Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
৫ বছরে পদ্মা-মেঘনায় ইলিশের উৎপাদন বৃদ্ধি ২ হাজার ২৪ মেট্রিক টন

অর্থনীতি

কাজী মনিরুজ্জামান মনির
30 January, 2021, 09:40 am
Last modified: 30 January, 2021, 09:47 am

Related News

  • পহেলা বৈশাখের আগে ইলিশের দাম চড়া, স্বস্তি নেই সবজি-মুরগিতেও
  • ইনডোর ইলিশ চাষে সরকারের অনুমোদন নেই: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
  • দেশে প্রথম ইনডোরে ইলিশ চাষ করবে প্রাণ-আরএফএল, যৌথ উদ্যোগে বিনিয়োগ ৪৩০ কোটি টাকা
  • ভারতে গেল মাত্র ১০৭ টন ইলিশ, রপ্তানির অনুমতি ছিল ১২০০ টন
  • ২০২৫ সালে ভারতে ১৪৫ টন ইলিশ রপ্তানি, ৭ বছরে সর্বনিম্ন; ১ বছরে দাম বেড়েছে ২৮-৫২%

৫ বছরে পদ্মা-মেঘনায় ইলিশের উৎপাদন বৃদ্ধি ২ হাজার ২৪ মেট্রিক টন

প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে শরীয়তপুরের জেলা প্রশাসন ও মৎস বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে জেলার নদীগুলোতে  ইলিশের উৎপাদন বৃদ্ধি পেয়েছে বলে দাবী মৎস বিভাগের।
কাজী মনিরুজ্জামান মনির
30 January, 2021, 09:40 am
Last modified: 30 January, 2021, 09:47 am
ফাইল ছবি

জাতীয় মাছ ইলিশ। আমিষের একটা বড় অংশ পূরণ হয় এ মাছ থেকে। পদ্মা ও মেঘনায় বেড়েছে ইলিশের উৎপাদনও । ২০১৯-২০ অর্থবছরে পদ্মা ও মেঘনা নদীর শরীয়তপুর অংশে ৫ হাজার ২৬৪ মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়েছে। গত পাঁচ বছরে জেলায় ২ হাজার ২৪ মেট্রিক টন উৎপাদন বেড়েছে। জেলার চাহিদা মিটিয়ে উৎপাদিত বাড়তি মাছ যাচ্ছে ঢাকাসহ বিভিন্ন জেলায়।

প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে শরীয়তপুরের জেলা প্রশাসন ও মৎস বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে জেলার নদীগুলোতে  ইলিশের উৎপাদন বৃদ্ধি পেয়েছে বলে দাবী মৎস বিভাগের।

জেলা মৎস কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, শরীয়তপুরের পদ্মা ও মেঘনা নদীর ৬৯ কিলোমিটার এলাকায় ইলিশ শিকার করা হয়। নদীর ওই অংশের ১৫ হাজার ৮৪০ হেক্টর জমিতে মাছ শিকার করেন জেলেরা। ইলিশ শিকারের সাথে শরীয়তপুরের ১৮ হাজার ২৬০ জন জেলে যুক্ত রয়েছেন। গত বছর জেলায় ইলিশের উৎপাদন হয়েছে ৫ হাজার ২৬৪ মেট্রিক টন। 

২০১৪-১৫ অর্থ বছরে ৩ হাজার ২৪০ মেট্রিক টন, ২০১৫-১৬ অর্থ বছরে ৩ হাজার ৪৪৮ মেট্রিক টন, ২০১৬-১৭ অর্থ বছরে ৩ হাজার ৯২০ মেট্রিক টন, ২০১৭-১৮ অর্থ বছরে ৫ হাজার ৮০ মেট্রিক টন এবং ২০১৯-২০ অর্থ বছরে ৫ হাজার ২৬৪ মেট্রিক টন ইলিশের উৎপাদন হয়েছে।

বছরের জুলাই হতে অক্টোবর পর্যন্ত ইলিশের মৌসুম। প্রতি বছর ইলিশ মৌসুমে নদীতে অনেক ইলিশ পাচ্ছেন জেলেরা। শুধু বেশি পরিমাণে নয় আকারেও দিন দিন বৃদ্ধি পাচ্ছে ইলিশ।

