Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 13, 2026
সুতাকল মালিকরা লোকসানে, চোরাচালান ও চাহিদা কমাকেই দায়ী করছেন

অর্থনীতি

রিয়াদ হোসেন
13 May, 2023, 06:05 pm
Last modified: 13 May, 2023, 06:11 pm

Related News

  • চীনের রপ্তানি হ্রাস ও সোর্সিং পরিবর্তনে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান ধরে রেখেছে বাংলাদেশ
  • ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
  • ১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?
  • তাপপ্রবাহে বছরে নষ্ট ২৫ কোটি কর্মঘণ্টা, ঝুঁকিতে ১০ লাখ কর্মসংস্থান
  • চামড়ার বাজারে অস্থিরতা: সাইন্সল্যাবে ৭০০ টাকার চামড়া ৫০০ টাকা, লোকসানে মৌসুমি ব্যবসায়ীরা

সুতাকল মালিকরা লোকসানে, চোরাচালান ও চাহিদা কমাকেই দায়ী করছেন

পোশাক খাত সংশ্লিষ্টরা বলছেন, তাদের হাতে পর্যাপ্ত ক্রয়াদেশ নেই। এজন্য তারা সুতা কিংবা কাপড় ক্রয় কমিয়ে দিয়েছেন।
রিয়াদ হোসেন
13 May, 2023, 06:05 pm
Last modified: 13 May, 2023, 06:11 pm

বিশ্ব অর্থনীতির মন্দাভাবের মধ্যে তৈরি পোশাকের চাহিদা কমায় – তার প্রভাব পড়েছে সুতার বাজারেও। ফলে বিপুল লোকসান দিতে হচ্ছে দেশের সুতাকল মালিকদের।

এ খাতের অভ্যন্তরীণরা জানান, বিক্রি কমায় প্রায় প্রতিটি সুতাকলে সুতার অতিরিক্ত মজুদ জমা হয়েছে। ফলে মুনাফা তো নয়ই, প্রতি কেজিতে গড়ে ০.৭০ ডলার করে লোকসান হচ্ছে।  

এছাড়া প্রতিবেশী দেশগুলো থেকে চোরাইপথে সুতাসহ বস্ত্রসামগ্রী অবৈধভাবে আমদানির অভিযোগ উঠেছে। আবার তাঁত সমিতির নামে শুল্কমুক্ত সুবিধায় বিপুল পরিমাণ সুতা আমদানি হচ্ছে, যা তাঁতিদের না দিয়ে খোলাবাজারে বিক্রি করে দেওয়াও স্থানীয় টেক্সটাইল মিলগুলোর সংকট বাড়িয়েছে বলেও মনে করা হচ্ছে।  

এর মধ্যে নতুন করে বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধি গ্যাসভিত্তিক এ শিল্পের উদ্যোক্তাদের ওপর বাড়তি চাপ তৈরি করেছে।

টেক্সটাইল মিলগুলোর মধ্যে পুঁজিবাজারে রয়েছে, এমন কিছু প্রতিষ্ঠানের আয় কমে যাওয়ার খবরও পাওয়া গেছে।

এমন পরিস্থিতিতে গত সপ্তাহে জরুরি সভা করেছে এ খাতের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।

বৈঠকে উপস্থিত একাধিক নেতা সুতার অবৈধ আমদানি ও স্টকপাইল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এছাড়া সংগঠনটি অতিরিক্ত মজুদের তথ্যও সংগ্রহ করছে মিল মালিকদের থেকে।

বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'তথ্য সংগ্রহের পর বিষয়টি নিয়ে আমরা সংবাদ সম্মেলন করবো'।

'বাজারে বিদেশ থেকে আসা প্রচুর সুতা আছে, অথচ এত আমদানি হয়নি' – জানিয়ে তিনি বলেন, 'বিষয়টি নিয়ে আমরা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বন্ড কমিশনারেট অফিসের সঙ্গে বৈঠক করবো'।

