Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
এক বছরে সিএমএসএমই খাতে আউটস্ট্যান্ডিং লোনের প্রবৃদ্ধি দ্বিগুণ

অর্থনীতি

তন্ময় মোদক
17 March, 2023, 02:00 pm
Last modified: 17 March, 2023, 02:45 pm

Related News

  • কৃষি ও এসএমই ঋণ বাড়াতে প্রভিশনিং কমিয়ে ০.৫ শতাংশ নির্ধারণ করল কেন্দ্রীয় ব্যাংক 
  • সিএমএসএমই খাতের ঋণ বিতরণ লক্ষ্যমাত্রার চেয়ে অনেক পিছিয়ে কৃষি ব্যাংক
  • এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাম থেকে তোলা আমানত যাচ্ছে শহরাঞ্চলের ঋণে
  • বাজেটে ঘোষিত ১,০০০ কোটি টাকা ঋণ বিতরণ করতে চায় এসএমই ফাউন্ডেশন
  • ডিসেম্বর প্রান্তিকে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ঋণ বিতরণ ৫৬% বেড়েছে

এক বছরে সিএমএসএমই খাতে আউটস্ট্যান্ডিং লোনের প্রবৃদ্ধি দ্বিগুণ

২০১৫ সাল থেকে গতবছর পর্যন্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আউটস্ট্যান্ডিং লোন গ্রোথ করোনা মহামারির আগে বেশি হারে বেড়েছে।
তন্ময় মোদক
17 March, 2023, 02:00 pm
Last modified: 17 March, 2023, 02:45 pm
ইনফোগ্রাফ- টিবিএস

২০২২ সালের ডিসেম্বর শেষে আগের বছরের তুলনায় দ্বিগুণ গতিতে বেড়েছে সিএমএসএমই খাতের লোনের আউটস্ট্যান্ডিং।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, ২০২২ সালে এই খাতে ব্যাংক ও এনবিএফআই এর আউটস্ট্যান্ডিং লোন গ্রোথ ১২.২২%। এই বছর আউটস্ট্যান্ডিং লোন বেড়েছে প্রায় ৩১,০০০ কোটি টাকা।

২০২১ সালে আউটস্ট্যান্ডিং লোন গ্রোথ ছিল মাত্র ৬.১%। সে বছর লোন বেড়েছিল ১৪,০০০ কোটি টাকার মতো।

তবে, ২০১৫ সাল থেকে গতবছর পর্যন্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আউটস্ট্যান্ডিং লোন গ্রোথ করোনা মহামারির আগে বেশি হারে বেড়েছে।

২০১৭ সালে এই গ্রোথ ১৭% এরও বেশি ছিল। সেখানে ২০২০ সালে মহামারির কারণে ঋণ বিতরণ কম হওয়ায় আউটস্ট্যান্ডিং লোনের গ্রোথও কম হয়েছে। তবে ২০২২ সালে এসে এই গ্রোথ মহামারির আগের মতো না বাড়লেও আগের দুই বছরের তুলনায় অনেক বেড়েছে।

ইন্টারেস্ট রেট ক্যাপ থাকার কারণে ব্যাংকগুলো সিএমএসএমই ঋণ বিতরণ করতে আগ্রহ কম পাচ্ছে উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা টিবিএসকে বলেন, "বর্তমানে নিয়ম অনুযায়ী যেকোনো লোনের জন্য সর্বোচ্চ ৯% ইন্টারেস্ট চার্জ করা যায়। তবে অন্য বড় লোনের তুলনায় এই খাতে অপারেটিং কস্ট বেশি হওয়ায় ব্যাংকের লাভ করা কঠিন হয়ে পড়ে। এসব কারণে অনেক ব্যাংকই সিএমএসএমই খাতে লোন দিতে আগ্রহ কম পায়।"

করোনা মহামারি এই খাতে সবচেয়ে বেশি ক্ষতি করেছে মন্তব্য করে এ কর্মকর্তা বলেন, "অনেক ঋণগ্রহীতা প্যান্ডেমিকের শক থেকে বের হতে পারেননি। লার্জ লোন গ্রহীতাদের রিকভারির যে সক্ষমতা আছে, ছোট লোনের গ্রহীতাদের সে সক্ষমতা নেই। এছাড়া ব্যাংকগুলোও ছোট এসব গ্রাহকদের লোনের পেমেন্টের জন্য যেখানে চাপ বেশি দিতে পারে, সেখানে বড় ঋণগ্রহীতারা কিছুটা রিলাক্স ফিল করে।"

