Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
টেকসই অর্থায়নের জন্য ১৫টি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানকে বিআইবিএম’র পুরস্কার

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
29 August, 2022, 12:00 pm
Last modified: 29 August, 2022, 12:14 pm

Related News

  • ব্যাংকের বোর্ডে ৫০ শতাংশ স্বতন্ত্র পরিচালক নৈতিকভাবে সমর্থন করি না: মাসরুর আরেফিন
  • ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • ব্যাংকে নেই নতুন নোট, চড়া দামে মিলছে মতিঝিলের ফুটপাতে
  • ২০২৫ সালে ব্যাংক খাতে নারী কর্মকর্তা-কর্মচারী কমেছে ২,৫৮৮ জন

টেকসই অর্থায়নের জন্য ১৫টি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানকে বিআইবিএম’র পুরস্কার

রোববার নবম বার্ষিক ব্যাংকিং সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম সেশনে বিশেষ আলোচনা অনুষ্ঠান শেষে এই পুরস্কার দেওয়া হয়।
টিবিএস রিপোর্ট
29 August, 2022, 12:00 pm
Last modified: 29 August, 2022, 12:14 pm

সাস্টেইনেবল রেটিংয়ে সবচেয়ে ভালো করা ১০টি ব্যাংক এবং ৫টি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানকে (এনবিএফআই) পুরস্কার দিয়েছে বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)। 

পুরস্কার পাওয়া ব্যাংকগুলো হলো- ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, এক্সিম ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, এনআরবি ব্যাংক, পূবালী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও সিটি ব্যাংক। নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- অগ্রণী এসএমই ফাইন্যান্স, বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, বিআইএফএফএল, আইডিএলসি ফাইন্যান্স ও আইপিডিসি ফাইন্যান্স।

রোববার নবম বার্ষিক ব্যাংকিং সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম সেশনে বিশেষ আলোচনা অনুষ্ঠান শেষে এই পুরস্কার দেওয়া হয়। দুই দিনব্যাপী এ সম্মেলনে ৩০টি গবেষণাপত্র উপস্থাপন করেন গবেষকরা।

'মবিলাইজিং ক্লাইমেট স্মার্ট ইনভেস্টমেন্ট ফর সাস্টেইনেবিলিটি ইন দ্য ব্যাংকিং সেক্টর' শীষর্ক বিশেষ সেশনের প্যানেল আলোচনায় অংশ নেন ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট (আইসিসিসিএডি)-এর পরিচালক  ড. সলিমুল হক, বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফিনান্স ডিপার্টমেন্টের পরিচালক খন্দকার মোর্শেদ মিল্লাত, জিআইজেড বাংলাদেশের আইসিআইসিএফ প্রকল্পের প্রিন্সিপাল অ্যাডভাইজর ড. ফেরদৌস আরা হোসেন, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) উপসচিব এস এম মাহবুব আলম এবং বিজনেস ইনিশিয়েটিভ লেন্ডিং ডেভেলপমেন্ট (ইইউআইএলডি)-এর সিইও ফেরদৌস আরা বেগম। 

খন্দকার মোর্শেদ মিল্লাত বলেন, "ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে টেকসই ও সবুজ অর্থনীতির অধীনে ঋণ দেওয়ার জন্য নির্দিষ্ট লক্ষ্য দেওয়া থাকে। ৬৮ গ্রিন প্রোডাক্টের অধীনে এসব ঋণ দেওয়া হচ্ছে।" 

তিনি আরও জানান, জলবায়ু পরিবর্তনের বিষয়টি সরাসরি টেকসই বিষয়ের সঙ্গে যুক্ত না হলেও তারা এখন টেকসই জলবায়ু পরিবর্তন নীতি নিয়ে ভাবছেন।

"আমরা যদি বাংলাদেশ সরকারের জলবায়ু সম্পর্কিত তহবিলে বরাদ্দের দিকে তাকাই, তবে দেখবো ২৫টি  মন্ত্রণালয় মিলে ২০১৯-২০ অর্থবছরে মোট বাজেটের ৬.৮১ শতাংশ বরাদ্দ করেছিল", বলেন ড. ফেরদৌস আরা হোসেন। 

তিনি আরও বলেন, "পরে ২০২০-২১ অর্থবছরে ৭ শতাংশ এবং সর্বশেষ ২০২২-২৩ অর্থবছরে বরাদ্দ ৮ শতাংশ পার করেছে। এই ধারাই প্রমাণ করে বাংলাদেশ সরকার জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাজেটে বরাদ্দ বাড়িয়েছে।"

তিনি মনে করেন, বাংলাদেশের বেসরকারি খাত টেকসই অর্থায়নে ব্যাপক অবদান রাখতে পারে। 

নবম ব্যাংকিং সম্মেলনের আয়োজক কমিটির চেয়ারম্যান শাহ মোঃ আহসান হাবিব বলেন, " ব্যাংকিং খাতের একার পক্ষে সীমিত সম্পদ দিয়ে অর্থায়ন করা কঠিন। তাই, আমাদের অর্থের বড় একটি অংশ আসতে হবে তাদের কাছ থেকে, যারা সারা পৃথিবীতে জলবায়ু অর্থায়ন নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ।"

বিআইবিএমের মহাপরিচালক ড. মোঃ আখতারুজ্জামান বলেন, "পরিবেশগত ঝুঁকির দিক থেকে আমাদের অবস্থান সপ্তম, তার মানে আমরা অনেক বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি। সেজন্য আমাদের ক্লাইমেট স্মার্ট ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করতে হবে।"

পরে সন্ধ্যায় বিআইবিএম নির্বাহী কমিটির চেয়ারম্যান ও কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামালের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় দুই দিনব্যাপী বার্ষিক ব্যাংকিং সম্মেলন।

"কেন্দ্রীয় ব্যাংক নবায়নযোগ্য শক্তি উৎপাদন, এনার্জি এফিশিয়েন্ট প্রযুক্তির প্রয়োগ, বর্জ্য শোধনাগার স্থাপন ইত্যাদির মতো পরিবেশবান্ধব প্রকল্প প্রতিষ্ঠার প্রচার-প্রচারণা চালাচ্ছে," বলেন ডেপুটি গভর্নর।

বাংলাদেশ ব্যাংকও ব্যাংকিং কার্যক্রমের ক্ষেত্রে পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশনের দিকে নজর দিচ্ছে জনিয়ে তিনি আরও বলেন, এসবের লক্ষ্য হলো একটি কার্যকর, গতিশীল এবং দক্ষ আর্থিক অবকাঠামো তৈরি করা, যা আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে এবং জাতিকে টেকসই উন্নয়ন লক্ষ্য এবং অর্থনৈতিক স্বাধীনতা অর্জনে সহায়তা করবে।  
 

Related Topics

টপ নিউজ

বিআইবিএম / ব্যাংক / আর্থিক প্রতিষ্ঠান / টেকসই অর্থনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • ছবি: সংগৃহীত
    কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • কোলাজ: টিবিএস
    ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
    শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Related News

  • ব্যাংকের বোর্ডে ৫০ শতাংশ স্বতন্ত্র পরিচালক নৈতিকভাবে সমর্থন করি না: মাসরুর আরেফিন
  • ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • ব্যাংকে নেই নতুন নোট, চড়া দামে মিলছে মতিঝিলের ফুটপাতে
  • ২০২৫ সালে ব্যাংক খাতে নারী কর্মকর্তা-কর্মচারী কমেছে ২,৫৮৮ জন

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 

2
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

5
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের

6
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net