Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 27, 2026
গৃহঋণের পুনঃতফসিল-পরবর্তী পরিশোধে শিথিলতা আনল কেন্দ্রীয় ব্যাংক

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
08 February, 2026, 09:10 pm
Last modified: 08 February, 2026, 09:13 pm

Related News

  • বন্ধ কলকারখানা চালু করতে ৪১ হাজার কোটি টাকা প্রণোদনা দেবে ১৭ ব্যাংক
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের ঋণ আদায় ও পুনর্গঠন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় কেন্দ্রীয় ব্যাংকে সভা
  • খেলাপি ঋণ আদায়ে ১৮ মাসের কঠোর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের
  • এস আলমের এসএস পাওয়ারকে এলসি খুলতে ৩২ লাখ ডলার ছাড়ের অনুমতি
  • দেশে কর্মরত বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিল কেন্দ্রীয় ব্যাংক

গৃহঋণের পুনঃতফসিল-পরবর্তী পরিশোধে শিথিলতা আনল কেন্দ্রীয় ব্যাংক

আগে গৃহঋণের পুনঃতফসিলের ক্ষেত্রে সর্বোচ্চ ছয় বছর পর্যন্ত সময় নির্ধারিত ছিল।
টিবিএস রিপোর্ট
08 February, 2026, 09:10 pm
Last modified: 08 February, 2026, 09:13 pm
প্রতীকী ছবি

গ্রাহকের নগদ প্রবাহের প্রক্ষেপণ বিবেচনায় গৃহঋণের পুনঃতফসিল-পরবর্তী পরিশোধে শিথিলতা এনেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে গৃহঋণের প্রথম ও দ্বিতীয় মেয়াদে পুনঃতফসিলে বিশেষ ছাড় পাচ্ছেন গ্রাহকরা।

নতুন সার্কুলার অনুযায়ী, কোনো গ্রাহক তার গৃহঋণ খেলাপি হলে প্রথম পুনঃতফসিলে ঋণের বিদ্যমান অবশিষ্ট মেয়াদের সঙ্গে অতিরিক্ত আরও ৩০ শতাংশ সময় পাবেন। তবে প্রতিবারই ছয় মাস গ্রেস পিরিয়ড পাবেন।

অর্থাৎ কোনো একজন গ্রাহকের গৃহঋণের মেয়াদ যদি ২০ বছর হয় এবং তিনি ১০ বছর পর খেলাপি হয়ে যান, তাহলে ঋণটি প্রথম মেয়াদে পুনঃতফসিল করতে হলে—অবশিষ্ট ১০ বছরের সঙ্গে আরও ৩০ শতাংশ, অর্থাৎ অতিরিক্ত ৩ বছর সময় পাবেন। ফলে তিনি মোট সাড়ে ১৩ বছরের কিছুটা বেশি সময় পাবেন।

যদিও আগে গৃহঋণের পুনঃতফসিলের ক্ষেত্রে সর্বোচ্চ ছয় বছর পর্যন্ত সময় নির্ধারিত ছিল।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, পুনঃতফসিল-পরবর্তী সময়ে গৃহঋণের গ্রাহকদের পরিশোধ সক্ষমতা বজায় রাখা এবং পুনঃতফসিলকৃত ঋণের কিস্তি নিয়মিত পরিশোধে উৎসাহিত করার লক্ষ্যে এমন সুবিধা দেওয়া হয়েছে।

সার্কুলারে বলা হয়, কোনো গ্রাহকের গৃহঋণ দ্বিতীয় মেয়াদে পুনঃতফসিল হলে—ঋণের বিদ্যমান অবশিষ্ট মেয়াদের সঙ্গে অতিরিক্ত আরও ২০ শতাংশ সময় পাবেন। তবে তৃতীয় ও চতুর্থ মেয়াদে ঋণ পুনঃতফসিলের ক্ষেত্রে ঋণের বিদ্যমান অবশিষ্ট মেয়াদই সময় পাবেন একজন গ্রাহক।

এ ক্ষেত্রে উল্লেখ থাকে, গ্রাহকের ঋণ আদায়ের সর্বোচ্চ সময় তার ৬৫ বছর বয়সের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। সর্বশেষ কিস্তি পরিশোধের তারিখ কোনোভাবেই গ্রাহকের ৬৫ বছর বয়স অতিক্রম করতে পারবে না।

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টিবিএসকে বলেন, সাধারণত নির্ধারিত আয়ের মানুষই গৃহঋণ নিয়ে থাকেন। যেকোনো কারণে ঋণটি খেলাপি হয়ে গেলে পুনঃতফসিল-পরবর্তী সময়ে মেয়াদ কম হওয়ায়, ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ার আশঙ্কা থাকে। তাই এই ঋণ পরিশোধে পুনঃতফসিল-পরবর্তী মেয়াদ বাড়ানো হয়েছে।

ঋণ পুনঃতফসিলের মেয়াদ বাড়লেও ঋণের ডাউন পেমেন্ট আগের সীমাই বলবৎ থাকবে। সে অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় বারে মেয়াদোত্তীর্ণ ঋণের ৭ শতাংশ অথবা মোট বকেয়া ঋণের ৪ শতাংশ পরিশোধ করতে হবে। তৃতীয় ও চতুর্থ মেয়াদে প্রথম দুই বারের সঙ্গে অতিরিক্ত ১ বছর যুক্ত হবে।

Related Topics

টপ নিউজ

গৃহঋণ / হোম লোন / বাংলাদেশ ব্যাংক / ঋণ পুনঃতফসিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
    বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন
  • তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
    বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
    শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

Related News

  • বন্ধ কলকারখানা চালু করতে ৪১ হাজার কোটি টাকা প্রণোদনা দেবে ১৭ ব্যাংক
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের ঋণ আদায় ও পুনর্গঠন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় কেন্দ্রীয় ব্যাংকে সভা
  • খেলাপি ঋণ আদায়ে ১৮ মাসের কঠোর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের
  • এস আলমের এসএস পাওয়ারকে এলসি খুলতে ৩২ লাখ ডলার ছাড়ের অনুমতি
  • দেশে কর্মরত বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিল কেন্দ্রীয় ব্যাংক

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি

2
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

3
নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন

4
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

6
শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
বাংলাদেশ

শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net