Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 04, 2026
জানুয়ারি-জুলাইয়ে বেসরকারি খাতে ঋণ নেওয়ার চেয়ে পরিশোধ বেশি ৬০০ মিলিয়ন ডলার

অর্থনীতি

শাখাওয়াত প্রিন্স
22 September, 2025, 01:15 pm
Last modified: 22 September, 2025, 01:17 pm

Related News

  • ব্যাংক ঋণের টানাপোড়েন: বেসরকারি খাতের সংকট ও সরকারি বিনিয়োগের কার্যকারিতা
  • আন্তর্জাতিক মূলধন বাজারে পা রাখতে পান্ডা বন্ড ইস্যু করার চিন্তা সরকারের
  • তদারকির অভাবে ঝুঁকিতে সাভারের বেসরকারি স্বাস্থ্যসেবা খাত: নাগরিক সংলাপে বিশেষজ্ঞরা
  • বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে ৬.৮% নির্ধারণ করল কেন্দ্রীয় ব্যাংক
  • বিদেশি ঋণের অর্থছাড় কমলো ১০০ কোটি ডলার, ঋণ পরিশোধ ছাড়াল ৪০০ কোটি

জানুয়ারি-জুলাইয়ে বেসরকারি খাতে ঋণ নেওয়ার চেয়ে পরিশোধ বেশি ৬০০ মিলিয়ন ডলার

চলতি বছরের প্রথম সাত মাসে বেসরকারি খাত স্বল্পমেয়াদি বিদেশি ঋণ নিয়েছে ১২.২১ বিলিয়ন ডলার। অন্যদিকে এ সময়ে ঋণের আসল ও সুদ পরিশোধ করেছে ১২.৮২ বিলিয়ন ডলার। অর্থাৎ ঋণ নেওয়ার চেয়ে পরিশোধ হয়েছে ৬০০ মিলিয়ন ডলারের বেশি।
শাখাওয়াত প্রিন্স
22 September, 2025, 01:15 pm
Last modified: 22 September, 2025, 01:17 pm

রাজনৈতিক অনিশ্চয়তা ও অন্তর্বর্তী সরকারের সময়ে নতুন বিনিয়োগ কম হওয়ায় ব্যাংকগুলোতে পর্যাপ্ত ডলার থাকা সত্ত্বেও দেশের বেসরকারি খাতের ব্যবসায়ীরা স্বল্পমেয়াদি বিদেশি ঋণ নেওয়ার চেয়ে পরিশোধ করেছেন বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে,  চলতি বছরের প্রথম সাত মাসে বেসরকারি খাত স্বল্পমেয়াদি বিদেশি ঋণ নিয়েছে ১২.২১ বিলিয়ন ডলার। অন্যদিকে এ সময়ে ঋণের আসল ও সুদ পরিশোধ করেছে ১২.৮২ বিলিয়ন ডলার। অর্থাৎ ঋণ নেওয়ার চেয়ে পরিশোধ হয়েছে ৬০০ মিলিয়ন ডলারের বেশি।

তবে জুলাই মাসে বেসরকারি খাতের ব্যবসায়ীরা ১.৮২ বিলিয়ন ডলার ঋণ নিয়েছেন, যা জুনে ছিল ১.৫৫ বিলিয়ন ডলার। অর্থাৎ এক মাসের ব্যবধানে ঋণ নেওয়া বেড়েছে ২৬৭ মিলিয়ন ডলার।

একই চিত্র দেখা গেছে ঋণ পরিশোধের ক্ষেত্রেও। জুলাই মাসে ব্যাংকগুলো আসল ও সুদ বাবদ ১.৯৪ বিলিয়ন ডলার পরিশোধ করেছে, যা এক মাস আগে ছিল ১.৮৪ বিলিয়ন ডলার। অর্থাৎ এক মাসে প্রায় ১০ মিলিয়ন ডলার বেশি পরিশোধ করেছে। 

