Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
অক্টোবরে বেসরকারি খাতে ঋণ বিতরণ বেড়েছে ১৬,২৬৬ কোটি টাকা

অর্থনীতি

শাখাওয়াত প্রিন্স
04 December, 2023, 03:20 pm
Last modified: 04 December, 2023, 03:29 pm

Related News

  • বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কমে এযাবৎকালের সর্বনিম্ন ৬ শতাংশে
  • নভেম্বরেও বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি মন্থর, নেমেছে ৬.৫৮ শতাংশে
  • অক্টোবরে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি আরও কমে ৬.২৩ শতাংশে
  • বেসরকারি খাতে স্বল্পমেয়াদি বিদেশি ঋণ ৮ মাসে সর্বনিম্ন, ৯.৫৫ বিলিয়ন ডলার
  • জানুয়ারি-জুলাইয়ে বেসরকারি খাতে ঋণ নেওয়ার চেয়ে পরিশোধ বেশি ৬০০ মিলিয়ন ডলার

অক্টোবরে বেসরকারি খাতে ঋণ বিতরণ বেড়েছে ১৬,২৬৬ কোটি টাকা

কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্টে দেখা যায়, ২০২২ এর নভেম্বর থেকে ২০২৩ এর সেপ্টেম্বর পর্যন্ত বেসরকারি ঋণের গ্রোথ টানা ১০ মাস পতন হয়েছে।
শাখাওয়াত প্রিন্স
04 December, 2023, 03:20 pm
Last modified: 04 December, 2023, 03:29 pm
ইনফোগ্রাফ- টিবিএস

বেসরকারি খাতে ব্যাংকগুলোর অক্টোবরে আগের মাসের তুলণায় ঋণ বিতরণ বেড়েছে ১৬,২৬৬ কোটি টাকা। 

এটি আগের বছরের একই মাসের তুলনায় ১০.০৯% প্রবৃদ্ধি। রপ্তানি ভিত্তিক পেমেন্টের পরিমাণ বাড়ায় ঋণের গ্রোথ বাড়ছে মনে করছেন ব্যাংকাররা।  

বাংলাদেশ ব্যাংকের তথ্যে জানা গেছে, অক্টোবর শেষে বেসরকারি খাতের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৫.২৯ লাখ কোটি টাকা। যা তার আগে মাসের তুলনায় ১.০৮% বেশি।

চলতি অর্থবছরের ২০২৩-২৪ এর জুনের তুলনায় জুলাই মাসে বেসরকারি খাতের আউটস্ট্যান্ডিং ঋণের পরিমাণ কমেছে ৮৮০৯ কোটি টাকা, আগস্টে বেড়েছে ৯৮১১ কোটি টাকা, সেপ্টেম্বরে বেড়েছে ১৭,৭৯৭ কোটি টাকা।

ব্যাংকাররা বলেন, গত এক বছরে বেসরকারি খাতে ঋণের নিট গ্রোথ ১০% এর কম। দেশের ইকোনমিক অ্যাক্টিভিটি স্বাভাবিক হলে এই ঋণের গ্রোথ ১৫% এর বেশি হতো।

কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, "বেসরকারি প্রতিষ্ঠানগুলোর এখন ক্যাপিটাল গুডস, ও ক্যাপিটাল র ম্যাটেরিয়াল আমদানি কম। এখন বেসরকারিখাতে যে ঋণগুলো যাচ্ছে তার বেশিরভাগই কনজুমার গুডস ইম্পোর্ট ব্যয় মেটানোর জন্য।"

তিনি বলেন, "গ্রাহক পর্যায়ের ঋণের সুদহার প্রতিমাসেই বাড়ছে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক তার পলিসি রেট চলতি অর্থবছরে কয়েকবার বাড়িয়েছে।"

"ব্যাংকগুলো বেশি রেটে কেন্দ্রীয় ব্যাংক থেকে তারল্য নিচ্ছে, এছাড়া গ্রাহক পর্যায়েও সুদহার বাড়ায় গ্রাহকদের ঋণ নেওয়ার পরিমাণ কমছে।"

চলতি ডিসেম্বর মাসে গ্রাহক ঋণের সুদহার হবে ১১.৪৭%। অথচ জুনে এই রেট ছিল ১০% এর মতো।

সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রেণে মানি সাপ্লাই কমাতে সংকোচনমূলক ধরা অব্যাহত রাখবে তারা। আগামী ডিসেম্বরের মধ্যে মূল্যস্ফীতি ৮% এ নামিয়ে আনতে চাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। সর্বশেষ প্রকাশিত অক্টোবরে দেশের মূল্যস্ফীতি রয়েছে ৯.৯৩%। 

কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্টে দেখা যায়, ২০২২ এর নভেম্বর থেকে ২০২৩ এর সেপ্টেম্বর পর্যন্ত বেসরকারি ঋণের গ্রোথ টানা ১০ মাস পতন হয়েছে। যদিও অক্টোবরে আগের মাস সেপ্টেম্বরের তুলনায় তা ০.৪০ বেসিস পয়েন্ট বেড়েছে।

অক্টোবরে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ১০.০৯%, যা ২০২২ সালের অক্টোবরে ছিল ১৩.৯৭%।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান টিবিএসকে বলেন, "শিল্পের মূলধনী যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানি কমে যাওয়ায় বেসরকারি ঋণ কমছে। এ ছাড়া বিদেশি বেসরকারি ঋণ কমছে।"

"যেহেতু ব্যাংকগুলোতে নন-পারফর্মিং লোন বাড়ছে, তারা ঋণ বিতরণে আরও সতর্ক হচ্ছে যা প্রবৃদ্ধিকে প্রভাবিত করেছে," বলেন তিনি। 

সিটি ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বেসরকারি খাতের ওভারঅল ঋণের গ্রোথ কম। নির্বাচনপূর্বে ব্যবসায়ীরা নতুন বিনিয়োগ করছে না। আমাদের বেসরকারি খাতের টার্ম লোন অনেক কম। অনেক ব্যবসায়ীদের ওয়ার্কিং ক্যাপিটেল লোনকে টার্ম লোনে রূপান্তর করতে হচ্ছে।"

তিনি আরও বলেন, "আমাদের এখন বেসরকারিখাতে যে ঋণগুলো যাচ্ছে তার নতুন করে শিল্প কারখানার জন্য নয়। এগুলোর বেশিরভাগই নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য আমদানির জন্য।"

চলতি অর্থবছরের (জুলাই-অক্টোবর) চার মাসে আগের অর্থবছরের তুলনায় ইম্পোর্ট এলসি ওপেনিং ও সেটেলমেন্ট কমেছে যথাক্রমে ১১.৫২% ও ২৪.০৭%।
 

Related Topics

টপ নিউজ

ঋণ প্রবৃদ্ধি / বেসরকারি খাতে ঋণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কমে এযাবৎকালের সর্বনিম্ন ৬ শতাংশে
  • নভেম্বরেও বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি মন্থর, নেমেছে ৬.৫৮ শতাংশে
  • অক্টোবরে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি আরও কমে ৬.২৩ শতাংশে
  • বেসরকারি খাতে স্বল্পমেয়াদি বিদেশি ঋণ ৮ মাসে সর্বনিম্ন, ৯.৫৫ বিলিয়ন ডলার
  • জানুয়ারি-জুলাইয়ে বেসরকারি খাতে ঋণ নেওয়ার চেয়ে পরিশোধ বেশি ৬০০ মিলিয়ন ডলার

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net