Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
একনেকের অনুমোদনপ্রাপ্ত ১৮ প্রকল্পের অর্ধেকই সংশোধিত, বেড়েছে খরচ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
07 June, 2023, 11:55 am
Last modified: 07 June, 2023, 11:57 am

Related News

  • ব্যাংক খাত সংস্কার ও তদারকি শক্তিশালী করতে একনেকে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • নির্বাচনের আগে অনুমোদন পাওয়া উন্নয়নমূলক কাজকে নিজেদের অর্জন হিসেবে দেখাল ডাকসু
  • আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প একনেকে উঠছে আজ
  • ভাসমান টার্মিনালে কারিগরি ত্রুটি: গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট
  • একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

একনেকের অনুমোদনপ্রাপ্ত ১৮ প্রকল্পের অর্ধেকই সংশোধিত, বেড়েছে খরচ

এর মধ্যে ৬টি প্রকল্পের ব্যয় আগেও এক বা একাধিকবার সংশোধন করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
07 June, 2023, 11:55 am
Last modified: 07 June, 2023, 11:57 am
ছবি- পিআইডি

অর্থবছরের শেষদিকে এসে উন্নয়ন প্রকল্পে সংশোধনের প্রবণতা বেড়েছে।

মঙ্গলবার (৬ জুন) শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পাওয়া ১১,৩৮৮ কোটি টাকার ১৮ প্রকল্পের মধ্যে ৯টিরই ব্যয় সংশোধন করা হয়েছে।

এর মধ্যে ৬টি প্রকল্পের ব্যয় আগেও এক বা একাধিকবার সংশোধন করা হয়েছে।

সংশোধিত হওয়ার ৯টি প্রকল্পের মূল ব্যয় ছিল ৯৩০৮ কোটি টাকা। এসব প্রকল্পের ব্যয় বেড়ে হয়েছে ২৩,৯৭৮ কোটি টাকা।

একনেক সভা শেষে পরিকল্পনা এম এম মান্নান ও পরিকল্পনা কমিশনের সদস্যরা এসব প্রকল্পে বিষয়ে সংবাদিকদের অবহিত করেন।  

একনেক সভায় চট্টগ্রাম সিটি আউটার রিং রোডের ব্যয় চতুর্থ বারের মতো বাড়ানো হয়েছে। ২০১১ সালে শুরু হওয়া এই প্রকল্পের শুরুতে ব্যয় ছিল ৮৫৬ কোটি টাকা। চতুর্থ সংশোধনীতে প্রকল্পের ব্যয় বাড়িয়ে করা হয়েছে ৩৩২৪ কোটি টাকা।

রাজধানী ঢাকার সঙ্গে দ্রুত, অধিকতর নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ আরো অধিক সংখ্যক যাত্রীবাহি ও মালবাহী ট্রেন চালু করতে ২০১২ সালের জুলাইয়ে প্রকল্পটির বাস্তবায়ন কাজ শুরু হয়।

পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানান, সমীক্ষা ছাড়া প্রকল্প হাতে নেওয়া, পরিকল্পিতভাবে প্রকল্পের নকশা প্রণয়ন না করার কারণে বাস্তবায়ন করতে যেয়ে নানা পরিবর্তন করতে হচ্ছে। এতে প্রকল্পের ব্যয় বাড়ছে।

এদিকে এর আগে চার বার ব্যয় বাড়লেও ৫ম সংশোধনি প্রস্তাবে আশ্রয়ণ-২ প্রকল্পের ব্যয় কমেছে। শুরুতে এই প্রকল্পের ব্যয় ধরা ছিল ১১৬৯ কোটি টাকা। এরপর চতুর্থ সংশোধিত প্রস্তাবে ব্যয় বাড়িয়ে ১১,১৪৩ কোটি টাকা করা হয়।

উপকূলীয় এলাকায় সাইক্লোন প্রবণ এলাকায় পাকা ব্যারাক নির্মাণের সংখ্যা কমার কারণে পঞ্চম সংশোধিত প্রস্তাবে ব্যয় ২৩৪৩ কোটি টাকা কমানো হয়েছে।

সংবাদ সম্মলনে পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকার বলেন, "এটা পরিকল্পনা কমিশন রুটিন কাজ। প্রকল্প বাস্তবায়নের মাঝপথে বিভিন্ন পরিস্থিতিতে প্রকল্প সংশোধন করতে হয়।"

পরিকল্পনা বিভাগের সাবেক সচিব মো. মামুন-আল-রশিদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "যথাযথ সমীক্ষা এবং সঠিক নকশা না করতে পারার কারণে প্রকল্প সংশোধন করতে হয়। এতে প্রকল্পের ব্যয় বাড়ে। আবার অনেক সময় প্রকল্পের মাঝপথে নতুন নতুন অঙ্গ যোগ করে বাস্তবায়নকারি সংস্থাগুলো। আবার সময়মতো প্রকল্প বাস্তবায়ন করতে না পারায় বিভিন্ন উপকরণের ব্যয় বেড়ে যাওয়ার কারণেও প্রকল্পের ব্যয় বাড়াতে হয়।"

মঙ্গলবারের সভায় সংশোধিত প্রকল্পের মধ্যে আরো রয়েছে- পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসাপাতাল নির্মাণ, বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রকল্প, সাতক্ষীরা সড়ক ও সিটি সড়ক উন্নয়ন, ডিজিএফআইয়ের টেলিযোগাযোগ ও আইসিটি অবকাঠামো, মানবসম্পদ এবং কারিগরি সক্ষমতা উন্নয়ন, জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমি প্রতিষ্ঠা প্রকল্প।

Related Topics

টপ নিউজ

একনেক / প্রকল্প ব্যয় সংশোধন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের
  • ছবি: পিএমও
    যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • ব্যাংক খাত সংস্কার ও তদারকি শক্তিশালী করতে একনেকে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • নির্বাচনের আগে অনুমোদন পাওয়া উন্নয়নমূলক কাজকে নিজেদের অর্জন হিসেবে দেখাল ডাকসু
  • আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প একনেকে উঠছে আজ
  • ভাসমান টার্মিনালে কারিগরি ত্রুটি: গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট
  • একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

2
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

6
ছবি: পিএমও
বাংলাদেশ

যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net