Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 19, 2026
চলতি বছর ডেঙ্গুর ডেনভি-৩-তে সংক্রমণ বেশি, জটিলতা মারাত্মক আকার ধারণ করার আশঙ্কা চিকিৎসকদের

বাংলাদেশ

তাওছিয়া তাজমিম
02 August, 2026, 09:00 pm
Last modified: 02 August, 2026, 09:00 pm

Related News

  • আকস্মিকভাবে নৈশভোজ এড়িয়ে ভারত সফর থেকে দ্রুত ফেরার পর শি জিনপিংয়ের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১,৪৮৪ জন
  • ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ ১,৭৫৩ রোগী হাসপাতালে ভর্তি
  • ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, একদিনে রেকর্ড ১,৭৩৩ জন হাসপাতালে ভর্তি
  • আগামী সপ্তাহে ঢাকাসহ ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে: আইইডিসিআর

চলতি বছর ডেঙ্গুর ডেনভি-৩-তে সংক্রমণ বেশি, জটিলতা মারাত্মক আকার ধারণ করার আশঙ্কা চিকিৎসকদের

তাওছিয়া তাজমিম
02 August, 2026, 09:00 pm
Last modified: 02 August, 2026, 09:00 pm
ছবি: মেহেদি হাসান/টিবিএস

চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ডেঙ্গু ভাইরাসের ডেন-৩ সেরোটাইপ শনাক্ত হচ্ছে বেশি হচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, সংক্রমণের এই পরিবর্তনের ফলে রোগীদের শারীরিক জটিলতা আরও মারাত্মক আকার ধারণ করতে পারে; বিশেষ করে যারা অতীতে ডেঙ্গুর অন্য কোনো ধরনে আক্রান্ত হয়েছিলেন।

চিকিৎসকরা জানিয়েছেন, ডেঙ্গু শক সিন্ড্রোম ও দীর্ঘস্থায়ী জ্বরের পাশাপাশি এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিন্ড্রোমে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। ডেঙ্গুতে সংক্রমণ ও মৃত্যু কমাতে মশক নিধন, দ্রুত  রোগ শনাক্ত ও চিকিৎসা শুরুর ওপর গুরুত্ব দিয়েছেন তারা।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) তথ্যমতে, চলতি বছর যেসব ডেঙ্গু নমুনার সেরোটাইপ বিশ্লেষণ করা হয়েছে, তার মধ্যে ৯১.৫ শতাংশই ভেনভি-৩ পেয়েছে। আর বাকি ৮.৫ শতাংশ নমুনায় পাওয়া গেছে ডেনভি-২। এই বছর এখন পর্যন্ত অন্য কোনো সেরোটাইপ শনাক্ত হয়নি। সম্প্রতি ৭১টি নমুনায় আরটি-পিসিআর পরীক্ষার মাধ্যমে আইইডিসিআর এই সেরোটাইপ শনাক্তকরণ পরিচালনা করেছে।

আইইডিসিআরের পরিচালক কাজী আহমেদ জাকী টিবিএসকেবলেন, সীমিত সংখ্যক সেরোটাইপ পরীক্ষা করা হলেও এ বছর ডেনভি-৩ সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে। গত কয়েক বছর ডেনভি-২ বেশি পাওয়া গিয়েছিল। 

তিনি বলেন, শক সিনড্রোম মূলত পুনঃসংক্রমণের সঙ্গে বেশি সম্পর্কিত। 'অর্থাৎ আগে একবার ডেঙ্গু হওয়া ব্যক্তি পরে অন্য সেরোটাইপে আক্রান্ত হলে শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থার প্রতিক্রিয়ার কারণে জটিলতা বাড়তে পারে। শিশু, বয়স্ক ও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।'

জাকী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মশা নিয়ন্ত্রণ। মশার বিস্তার রোধ করা না গেলে আক্রান্তের সংখ্যাও বাড়তেই থাকবে। আক্রান্তের সংখ্যা যত বাড়বে, মৃত্যুর সংখ্যাও আনুপাতিক হারে বাড়বে। তাই সংক্রমণ কমানোই মৃত্যুহার কমানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. এম মুশতাক হোসেন বলেন, 'এত দিন দেশে ডেনভি-২-এর আধিপত্য থাকায় অনেক মানুষের শরীরে ওই সেরোটাইপের বিরুদ্ধে প্রতিরোধক্ষমতা তৈরি হয়েছিল। কিন্তু এখন ডেনভি-৩ বেশি ছড়ালে সেই প্রতিরোধ আর কার্যকর থাকবে না। ফলে আগে ডেন-২-এ আক্রান্ত ব্যক্তিরা আবার ডেঙ্গুতে আক্রান্ত হতে পারেন এবং তাদের ক্ষেত্রে জটিলতার ঝুঁকি বেশি থাকবে।'