ব্যাংকাররা বলছেন, ব্যাংকগুলোতে এখন পর্যাপ্ত ডলার মজুত রয়েছে। তবে নির্বাচিত সরকার না থাকায় অনেক ব্যবসায়ী নতুন বড় ধরনের বিনিয়োগে যাচ্ছেন না। এর ফলে মূলধনী যন্ত্রপাতি আমদানি কমে গেছে, যা স্বল্পমেয়াদি বিদেশি ঋণের চাহিদা কমিয়ে দিয়েছে। ফলে এখন যে পরিমাণ ঋণ পাচ্ছেন, তার তুলনায় ব্যবসায়ীরা বেশি পরিশোধ করে দিচ্ছেন।

তারা আরও বলেন, ২০২৩-২৪ সালে ডলারের সংকট থাকায় ব্যাংকগুলোকে ব্যাপক পরিমাণ স্বল্পমেয়াদি ঋণ ডেফার (বিলম্বিত পরিশোধ) করতে হয়েছে, যার কারণে ব্যাংকগুলোকে সুদ বাবদ অতিরিক্ত পরিশোধ করতে হয়েছে। একইসঙ্গে ব্যাংকগুলোর ক্রেডিট রেটিংও কিছুটা দুর্বল হয়েছে। তাই ব্যাংকগুলো এখন অত্যন্ত সতর্ক রয়েছে, যাতে নতুন করে ওভারডিউ তৈরি না হয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের জুলাই শেষে বেসরকারি খাতে স্বল্পমেয়াদি বিদেশি ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১০ বিলিয়ন ডলার, যা জানুয়ারির শেষে ছিল ৯.৮ বিলিয়ন ডলার। এর আগে টানা প্রায় আট মাস ধরে এ ঋণের পরিমাণ কমছিল। 

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান বলেন, বিশ্বের অনেক দেশেই সম্প্রতি নীতি সুদহার কমানো হয়েছে। ফলে আন্তর্জাতিক ঋণের সুদহার আগের তুলনায় কিছুটা কমেছে।

'পাশাপাশি গত কয়েক মাস ধরে ডলারের বিনিময় হারেও স্থিতিশীলতার লক্ষণ দেখা যাচ্ছে। তবে অধিকাংশ ব্যবসায়ী নির্বাচনকালীন সরকারের জন্য অপেক্ষা করছেন। ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে গেলে বেসরকারি খাতে অভ্যন্তরীণ ও বহিরাগত উভয় ঋণের গতি বাড়বে। তবে ব্যাংকগুলোতে পর্যাপ্ত ডলার আছে। ব্যবসায়ীরা চাইলে এ খাতের ব্যাংকগুলোর বিনিয়োগ বাড়ানোর সুযোগ রয়েছে,' বলেন তিনি।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে আগের অর্থবছরের তুলনায় আমদানি ঋণপত্র (এলসি) খোলা ও নিষ্পত্তি বেড়েছে যথাক্রমে ৭ শতাংশ ও ১৮ শতাংশ। 

অন্যদিকে এ সময়ে মূলধনী যন্ত্রপাতি আমদানি ২৫ শতাংশ এবং মধ্যবর্তী পণ্য আমদানি ৬ শতাংশ কমেছে। 

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৩ সালে ডলারের বিনিময় হার বাড়তে শুরু করার পর এর প্রভাব পড়ে বেসরকারি খাতের স্বল্পমেয়াদি বিদেশি ঋণের ওপর। তখন ব্যবসায়ীরা ডলার ঋণ পরিশোধে ঝুঁকে পড়েন। কারণ, ডলারের দর বৃদ্ধিতে বিনিময় হারজনিত ঝুঁকি ও লোকসান বেড়ে যাচ্ছিল। 

এর ফলে ২০২২ সালের ডিসেম্বর শেষে স্বল্পমেয়াদি বিদেশি ঋণের স্থিতি ১৬.৪২ বিলিয়ন ডলার থেকে এক বছরের ব্যবধানে প্রায় ৪.৬৩ বিলিয়ন ডলার কমে ২০২৩ সালের ডিসেম্বরে দাঁড়ায় ১১.৭৯ বিলিয়ন ডলার। 