এছাড়া চাহিদা কমে যাওয়ায় সুতার দাম কমে গেছে উল্লেখ করে তিনি বলেন, 'তুলা থেকে প্রতি কেজি সুতা প্রসেসিংয়ে যে খরচ হচ্ছে, তার পুরোটাই লস হচ্ছে। এখন কটন আর ইয়ার্নের দাম প্রায় সমান'।

ইশরাক স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক বলেন, '৫০ থেকে ৬০ শতাংশ সক্ষমতায় কারখানা চালানোর পরও প্রচুর ইয়ার্ন স্টক হয়ে গেছে। অর্ডার কমেছে প্রায় ৩৫ শতাংশ'।

তিনি বলেন, চাহিদা কমায় ক্রমাগত কমছে সুতার দাম। প্রতি কেজি সুতায় (৩০ কাউন্ট) গড়ে ০.৭০ ডলার করে লোকসান গুণতে হচ্ছে।

সুখবর নেই আগামী মাসগুলোতেও

স্পিনিং মিল মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অর্ডার খরার এ অবস্থা সহসা ভালো হওয়ার লক্ষণও দেখছেন না তারা।

বিটিএমএ সভাপতি বলেন, 'আগামী জুন পর্যন্ত সুতার বাজার ভালো হওয়ার সম্ভাবনা নেই।'

পোশাক খাত সংশ্লিষ্টরা বলছেন, তাদের হাতে পর্যাপ্ত ক্রয়াদেশ নেই। এজন্য তারা সুতা কিংবা কাপড় ক্রয় কমিয়ে দিয়েছেন।

নারায়ণগঞ্জ-ভিত্তিক নিট পোশাক প্রস্তুতকারক প্লামি ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক টিবিএসকে বলেন, 'আগামী তিন-চার মাসে অর্ডার পরিস্থিতি ভালো হওয়ার লক্ষণ নেই'।

'আমাদের রপ্তানি কম হলে স্বাভাবিকভাবেই সুতা বিক্রি কমবে এবং বর্তমানে তাই হচ্ছে' – যোগ করেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এর সাবেক এই প্রেসিডেন্ট।

রপ্তানি উন্নয়ন ব্যুরো'র (ইপিবি) হিসাব অনুযায়ী, গত মার্চের পর এপ্রিলেও তৈরি পোশাকের রপ্তানি কমেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ। পোশাক রপ্তানিকারকরা বলছেন, আগামী তিন থেকে চার মাসেও রপ্তানি পতনের এ ধারা অব্যাহত থাকতে পারে।

পোশাক রপ্তানির পরবর্তী দুই থেকে চার মাসের গতিধারা বোঝার উপায় হলো- কাঁচামাল ব্যবহারের ঘোষণা যা ইউটিলিটি ডিক্লারেশন বা ইউডি হিসেবে পরিচিত। ইইডি এখন ২৫ শতাংশ কম বলে টিবিএস'কে জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)-র সহ-সভাপতি মো. শহিদুল্লাহ আজিম।

তুলার দাম কমছে, তবুও কেন লোকসান

আইস ফিউচার্স এর তথ্য অনুযায়ী, গত এক বছরের তুলনায় তুলার দাম কমেছে প্রায় ২৬ শতাংশ। এছাড়া গত ছয় মাসের হিসাবে দাম প্রায় স্থিতিশীল ছিল। সর্বশেষ বৃহস্পতিবার প্রতি পাউন্ড তুলার দাম ছিল শূন্য দশমিক ৮২ ডলার।

দাম কমে আসা সত্ত্বেও কেন লোকসান হচ্ছে, এর ব্যাখ্যায় লিটল স্টার স্পিনিং মিলস লিমিটেডের চেয়ারম্যান খোরশেদ আলম টিবিএস'কে বলেন, বেশিরভাগ ক্ষেত্রেই তুলার বুকিং দিতে হয় তিন মাস থেকে ১ বছর আগে। যারা আগে বুকিং দিয়েছেন, তারা এখন বেশি লোকসান গুনছেন।

তিনি জানান, "বর্তমান দরে কটন বুকিং দিলে প্রতি পাউন্ডের সিএন্ডএফ প্রাইস (চট্টগ্রাম বন্দরে আসা পর্যন্ত দাম) পড়বে ১ ডলারের সামান্য বেশি। কিন্তু, গত ছয় মাস বা তারও কিছু আগে যে বুকিং দিয়েছি, তার প্রতি পাউন্ড কটনে দাম পড়েছে ১.৪২ ডলার।"

