Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
ব্যাংকখাতে তিন মাসে ঋণ পুনঃতফসিল বেড়েছে ৫০%

অর্থনীতি

শাখাওয়াত প্রিন্স
11 January, 2023, 12:25 pm
Last modified: 12 January, 2023, 11:39 am

Related News

  • বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
  • বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%
  • ব্যাপক পুনঃতফসিলের ফলে চতুর্থ প্রান্তিকে খেলাপি ঋণ কমে ৩০.৬ শতাংশ
  • ঋণ পুনঃতফসিলের সুবিধাভোগীকে ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক করা হলে বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক: জামায়াত
  • গৃহঋণের পুনঃতফসিল-পরবর্তী পরিশোধে শিথিলতা আনল কেন্দ্রীয় ব্যাংক

ব্যাংকখাতে তিন মাসে ঋণ পুনঃতফসিল বেড়েছে ৫০%

বিদায়ী ২০২২ এর শুরুতে ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৩২৭৩ কোটি টাকা। জুন শেষে এর পরিমাণ বেড়ে দাঁড়ায় ১ লাখ ২৫ হাজার কোটি টাকা।
শাখাওয়াত প্রিন্স
11 January, 2023, 12:25 pm
Last modified: 12 January, 2023, 11:39 am
ইনফোগ্রাফ- টিবিএস

বিদায়ী বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকগুলো তাদের খেলাপি থাকা গ্রাহকের ঋণ পুনঃতফসিল করেছে ৫৫৫১ কোটি টাকা; যা আগের (এপ্রিল-জুন) প্রান্তিকের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি।

জুন প্রান্তিকে এর পরিমাণ ছিল ৩৭০৬ কোটি টাকা। অর্থাৎ পুনঃতফসিল বেড়েছে ১৮৪৫ কোটি টাকা।

ব্যাংকাররা বলেন, নতুন করে ব্যাংকগুলোর বোর্ডের পুনঃতফসিল ক্ষমতা পাওয়া ও পুনঃতফসিল করতে সুদ হার কম থাকার পাশাপাশি খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় পুনঃতফসিলের পরিমাণ বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে জুন এই সময়ে রাষ্ট্রমালিকানাধীণ ব্যাংকগুলো ৮৮৫ কোটি টাকা পুনঃতফসিল করেছে। বেসরকারি ব্যাংকগুলো করেছে ৪৫২৪ কোটি টাকা, বিশেষায়িত ব্যাংকগুলো করেছে ১৭ কোটি টাকা।

গত ২০২০-২১ সাল জুড়ে ঋণ পরিশোধে অবারিত ছাড় পেয়েছেন খেলাপি গ্রাহকরা। যার কারণে নিয়ন্ত্রণে ছিল খেলাপি ঋণ। ঋণ পরিশোধের নীতিছাড়ের মেয়াদ ২০২২ এ শেষ হতেই খেলাপি ঋণের পরিমাণ বাড়তে শুরু করে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, বিদায়ী ২০২২ এর শুরুতে ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৩২৭৩ কোটি টাকা। জুন শেষে এর পরিমাণ বেড়ে দাঁড়ায় ১ লাখ ২৫ হাজার কোটি টাকা। এছাড়া সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ আরও বেড়ে দাঁড়ায় ১ লাখ ৩৪ হাজার কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ বাড়তে থাকায় কেন্দ্রীয় ব্যাংকের পুনঃতফসিলের আবেদন বাড়তে থাকে। তাই সংশ্লিষ্ট ব্যাংকের গ্রাহকের বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রত্যেক ব্যাংকের বোর্ডকে পুনঃতফসিল করার সুযোগ দিয়েছে।

গত জুলাইয়ে নতুন এ সুবিধা দেওয়া হয়। তার আগে বিশেষ সুবিধায় ঋণ নিয়মিত করতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন লাগত। তবে জাল-জালিয়াতি ও অনিয়ম-প্রতারণার ঋণ নতুন নীতিমালার আওতায় নিয়মিত করা যাবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন নিতিমালায় খেলাপি ঋণ নিয়মিত করতে এখন ২.৫ থেকে সাড়ে ৪ শতাংশ অর্থ জমা দিলেই চলবে। আগে ঋণ নিয়মিতকরণের জন্য দিতে হতো ১০ থেকে ৩০ শতাংশ অর্থ।

