Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 25, 2026
সেপ্টেম্বরে রপ্তানি আয় ৪.৩১ বিলিয়ন ডলার, এপ্রিলের পর সর্বনিম্ন

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
01 October, 2023, 09:45 pm
Last modified: 01 October, 2023, 09:47 pm

Related News

  • টানা আট মাসের মন্দা কাটিয়ে এপ্রিলে রপ্তানি আয়ে ৩৩ শতাংশ উল্লম্ফন
  • ঈদের বন্ধ ও ইরান যুদ্ধে ব্যাহত শিপমেন্ট: মার্চে রপ্তানি আয় কমেছে ১৮ শতাংশ
  • ফেব্রুয়ারিতেও রপ্তানি আয় তলানিতে, টানা ৭ মাস কমছে রপ্তানি
  • পোশাক-বহির্ভূত রপ্তানি বেড়েছে, কিন্তু আরএমজি খাতে রপ্তানির গতি কমায় মোট আয় একই থাকছে
  • টানা চার মাস রপ্তানি আয়ে পতন, নভেম্বরে কমেছে ৫.৫৪ শতাংশ

সেপ্টেম্বরে রপ্তানি আয় ৪.৩১ বিলিয়ন ডলার, এপ্রিলের পর সর্বনিম্ন

ইপিবির তথ্যমতে, আগের বছরের একই মাসের তুলনায় এ বছরের সেপ্টেম্বরে রপ্তানি আয় ১০.৩৭ শতাংশ বেড়েছে। আগের বছরের সেপ্টেম্বরে যা ছিল ৩.৯ বিলিয়ন ডলার।
টিবিএস রিপোর্ট
01 October, 2023, 09:45 pm
Last modified: 01 October, 2023, 09:47 pm
প্রতীকী চিত্র। ফাইল ছবি: মুমিত এম/ টিবিএস

গেল মাস সেপ্টেম্বরে পণ্যদ্রব্য রপ্তানি বাবদ ৪.৩১ বিলিয়ন ডলার আয় করেছে বাংলাদেশ, যা চলতি বছরের দ্বিতীয় সর্বনিম্ন মাসিক রপ্তানি আয়। এর আগে এপ্রিলে রপ্তানি আয় নেমে এসেছিল ৩.৯৬ বিলিয়ন ডলারে।

আজ রোববার (১ অক্টোবর) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত রপ্তানির হালনাগাদ তথ্যসূত্রে যা জানা গেছে।

ইপিবির তথ্যমতে, আগের বছরের একই মাসের তুলনায় এ বছরের সেপ্টেম্বরে রপ্তানি আয় ১০.৩৭ শতাংশ বেড়েছে। আগের বছরের সেপ্টেম্বরে যা ছিল ৩.৯ বিলিয়ন ডলার।

অবশ্য গেল মাসে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৪.৬৩ বিলিয়ন ডলার হলেও- তার চেয়ে ৭ শতাংশ কম হয়েছে।

এর আগে, আগস্ট মাসের রপ্তানি আয় বছরওয়ারি হিসাবে প্রায় ৩৬ শতাংশ বেড়ে ৪.৬১ বিলিয়ন ডলার হয়। তৈরি পোশাক, হোম টেক্সটাইল, চামড়া ও পাটপণ্যের রপ্তানি এই বৃদ্ধিতে ভূমিকা রাখে।

জুনের পর থেকেই পড়তির দিকে রয়েছে দেশের রপ্তানি আয়, ব্যতিক্রম ছিল কেবল আগস্ট মাস। জুনে বাংলাদেশ ৫ বিলিয়ন ডলারের বেশি পণ্যদ্রব্য রপ্তানি করেছে, জুলাইয়ে যা নেমে আসে ৪.৫৯ বিলিয়ন ডলারে।  

ইপিবির তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সেপ্টেম্বরে তৈরি পোশাক খাত বাদে, রপ্তানির অন্যান্য প্রধান খাত– কৃষি প্রক্রিয়াজাত পণ্য, প্লাস্টিক পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটপণ্য, হোম টেক্সটাইল এবং প্রকৌশল পণ্যের রপ্তানি কমে গেছে।

গেল মাসে শুধুমাত্র তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ১৩ শতাংশ।

প্রসঙ্গত, বাংলাদেশের ৮৫ শতাংশ রপ্তানি আয়ই হয় পোশাক রপ্তানি থেকে। তবে ইপিবির এই তথ্য সঠিক চিত্র তুলে ধরেনি বলে মন্তব্য করেছেন পোশাক রপ্তানিকারকদের কেউ কেউ।

বাংলাদেশের নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সমিতি (বিকেএমইএ)-র সহ-সভাপতি ফজলে শামীম এহসান টিবিএসকে বলেন, 'অনেক কারখানায় রপ্তানি কার্যাদেশ বেশ কম। তারা ঠিকমতো চালুও থাকতেই পারছে না। তাহলে রপ্তানি বাড়ে কীভাবে, সেটা আমার বোধগম্য হয় না।'     

Related Topics

টপ নিউজ

রপ্তানি আয় / সেপ্টেম্বর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
  • গ্রাফিকস: টিবিএস
    আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না
  • অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
    শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ছবি: টিবিএস
    ‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে
  • ছবি: এপি
    ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

Related News

  • টানা আট মাসের মন্দা কাটিয়ে এপ্রিলে রপ্তানি আয়ে ৩৩ শতাংশ উল্লম্ফন
  • ঈদের বন্ধ ও ইরান যুদ্ধে ব্যাহত শিপমেন্ট: মার্চে রপ্তানি আয় কমেছে ১৮ শতাংশ
  • ফেব্রুয়ারিতেও রপ্তানি আয় তলানিতে, টানা ৭ মাস কমছে রপ্তানি
  • পোশাক-বহির্ভূত রপ্তানি বেড়েছে, কিন্তু আরএমজি খাতে রপ্তানির গতি কমায় মোট আয় একই থাকছে
  • টানা চার মাস রপ্তানি আয়ে পতন, নভেম্বরে কমেছে ৫.৫৪ শতাংশ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

4
অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

6
ছবি: এপি
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net