রাইজিং স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবু জানান, ৭৫ শতাংশ তুলাই বুকিং বা ইনডেক্স এর দর অনুযায়ী কেনা হয়। বাদবাকী খোলাবাজারে কেনা হয়।

তিনি হিসাব করে জানান, বর্তমানে প্রতি কেজি সুতা বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৩.১৫ ডলারে। কিন্তু, উৎপাদন খরচ ৪ ডলারের কাছাকাছি। প্রতি কেজিতে লোকসান হচ্ছে কমবেশি ০.৭০ ডলার।

সাম্প্রতিক গ্যাসের মূল্য বৃদ্ধিও উদ্যোক্তাদের লোকসান বাড়িয়ে দিয়েছে বলে জানান সুতাকল মালিকরা।

এনভয় টেক্সটাইলস লিমিটেডের একজন সিনিয়র কর্মকর্তা টিবিএসকে বলেন, 'আগে প্রতিষ্ঠানের মাসে গ্যাস বিল ছিল ৪ কোটি টাকা। এখন একই পরিমাণ গ্যাস ব্যবহারে দিতে হবে ৮.৫ কোটি টাকা'।

অবশ্য গত বছরে যখন মহামারির প্রকোপ হ্রাস পেতে থাকে, তখন পোশাকের চাহিদা বাড়ায় তুলার দামও বিপুল হারে ঊর্ধ্বমুখী হয়, এসময়ে স্পিনিং মিল মালিকরা ভালো মুনাফা করেছেন।

 

 

Related Topics

টপ নিউজ

স্পিনিং মিল / বাংলাদেশের সুতাকল / তৈরি পোশাক খাত / লোকসান / চোরাচালান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এনডিটিভি
    অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • ভিএআর রিভিউয়ের পর সুইজারল্যান্ডের ব্রিল এমবোলোকে লাল কার্ড দেখান রেফারি জোয়াও পিনহেইরো। ছবি: রয়টার্স
    আবার ভিএআর বিতর্ক: 'মিসটেকেন আইডেন্টিটি' নিয়মে প্রথম লাল কার্ড পেলেন সুইজারল্যান্ডের এমবোলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন
  • এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের
  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
    ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • ছবি: সংগৃহীত
    ‘আমাকে অসম্মান করবেন না’: মাঠে পর্তুগিজ রেফারির সাথে উত্তপ্ত বাক্যবিনিময় মেসির

Related News

  • চীনের রপ্তানি হ্রাস ও সোর্সিং পরিবর্তনে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান ধরে রেখেছে বাংলাদেশ
  • ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
  • ১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?
  • তাপপ্রবাহে বছরে নষ্ট ২৫ কোটি কর্মঘণ্টা, ঝুঁকিতে ১০ লাখ কর্মসংস্থান
  • চামড়ার বাজারে অস্থিরতা: সাইন্সল্যাবে ৭০০ টাকার চামড়া ৫০০ টাকা, লোকসানে মৌসুমি ব্যবসায়ীরা

Most Read

1
ছবি: এনডিটিভি
বিনোদন

অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা

2
ভিএআর রিভিউয়ের পর সুইজারল্যান্ডের ব্রিল এমবোলোকে লাল কার্ড দেখান রেফারি জোয়াও পিনহেইরো। ছবি: রয়টার্স
খেলা

আবার ভিএআর বিতর্ক: 'মিসটেকেন আইডেন্টিটি' নিয়মে প্রথম লাল কার্ড পেলেন সুইজারল্যান্ডের এমবোলো

3
প্রতীকী ছবি: সংগৃহীত
ফিচার

বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন

4
এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের

5
৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
অর্থনীতি

৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য

6
ছবি: সংগৃহীত
খেলা

‘আমাকে অসম্মান করবেন না’: মাঠে পর্তুগিজ রেফারির সাথে উত্তপ্ত বাক্যবিনিময় মেসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net