এ ধরনের ঋণ পরিশোধে আগে সর্বোচ্চ দুই বছর সময় দেওয়া হলেও এখন তা বাড়িয়ে পাঁচ থেকে আট বছর নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে বেসরকারি একটি ব্যাংকের এমডি বলেন, "এখন ব্যাংকগুলো তারল্য সংকটে রয়েছে। একইসঙ্গে খেলাপি ঋণ বাড়ছে। তাই ব্যাংকগুলো তাদের ঋণ পুনঃতফসিল করে খেলাপি ঋণের পরিমাণ কমাচ্ছে। এর মধ্যে ঋণ স্বাভাবিক হলেও কিছু তারল্য ব্যাংকের নতুন যোগান হবে। যা ব্যাংকগুলোর জন্য এই মুহূর্তে খুবই প্রয়োজন।"

পলিসি রিসার্চ ইন্সটিটিউটের এক্সিকিউটিভ ডিরেক্টর ড. আহসান মনসুর টিবিএসকে বলেন, "যখন কোন গ্রাহকের ঋণ দীর্ঘদিন খেলাপি থাকে সেই ঋণ পুনঃতফসিল করা ব্যাংকগুলোর জন্য প্রয়োজন। একইসঙ্গে আসল পেতে হলে কিছুটা সুদ মওফুফ করতে হয়। তবে চতুরতার মাধ্যমে কিছু প্রভাবশালী গ্রাহক এর সুযোগ নিচ্ছে।"

২০২০ সালে কোভিডের বছরে কোন খেলাপি ঋণ না থাকলেও, সেবছরে ঋণ পুনঃতফসিল হয়েছে ১৩৪৬৮ কোটি টাকা। ২০২১ সালে গ্রাহকরা ঋণ পুনঃতফসিল করেছে ১২৩৮০ কোটি টাকা। বিদায়ী বছরের নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) ঋণ পুনঃতফসিল করেছে ১১৫১৫ কোটি টাকা।

যদিও এযাবৎকালে সবচেয়ে বেশি ঋণ পুনঃতফসিল হয়েছে ২০১৯ সালে। নীতিমালা অনুযায়ী, মাত্র ২ শতাংশ ডাউন পেমেন্টে ৯ শতাংশ সরল সুদে এক বছরের গ্রেস পিরিয়ডসহ ১০ বছরে ঋণ পরিশোধের সুযোগ দেওয়া হয় সেসময়। যার কারণে ওই বছর ৫০৪৩৪ কোটি টাকা ঋণ পুনঃতফসিল করা হয়।

বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট বলছে, চলতি বছরের (এপ্রিল-জুন) প্রান্তিকে ব্যাংকগুলো তাদের গ্রাহকের ২৫৯৫ কোটি টাকা সুদ মওকুফ করেছে। এর মধ্যে বেসরকারি ব্যাংকগুলো সুদ মওকুফ করেছে ২৫৫৭ কোটি টাকা।

তবে ২০২২ এর (জুলাই-সেপ্টেম্বর) মেয়াদে ব্যাংকগুলো সুদ মওকুফ করেছে ৩৫০ কোটি টাকা। এরমধ্যে বেসরকারি ব্যাংকেগুলোর সুদ মওকুফ ছিল ২১২ কোটি টাকা।

এদিকে কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্টে দেখা যায়, দেশের সার্বিক অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক অবস্থায় থাকাকালীন ২০১৯ সালে ব্যাংকগুলো ঋণের সুদ মওকুফ করেছে ২২৯৩ কোটি টাকা।

কোভিডের বছর ২০২০ সালে ১৫৭৮ কোটি টাকা সুদ মওকুফ হয়। ২০২১ সালে ব্যাংকগুলো ১৮৫৫ কোটি টাকা ঋণের সুদ মওকুফ করে। যদিও বিদায়ী বছরের নয় মাস শেষেই ব্যাংখগুলো ৩১৬৬ কোটি টাকা ঋণের সুদ মওকুফ করেছে।

 

Related Topics

টপ নিউজ

খেলাপি ঋণ / ঋণ পুনঃতফসিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান
  • দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
    পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

Related News

  • বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
  • বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%
  • ব্যাপক পুনঃতফসিলের ফলে চতুর্থ প্রান্তিকে খেলাপি ঋণ কমে ৩০.৬ শতাংশ
  • ঋণ পুনঃতফসিলের সুবিধাভোগীকে ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক করা হলে বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক: জামায়াত
  • গৃহঋণের পুনঃতফসিল-পরবর্তী পরিশোধে শিথিলতা আনল কেন্দ্রীয় ব্যাংক

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

3
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

4
বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান

5
দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী

6
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net