২০২৪ সালের শুরু থেকে এ ঋণের পরিমাণ ওঠানামার মধ্যে থাকলেও গত বছরের জুন থেকে এটি টানা কমতে শুরু করে। এর অন্যতম কারণ ছিল গত বছরের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ফলে সৃষ্ট রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ডলারের বিনিময় হারের অস্থিতিশীলতা। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, জুলাইয়ে বেসরকারি খাতের স্বল্পমেয়াদি বিদেশি ঋণের ছয়টি গুরুত্বপূর্ণ উপাদানের মধ্যে বায়ার্স ক্রেডিট কমেছে ২৮৬ মিলিয়ন ডলার এবং স্বল্পমেয়াদী ঋণ বেড়েছে ১৮৪ মিলিয়ন ডলার।

বায়ার্স ক্রেডিট হলো আমদানিকারককে বিদেশি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের দেওয়া একটি স্বল্পমেয়াদি ঋণ সুবিধা, যার মাধ্যমে পণ্যের বিক্রেতাকে তাৎক্ষণিক মূল্য পরিশোধ করা যায়, কিন্তু আমদানিকারক পরে সেই ঋণ শোধ করার সুযোগ পান।

Related Topics

টপ নিউজ

স্বল্পমেয়াদি বৈদেশিক ঋণ / স্বল্পমেয়াদি ঋণ / বেসরকারি খাতে ঋণ / বেসরকারি খাত / বিদেশি ঋণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    দুবাইয়ের কারাগার থেকে শর্তসাপেক্ষে বেনজীরের মুক্তি, জামিন বাতিলে কাজ করছে ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি: রয়টার্স
    ১৪ বছরে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি, বিপরীতে ৪.৪৯ বিলিয়ন ডলার পরিশোধের রেকর্ড
  • প্রতীকী ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা, আজ সন্ধ্যা থেকেই কার্যকর
  • ছবি: সংগৃহীত
    জ্বালানি সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ
  • পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ফাইল ছবি/সংগৃহীত
    কৌশলগত কারণে সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের উদ্দেশ্যে নয়: হুমায়ুন কবির
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    চলতি বছর ডেঙ্গুর ডেনভি-৩-তে সংক্রমণ বেশি, জটিলতা মারাত্মক আকার ধারণ করার আশঙ্কা চিকিৎসকদের

Related News

  • ব্যাংক ঋণের টানাপোড়েন: বেসরকারি খাতের সংকট ও সরকারি বিনিয়োগের কার্যকারিতা
  • আন্তর্জাতিক মূলধন বাজারে পা রাখতে পান্ডা বন্ড ইস্যু করার চিন্তা সরকারের
  • তদারকির অভাবে ঝুঁকিতে সাভারের বেসরকারি স্বাস্থ্যসেবা খাত: নাগরিক সংলাপে বিশেষজ্ঞরা
  • বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে ৬.৮% নির্ধারণ করল কেন্দ্রীয় ব্যাংক
  • বিদেশি ঋণের অর্থছাড় কমলো ১০০ কোটি ডলার, ঋণ পরিশোধ ছাড়াল ৪০০ কোটি

Most Read

1
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুবাইয়ের কারাগার থেকে শর্তসাপেক্ষে বেনজীরের মুক্তি, জামিন বাতিলে কাজ করছে ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী

2
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

১৪ বছরে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি, বিপরীতে ৪.৪৯ বিলিয়ন ডলার পরিশোধের রেকর্ড

3
প্রতীকী ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা, আজ সন্ধ্যা থেকেই কার্যকর

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জ্বালানি সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ

5
পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

কৌশলগত কারণে সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের উদ্দেশ্যে নয়: হুমায়ুন কবির

6
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

চলতি বছর ডেঙ্গুর ডেনভি-৩-তে সংক্রমণ বেশি, জটিলতা মারাত্মক আকার ধারণ করার আশঙ্কা চিকিৎসকদের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net