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গতকাল সকাল ৮টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৫৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মাধ্যমে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৯০ জনে।

এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিন্ড্রোমের রোগী বাড়ার খবর দিচ্ছেন চিকিৎসকরা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও ডেঙ্গু ওয়ার্ডের ইনচার্জ ড. শাহনূর শারমিন জানান, এ বছর এক্সপ্যান্ডেড ডেঙ্গু কিছুটা বেশি দেখা যাচ্ছে। 

'অর্থাৎ শুধু জ্বর নয়, ডেঙ্গুর কারণে হৃদপেশির প্রদাহ (মায়োকার্ডাইটিস), মস্তিষ্কের প্রদাহের (এনসেফালাইটিস) মতো জটিলতাও কিছু রোগীর মধ্যে দেখা যাচ্ছে। পাশাপাশি অনেকের জ্বরও তুলনামূলক দীর্ঘস্থায়ী হচ্ছে। এছাড়া শক সিনড্রোমের রোগীও আসছে,' বলেন তিনি।

ড. শারমিন আরও বলেন, এসব জটিলতা বাড়ার পেছনে ডেনভি-৩-এর আধিপত্য সরাসরি দায়ী কি না, তা এখনো স্পষ্ট নয়। কারণ সাধারণ চিকিৎসাসেবার অংশ হিসেবে প্রত্যেক রোগীর সেরোটাইপ পরীক্ষা করা সম্ভব হয় না।

তবে তিনি জানান, ডেঙ্গুর সেরোটাইপ যা-ই হোক না কেন, প্রচলিত চিকিৎসাপদ্ধতি বা প্রটোকল একই থাকে।

এই বিশেষজ্ঞ বলেন, জ্বর শুরু হলেই ডেঙ্গু পরীক্ষা করা উচিত। কারণ শুরুতেই রোগ শনাক্ত হলে চিকিৎসা ও পর্যবেক্ষণ সহজ হয় এবং জটিলতা প্রতিরোধ করা যায়।

শারমিন আরও বলেন, ডেঙ্গু রোগীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় হলো বিশ্রাম, পর্যাপ্ত ইলেকট্রোলাইটসমৃদ্ধ তরল গ্রহণ ও নিয়মিত পর্যবেক্ষণ। শুধু পানি নয়, ওরাল স্যালাইন বা ইলেকট্রোলাইটসমৃদ্ধ পানীয়ও খেতে হবে। জ্বর কমানোর জন্য প্রয়োজন হলে প্যারাসিটামল খাওয়া যাবে, পাশাপাশি স্পঞ্জিং বা জলপট্টিও দেওয়া যেতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, অনেকেই জ্বর কমে গেলে সুস্থ মনে করে স্বাভাবিক কাজে ফিরে যান। কিন্তু ডেঙ্গুর সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় জ্বর সেরে যাওয়ার পরের ২৪ থেকে ৪৮ ঘণ্টা, যাকে ক্রিটিক্যাল বা লিকেজ ফেজ বলা হয়। এ সময় রক্তচাপ কমে যাওয়া, তীব্র পেটব্যথা, বুকে ব্যথা, হাত-পা ঠান্ডা হয়ে যাওয়া, অজ্ঞান হওয়ার মতো লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে ভর্তি হতে হবে হবে।

শারমিন আরও বলেন, ডেঙ্গুতে শুধু প্লেটলেটের (প্লাটিলেট) সংখ্যার দিকে নজর দিলেই হবে না। রক্তচাপ ও হেমাটোক্রিটের পরিবর্তন আরও গুরুত্বপূর্ণ নির্দেশক। কারণ প্লেটলেট কমে গেলেও অনেক রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠেন, কিন্তু রক্তচাপ কমে যাওয়া বা প্লাজমা লিকেজ প্রাণঘাতী জটিলতার ইঙ্গিত হতে পারে। 

Related Topics

স্বাস্থ্য / স্বাস্থ্য খাত / ডেঙ্গু / ডেঙ্গু চিকিৎসা / ডেনভি-৩ / ডেন-৩

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
    চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ
  • বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
    বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
  • কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
    কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    ‘স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেব’: ঢাকার ১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে নয়াদিল্লি
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

Related News

  • আকস্মিকভাবে নৈশভোজ এড়িয়ে ভারত সফর থেকে দ্রুত ফেরার পর শি জিনপিংয়ের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১,৪৮৪ জন
  • ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ ১,৭৫৩ রোগী হাসপাতালে ভর্তি
  • ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, একদিনে রেকর্ড ১,৭৩৩ জন হাসপাতালে ভর্তি
  • আগামী সপ্তাহে ঢাকাসহ ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে: আইইডিসিআর

Most Read

1
চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
বাংলাদেশ

চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ

3
বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
অর্থনীতি

বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা

4
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেব’: ঢাকার ১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে নয়াদিল্লি

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net