১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা  (ছোট ইলিশ) শিকার নিষিদ্ধ থাকে। মার্চ-এপ্রিল দুই মাস পদ্মা নদীর ২০ কিলোমিটার এলাকা ইলিশের অভয়ারন্য ঘোষণা করা হয়। ওই স্থানে সকল ধরনের মাছ শিকার বন্ধ থাকে। ইলিশের প্রজনন নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য অক্টোবর মাসে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলে। তখন ২২ দিন নদীতে সকল ধরনের মাছ শিকার বন্ধ রাখা হয়। সরকারের এ অভিযানটি সফল করার জন্য স্থানীয় প্রশাসন ও মৎস বিভাগ নানা ধরনের উদ্যোগ গ্রহন করে।

মা ইলিশ সংরক্ষন অভিযানের সময় ১২ হাজার ১৯৪ জন জেলেকে ২০ কেজি করে চাল সহায়তা দেয়া হয়। আর জাটকা সংরক্ষন অভিযানের সময় ওই জেলেদের প্রতি মাসে ৩০ কেজি করে চাল খাদ্য সহায়তা দেয়া হয়।

গোসাইরহাট উপজেলার কোদালপুর চরের ইলিশ মাছ ব্যবসায়ী মানিক হোসেন বলেন, গত পাঁচ বছর যাবৎ ইলিশের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। উৎপাদন বৃদ্ধি পাওয়ার কারণে জেলেদের আয় বাড়ছে,অর্থনৈতিক সংকট কাটছে। ইলিশ সংরক্ষন ও উৎপাদন বাড়ানোর জন্য সরকারের চলমান অভিযান এ সুফল বয়ে এনেছে।

পদ্মা নদীতে ইলিশ শিকার করেন ভেদরগঞ্জ উপজেলার আলিম হোসেন। তিনি বলেন, 'ছোট বেলা অনেক ইলিশ দেখেছি। এরপর হঠাৎ করে নদীতে ইলিশ কমতে থাকে। এক সময় ইলিশ মানেই সোনার হরিণ মনে হতো। কিন্তু গত কয়েক বছর ধরে নদীতে ইলিশ পাচ্ছি। দামও ভালো পাওয়া যায়। নদীতে ইলিশ থাকলে আমাদের আয়ও বাড়ে'।

শরীয়তপুর জেলা মৎস কার্যালয়ের মৎস জরিপ কর্মকর্তা আবুল খায়ের প্রধানিয়া বলেন, 'ইলিশের উৎপাদন বৃদ্ধি করার জন্য মৎস ও প্রানীসম্পদ মন্ত্রনালয় এবং মৎস অধিদপ্তর সার্বক্ষনিক অভিযান তদারকি করে'। 

ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সবচেয়ে বড় সফলতা এসেছে মা ইলিশ সংরক্ষন অভিযান কর্মসূচীর কারণে । জেলায় মোট আড়ৎ রয়েছে ১২১টি কিন্তু প্রতি বছরই আড়ৎ সংখ্যা বাড়ছে। ইলিশ পেশার সাথে নতুন নতুন মানুষ যুক্ত হচ্ছেন। 

শরীয়তপুরে জেলা মৎস কর্মকর্তা প্রনব কুমার কর্মকার বলেন, 'জাতীয় অর্থনীতিতে ইলিশ বড় ভূমিকা রাখছে। এই মাছ থেকে আমিষের চাহিদাও অনেকাংশে মিটছে। শরীয়তপুর এমন একটি জেলা যেখানে রয়েছে পদ্মা, মেঘনা, কীর্তিনাশা ও জয়ন্তিকার মতো নদী। ইলিশ পেশার সাথে জড়িত হাজার হাজার মানুষ এর সুফল পাচ্ছে। প্রতি বছরই ইলিশের উৎপাদন বাড়ছে। এ ধারা অব্যহত থাকলে আগামীতে উৎপাদন বৃদ্ধি পাবে কয়েকগুন। সেই দিন বেশি দূরে নয় যেদিন এ জেলার মাছ দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি সম্ভব'।

Related Topics

টপ নিউজ

ইলিশ / ইলিশ শিকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • পহেলা বৈশাখের আগে ইলিশের দাম চড়া, স্বস্তি নেই সবজি-মুরগিতেও
  • ইনডোর ইলিশ চাষে সরকারের অনুমোদন নেই: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
  • দেশে প্রথম ইনডোরে ইলিশ চাষ করবে প্রাণ-আরএফএল, যৌথ উদ্যোগে বিনিয়োগ ৪৩০ কোটি টাকা
  • ভারতে গেল মাত্র ১০৭ টন ইলিশ, রপ্তানির অনুমতি ছিল ১২০০ টন
  • ২০২৫ সালে ভারতে ১৪৫ টন ইলিশ রপ্তানি, ৭ বছরে সর্বনিম্ন; ১ বছরে দাম বেড়েছে ২৮-৫২%

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

5
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net