Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 17, 2026
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
02 July, 2026, 04:05 pm
Last modified: 02 July, 2026, 04:14 pm

Related News

  • ৮ কার্গো এলএনজি ও ৫ হাজার টন এলপিজি কেনার নীতিগত অনুমোদন
  • ১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা, আজ সন্ধ্যা থেকেই কার্যকর
  • বিক্রয় কমিশন বৃদ্ধিসহ চার দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা
  • জেট ফুয়েলের দাম লিটারে ১৯.২২ টাকা কমল
  • ফার্নেস অয়েলের দাম লিটারে কমলো ৪ টাকা ৪৪ পয়সা

১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা

সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে ১,৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সন্ধ্যা ৬টা থেকেই এই নতুন দাম কার্যকর হবে।
টিবিএস রিপোর্ট
02 July, 2026, 04:05 pm
Last modified: 02 July, 2026, 04:14 pm
ফাইল ছবি: টিবিএস

ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বড় ব্যবধানে কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৬টা থেকেই এই নতুন দাম কার্যকর হবে।

বিইআরসি আজ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এলপিজির এই নতুন দাম ঘোষণা করেছে। গত মাসেও ১২ কেজি সিলিন্ডারে দাম কমেছিল ৫৫ টাকা। এবার প্রতি কেজিতে এলপিজির দাম ২৯ টাকা ৭৬ পয়সা কমানো হয়েছে। এর ফলে বাজারে বিভিন্ন আকারের সিলিন্ডারের দাম কেজিপ্রতি ১২৭ টাকা ৩০ পয়সা হারে নির্ধারিত হবে, যা আগে ছিল ১৫৭ টাকা ৬ পয়সা।

সংস্থাটি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শিথিল হওয়ার পর বিশ্ববাজারে এলপিজির দাম কমতে শুরু করেছে। এর প্রভাবেই দেশের বাজারে এই দাম সমন্বয় করা হয়েছে।

নতুন ঘোষণা অনুযায়ী, গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) দামও কমানো হয়েছে। প্রতি লিটার অটো গ্যাসের দাম ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে। তবে সরকারি কোম্পানির সরবরাহ করা সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম আগের মতো ৮২৫ টাকাই অপরিবর্তিত রাখা হয়েছে।

বিইআরসি প্রতি মাসেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে এলপিজির দাম নির্ধারণ করে। ২০২১ সালের এপ্রিল থেকে এই নিয়ম চালু রয়েছে। এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন আমদানির ক্ষেত্রে সৌদি আরবের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আরামকো ঘোষিত মূল্যকে (সৌদি সিপি) ভিত্তি হিসেবে ধরা হয়। এই সৌদি সিপির সঙ্গে ডলারের বিনিময় হার সমন্বয় করে বিইআরসি প্রতি মাসের জন্য নতুন দর ঘোষণা করে।
 
Related Topics

টপ নিউজ

বিইআরসি / বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন / এলপিজি / এলপিজি সিলিন্ডার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: মুমিত এম/টিবিএস
    এমআরটি-১-এর পর এবার এমআরটি-৫ নর্দার্ন রুটের ব্যয় ১২৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব
  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ছবি: রাজীব ধর/টিবিএস
    আদমজী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১ বিলিয়ন ডলার, ঝুঁকছে উচ্চমূল্যের পণ্যে
  • ফাইল ছবি
    হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত, বিকল্প নিয়ে আলোচনা চলার দাবি দেশটির গণমাধ্যমের

Related News

  • ৮ কার্গো এলএনজি ও ৫ হাজার টন এলপিজি কেনার নীতিগত অনুমোদন
  • ১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা, আজ সন্ধ্যা থেকেই কার্যকর
  • বিক্রয় কমিশন বৃদ্ধিসহ চার দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা
  • জেট ফুয়েলের দাম লিটারে ১৯.২২ টাকা কমল
  • ফার্নেস অয়েলের দাম লিটারে কমলো ৪ টাকা ৪৪ পয়সা

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

এমআরটি-১-এর পর এবার এমআরটি-৫ নর্দার্ন রুটের ব্যয় ১২৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব

3
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

5
ছবি: রাজীব ধর/টিবিএস
বাংলাদেশ

আদমজী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১ বিলিয়ন ডলার, ঝুঁকছে উচ্চমূল্যের পণ্যে

6
ফাইল ছবি
বাংলাদেশ

হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত, বিকল্প নিয়ে আলোচনা চলার দাবি দেশটির গণমাধ্যমের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net