Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 03, 2026
১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা, আজ সন্ধ্যা থেকেই কার্যকর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 August, 2026, 05:55 pm
Last modified: 02 August, 2026, 06:01 pm

Related News

  • বিক্রয় কমিশন বৃদ্ধিসহ চার দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা
  • জেট ফুয়েলের দাম লিটারে ১৯.২২ টাকা কমল
  • ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
  • ফার্নেস অয়েলের দাম লিটারে কমলো ৪ টাকা ৪৪ পয়সা
  • অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম কমল লিটারে ১৫.৬৭ টাকা

১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা, আজ সন্ধ্যা থেকেই কার্যকর

১২ কেজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে, যা জুলাই মাসে ছিল ১ হাজার ৫২৮ টাকা।
টিবিএস রিপোর্ট
02 August, 2026, 05:55 pm
Last modified: 02 August, 2026, 06:01 pm
প্রতীকী ফাইল ছবি: টিবিএস

আগস্ট মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

১২ কেজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে, যা জুলাই মাসে ছিল ১ হাজার ৫২৮ টাকা। নতুন এই দর আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

রোববার (২ আগস্ট) বিইআরসি কর্তৃক প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসরকারি এলপিজির খুচরা মূল্য প্রতি কেজি ১৩৩ টাকা ১৫ পয়সা (ভ্যাটসহ) নির্ধারণ করা হয়েছে। ১২ কেজি সিলিন্ডার ছাড়াও ৫.৫ কেজি থেকে ৪৫ কেজি পর্যন্ত অন্যান্য সকল সিলিন্ডারের দামও একই হারে সমন্বয় করা হয়েছে।

অন্যদিকে, মোটরযানে ব্যবহৃত এলপিজি বা অটোগ্যাসের দামও পুনর্নির্ধারণ করেছে কমিশন। এখন থেকে প্রতি লিটার অটোগ্যাসের দাম হবে ৭৩ টাকা ৬৭ পয়সা (ভ্যাটসহ)।

জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে এলপিজির দাম সমন্বয় করা হয়। এবারের খুচরা মূল্য নির্ধারণে মার্কিন ডলারের গড় বিনিময় হার ধরা হয়েছে ১২৩ টাকা ৬৯ পয়সা।

তবে সরকারি পর্যায়ে সরবরাহকৃত এলপিজির দাম আগের মতোই অপরিবর্তিত রয়েছে। ২০২৬ সালের ২৩ ফেব্রুয়ারির আদেশ অনুযায়ী, রাষ্ট্রীয় মালিকানাধীন সাড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য আগের মতোই ৭৭৬ টাকা ৯৩ পয়সা বহাল থাকবে।

Related Topics

টপ নিউজ

এলপিজি / এলপিজি গ্যাস / ১২ কেজি এলপিজি / বিইআরসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    দুবাইয়ের কারাগার থেকে শর্তসাপেক্ষে বেনজীরের মুক্তি, জামিন বাতিলে কাজ করছে ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি: রয়টার্স
    ১৪ বছরে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি, বিপরীতে ৪.৪৯ বিলিয়ন ডলার পরিশোধের রেকর্ড
  • ছবি: সংগৃহীত
    জ্বালানি সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ
  • প্রতীকী ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা, আজ সন্ধ্যা থেকেই কার্যকর
  • ছবি: সৌজন্যে
    অনলাইন জুয়ার মাধ্যমে মাসে অন্তত ২০০ কোটি টাকা পাচার, ৩ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪

Related News

  • বিক্রয় কমিশন বৃদ্ধিসহ চার দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা
  • জেট ফুয়েলের দাম লিটারে ১৯.২২ টাকা কমল
  • ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
  • ফার্নেস অয়েলের দাম লিটারে কমলো ৪ টাকা ৪৪ পয়সা
  • অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম কমল লিটারে ১৫.৬৭ টাকা

Most Read

1
আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব

2
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুবাইয়ের কারাগার থেকে শর্তসাপেক্ষে বেনজীরের মুক্তি, জামিন বাতিলে কাজ করছে ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী

3
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

১৪ বছরে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি, বিপরীতে ৪.৪৯ বিলিয়ন ডলার পরিশোধের রেকর্ড

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জ্বালানি সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ

5
প্রতীকী ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা, আজ সন্ধ্যা থেকেই কার্যকর

6
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

অনলাইন জুয়ার মাধ্যমে মাসে অন্তত ২০০ কোটি টাকা পাচার, ৩ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net