"সেইসঙ্গে সিএমএসএমই খাতে ১৪% এর বেশি এনপিএল আছে, কারণ তারা বড় ঋণগ্রহীতাদের মতো রিশিডিউল করার পর্যাপ্ত সুযোগ পায় না," যোগ করেন তিনি।

ম্যানেজমেন্ট ভালো হলে এনপিএল নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মনে করেন সিএমএসএমই খাতে ঋণ বিতরণে অগ্রগন্য ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও সেলিম আর এফ হোসেন।

তিনি বলেন, "আমাদের ব্যাংকে এই খাতে এনপিএল ২% এর কিছুটা বেশি। অন্য সাধারণ লোনের তুলনায় এটি অনেক কম। মূলত বেশিরভাগ ব্যাংকই সিএমএসএমই খাতে লোন ডিসবার্সের ব্যবসাটি ঠিকমতো আয়ত্ব করতে পারেনি।"

"ব্র্যাক ব্যাংক এই ব্যবসাটিতে নিজেদের প্রতিষ্ঠা করতে অন্তত ৭-৮ বছর ইনভেস্ট করেছে। অন্য ব্যাংকগুলোকেও এভাবেই নিজেদের পরিকল্পনা দাঁড় করাতে হবে। কেউ যদি ভাবে ব্যবসায় নামার সঙ্গে সঙ্গেই সফল হয়ে যাবো, সেটা ভুল। কেন্দ্রীয় ব্যাংককেও সে অনুযায়ী পরিকল্পনা করে বাস্তবায়ন করতে হবে," বলেন তিনি।

সিএমএসএমই খাতে ঋণ বিতরণের বার্ষিক প্রবৃদ্ধি ১৮.৯১%

২০২২ সালে সিএমএসএমই খাতে ঋণ বিতরণ আগের বছরের তুলনায় ১৮.৯১% বাড়িয়েছে ব্যাংক ও এনবিএফআই গুলো।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২২ সালে এই খাতে ২.২০ লাখ কোটি টাকা বিতরণ করা হয়েছে। আগের বছরে বিতরণ করা হয়েছিল ১.৮৫ লাখ কোটি টাকা। সে হিসাবে ২০২১ সালের তুলনায় ঋণ বিতরণ বেড়েছে ৩৫,০০০ কোটি টাকা।

অবশ্য এই খাতে ঋণ বিতরণ আগের প্রান্তিকের তুলনায় গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ১৭.২৯% বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২ সালের শেষ প্রান্তিকে ঋণ বিতরণ করা হয়েছে ৬০,৬১১ কোটি টাকা। জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত সময়ে আর্থিক প্রতিষ্ঠানগুলো ৫১,৬৭৭ কোটি টাকা ঋণ বিতরণ করেছিল।

ঋণ বিতরণ আগের বছরের তুলনায় বাড়ার কারণ জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, কোভিডকালীন সময়ে অনেক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী নতুন করে বিনিয়োগ করা থেকে বিরত থেকেছেন। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় ব্যবসায়ীরাও বিনিয়োগ বাড়াচ্ছেন।

 

Related Topics

টপ নিউজ

সিএমএসএমই ঋণ / ঋণ বিতরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?
  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • কৃষি ও এসএমই ঋণ বাড়াতে প্রভিশনিং কমিয়ে ০.৫ শতাংশ নির্ধারণ করল কেন্দ্রীয় ব্যাংক 
  • সিএমএসএমই খাতের ঋণ বিতরণ লক্ষ্যমাত্রার চেয়ে অনেক পিছিয়ে কৃষি ব্যাংক
  • এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাম থেকে তোলা আমানত যাচ্ছে শহরাঞ্চলের ঋণে
  • বাজেটে ঘোষিত ১,০০০ কোটি টাকা ঋণ বিতরণ করতে চায় এসএমই ফাউন্ডেশন
  • ডিসেম্বর প্রান্তিকে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ঋণ বিতরণ ৫৬% বেড়েছে

Most Read

1
ছবি: নিউ ইয়র্ক টাইমস
বাংলাদেশ

সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?

2
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net