক্তি কী, আমি জানি না। ব্যাংকে সুশাসন আনতে হলে প্রথমে পরিচালকদের নিয়ন্ত্রণ করতে হবে। তা নাহলে এমডিদের নিয়োগ প্রক্রিয়া শক্ত করে কিছু হবে না,' বলেন তিনি।

Related Topics

টপ নিউজ

ব্যাংকিং / ব্যাংক / ব্যাংকের সিইও নিয়োগ / এমডি নিয়োগ / কেন্দ্রীয় ব্যাংক / বাংলাদেশ ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
    হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
    জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

Related News

  • মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক
  • সরকারের টাকার চাহিদা বাড়ায় ৫ হাজার কোটি টাকার বিশেষ রেপো নিলাম করবে বাংলাদেশ ব্যাংক 
  • ব্যাংকিং খাতে নারীদের ঋণ নেওয়া ও আমানত দুটিই বেড়েছে

Most Read

1
মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

6
বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net