Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
বেসরকারি খাতে স্বল্পমেয়াদি বিদেশি ঋণ ৮ মাসে সর্বনিম্ন, ৯.৫৫ বিলিয়ন ডলার

অর্থনীতি

এ.এস.এম. সাদ
13 October, 2025, 09:55 am
Last modified: 16 February, 2026, 09:07 am

Related News

  • ২০২৪-২৫ অর্থবছরে বিদেশি ঋণের দায় বেড়ে ৭৪ বিলিয়ন ডলারে 
  • নভেম্বরেও বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি মন্থর, নেমেছে ৬.৫৮ শতাংশে
  • জুলাই-নভেম্বরে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি বেড়েছে ১৩৩%, অর্থ ছাড় বেড়েছে ২৬%
  • বিদেশি ঋণে স্থানীয় সরকার প্রকল্প: দশকের পর দশকেও নেই কাঙ্ক্ষিত সুফল, বাড়ছে ঋণের বোঝা
  • তিন মাসে বৈদেশিক ঋণ কমল ১৪৫ কোটি ডলার

বেসরকারি খাতে স্বল্পমেয়াদি বিদেশি ঋণ ৮ মাসে সর্বনিম্ন, ৯.৫৫ বিলিয়ন ডলার

এ.এস.এম. সাদ
13 October, 2025, 09:55 am
Last modified: 16 February, 2026, 09:07 am

চলতি বছরের আগস্টে বেসরকারি খাতে স্বল্পমেয়াদি বিদেশি ঋণের স্থিতি আবারও ১০ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে, যা গত আট মাসের মধ্যে সর্বনিম্ন।

আগস্ট মাসের শেষে স্বল্পমেয়াদি বিদেশি ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৯.৫৫ বিলিয়ন ডলার, যা এ বছরের জানুয়ারিতে ছিল ৯.৮০ বিলিয়ন ডলার। ২০২৪ সালের আগস্টে এই ঋণের স্থিতি ছিল ১১.১৮ বিলিয়ন ডলার। সেই হিসাবে, গত বছরের একই সময়ের তুলনায় এই ঋণ ১৪.৫৮ শতাংশ কমেছে।

অর্থনীতিবিদ ও ব্যাংকাররা বলছেন, ব্যবসায়ীদের মধ্যে আমদানি ঋণপত্র (এলসি) খোলার চাহিদা কমেছে। বিশেষ করে বায়ার্স ক্রেডিটের মাধ্যমে আমদানি এলসি খোলা কমার কারণে স্বল্পমেয়াদি বিদেশি ঋণের পরিমাণ কমেছে। বিনিয়োগ কমে যাওয়ায় মূলধনী যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানির এলসি খোলা কমেছে। ফলে পর্যাপ্ত ডলার ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্বস্তিদায়ক অবস্থায় থাকার পরও স্বল্পমেয়াদি বিদেশি ঋণের স্থিতি কমেছে।

বায়ার্স ক্রেডিট হলো এমন একটি ব্যবস্থা, যেখানে কোনো আমদানিকারক পণ্য কেনার জন্য ব্যাংক থেকে ঋণ নেন এবং পরে তা পরিশোধ করেন।

বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, 'স্বল্পমেয়াদি বিদেশি ঋণ তো বাণিজ্য-সংক্রান্ত অর্থায়ন, যা চাহিদা কমার কারণে কমেছে। বিনিয়োগ কমে যাওয়ার কারণে ঋণ কম নেওয়া হতে পারে। তাছাড়া বায়ার্স ক্রেডিট কমে যাওয়ার কারণে এ খাতে ঋণের পরিমাণ কমেছে।' 

তিনি আরও বলেন, 'ডলার ও রিজার্ভ সংকট আগে ছিল। এটার কারণে আগে চাহিদা থাকার পরেও বিদেশ থেকে ঋণ এসেছে কম। তবে সে সময় স্বল্পমেয়াদি ঋণের চাহিদা ছিল। তবে এখন সেই ডলার সংকট নেই, আর রিজার্ভের অবস্থাও আগের চেয়ে ভালো। তাই আশা করা যায়, সামনে হয়তো চাহিদা বাড়লে ঋণ পাওয়া যাবে।'

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বলেন, 'এলসি খোলা কমে গেলে স্বাভাবিকভাবেই বায়ার্স ক্রেডিট কমে যায়। আগের চেয়ে এলসি খোলা কমেছে, যে কারণে বায়ার্স ক্রেডিট কমেছে। তাছাড়া সোফর রেট আগে বেশি ছিল। এখন এই রেট আগের থেকে কমে আসার কারণে সামনে বাড়তে পারে।' 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, ডলারের পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও চলতি বছরের আগস্টে এলসি নিষ্পত্তি কমে গেছে। এ বছরের আগস্টে আমদানি দায় নিষ্পত্তি কমে ৪.৮৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা গত বছরের একই মাসে ছিল ৫.৪৮ বিলিয়ন ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে এলসি নিষ্পত্তি কমেছে ১০.৯৪ শতাংশ। 

চলতি বছর আগস্টে বায়ার্স ক্রেডিটের পরিমাণও সবচেয়ে কম ছিল—৪.৫৪ বিলিয়ন ডলার। 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে,  ২০২২ সাল শেষে স্বল্পমেয়াদি বিদেশি ঋণের পরিমাণ ছিল ১৬.৪২ বিলিয়ন ডলার, যা ২০২৩ সালে কমে দাঁড়ায় ১১.৮০ বিলিয়ন ডলার।  আর ২০২৪ সাল শেষে তা কমে দাঁড়ায় ১০.১৩ বিলিয়ন ডলার। 

চলতি বছরের আগস্ট মাসে বেসরকারি খাতে স্বল্পমেয়াদি বিদেশি ঋণ এসেছে ১.৪২ বিলিয়ন ডলার। আর এ সময় এ খাত ঋণ পরিশোধ করেছে ১.৮৯ বিলিয়ন ডলার। 

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, চলতি অর্থবছর প্রথম দুই মাসে মূলধনী যন্ত্রপাতি আমদানি কমেছে প্রায় ১২ শতাংশ।

Related Topics

বিদেশি ঋণ / স্বল্পমেয়াদি বৈদেশিক ঋণ / বেসরকারি খাতে ঋণ / স্বল্পমেয়াদি ঋণ / বৈদেশিক ঋণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • ২০২৪-২৫ অর্থবছরে বিদেশি ঋণের দায় বেড়ে ৭৪ বিলিয়ন ডলারে 
  • নভেম্বরেও বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি মন্থর, নেমেছে ৬.৫৮ শতাংশে
  • জুলাই-নভেম্বরে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি বেড়েছে ১৩৩%, অর্থ ছাড় বেড়েছে ২৬%
  • বিদেশি ঋণে স্থানীয় সরকার প্রকল্প: দশকের পর দশকেও নেই কাঙ্ক্ষিত সুফল, বাড়ছে ঋণের বোঝা
  • তিন মাসে বৈদেশিক ঋণ কমল ১৪৫ কোটি ডলার

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net