Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
৪ মাসে ২৩.০৯% প্রবৃদ্ধি দেখল চট্টগ্রাম কাস্টম

অর্থনীতি

শাহাদাৎ হোসেন চৌধুরী
16 November, 2021, 12:50 pm
Last modified: 16 November, 2021, 02:39 pm

Related News

  • চাহিদার ২৮% বেশি আমদানি সত্ত্বেও খুচরা বাজারে বাড়ছে ছোলার দাম
  • জ্বালানি আমদানিতে শুল্ক বকেয়া ৩৪ হাজার কোটি টাকা: বিপিসি, পেট্রোবাংলার দায়ের চাপ কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রায়
  • চট্টগ্রাম কাস্টমসের অধীনে বিলাসবহুল গাড়ি যেভাবে বিকল স্ক্র্যাপে পরিণত হচ্ছে
  • কাস্টমসে কর্মবিরতির দ্বিতীয় দিন; চট্টগ্রাম বন্দরে আটকা ৪১,৩১৪ কনটেইনার
  • চট্টগ্রাম কাস্টম হাউসে ধর্মঘট, ঈদের আগে ৯০% ছাড় কার্যক্রম বন্ধ

৪ মাসে ২৩.০৯% প্রবৃদ্ধি দেখল চট্টগ্রাম কাস্টম

এর মধ্যে জুলাই মাসে ৩.০৫ শতাংশ, আগস্টে ৩৫.০৯ শতাংশ, সেপ্টেম্বরে ৩৪.০১ শতাংশ এবং অক্টোবরে ২২.২৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়।
শাহাদাৎ হোসেন চৌধুরী
16 November, 2021, 12:50 pm
Last modified: 16 November, 2021, 02:39 pm

চলতি অর্থবছরের প্রথম চার মাসে ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জন করেছে দেশের বৃহৎ শুল্ক স্টেশন চট্টগ্রাম কাস্টম হাউস। করোনার সংকট কাটিয়ে আমদানি স্বাভাবিক হওয়ায় গত অর্থবছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে রাজস্ব আদায়ের পরিমাণ।

চট্টগ্রাম কাস্টম হাউসের তথ্য অনুযায়ী, চলতি ২০২১-২০২২ অর্থবছরে গত ২০২০-২১ অর্থবছরের তুলনায় চার মাসে ২৩.০৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়। এর মধ্যে জুলাই মাসে ৩.০৫ শতাংশ, আগস্টে ৩৫.০৯ শতাংশ, সেপ্টেম্বরে ৩৪.০১ শতাংশ এবং অক্টোবরে ২২.২৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়।

২০২০-২১ অর্থবছরে জুলাই থেকে অক্টোবর ৪ মাসে ১৯ হাজার ৭৫৭ কোটি ৪০ লাখ টাকা রজাস্ব লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছিলো ১৪ হাজার ২৪৫ কোটি ৭৩ লাখ টাকা। লক্ষ্যমাত্রার চেয়ে আদায়ের ঘাটতি ছিলো মাইনাস ২৭ দশমিক ৯০ শতাংশ। 
২০২১-২০২২ অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে রাজস্ব লক্ষ্যমাত্রা ২০ হাজার ১৬৪ কোটি টাকার বিপরীতে আদায় হয় ১৭ হাজার ৬৫১ কোটি ৯১ লাখ টাকা।

চলতি অর্থবছরের চার মাসে লক্ষমাত্রার চেয়ে আদায়ে ঘাটতির পরিমাণ মাইনাস ১২ দশমিক ৪৬ শতাংশ। গত অর্থবছরের চেয়ে বর্তমান অর্থবছরে লক্ষমাত্রার তুলনায় আদায়ের ঘাটতি কমেছে ৫৫ দশমিক ৩৫ ভাগ।

চলতি অর্থবছরের জুলাই মাস জুড়ে কঠোর লকডাউন, প্রাকৃতিক দূর্যোগ এবং ঈদুল আজহার টানা ছুটি, শেষ দিকে সব ধরনের শিল্প কারখানা বন্ধসহ নানা প্রতিকূলতার মধ্যেও চট্টগ্রাম কাস্টম হাউসে ৩.০৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়। তবে গত ২০২০-২১ অর্থবছরের শেষ মাস জুনে চট্টগ্রাম কাস্টম হাউসে এক মাসের হিসেবে রেকর্ড ৬ হাজার ৭৪৩ কোটি ৯ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছিলো।

চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ ফখরুল আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, আমদানির পরিমাণ বাড়লে রাজস্ব আদায়ের হারও বাড়ে। অর্থবছরের জুলাই মাসে ঈদের ছুটি এবং লকডাউন মিলিয়ে রাজস্ব আদায়ের হার কিছুটা কমে যায়। এরপরও ৩.৫ শতাংশ প্রবৃদ্ধি হয়। পরবর্তী ৩ মাসের প্রবৃদ্ধি খুবই ইতিবাচক। এই ধারাবাহিকতা বজায় রাখতে সকল স্টেকহোল্ডার প্রতিষ্ঠানগুলোকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাহবুবুল আলম টিবিএসকে বলেন, করোনার মহামারি কাটিয়ে দেশের ব্যবসা বাণিজ্যে গতি ফিরে এসেছে। গত অর্থবছরের তুলানায় বেড়েছে আমদানির পরিমাণ। করোনার আগে স্বাভাবিক সময়গুলোতে যে হারে আমদানি হয়েছিলো বর্তমানে অনেকাংশে এই পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ফলে চট্টগ্রাম কাস্টম হাউসে রাজস্ব বৃদ্ধির পরিমাণ বাড়ছে।

চট্টগ্রাম কাস্টম হাউসে গত ২০২০-২১ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিলো ৬৪ হাজার ৩০৩ কোটি ৬০ লাখ টাকা। আদায় হয়েছিলো ৫১ হাজার ৫৭৬ কোটি ৯৬ লাখ টাকা। এটি চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আদায়ের ক্ষেত্রে ছিলো সর্বোচ্চ। প্রবৃদ্ধি অর্জিত হয়েছিলো ২৩ দশমিক ২৩ শতাংশ।
 
Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম কাস্টম হাউস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

Related News

  • চাহিদার ২৮% বেশি আমদানি সত্ত্বেও খুচরা বাজারে বাড়ছে ছোলার দাম
  • জ্বালানি আমদানিতে শুল্ক বকেয়া ৩৪ হাজার কোটি টাকা: বিপিসি, পেট্রোবাংলার দায়ের চাপ কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রায়
  • চট্টগ্রাম কাস্টমসের অধীনে বিলাসবহুল গাড়ি যেভাবে বিকল স্ক্র্যাপে পরিণত হচ্ছে
  • কাস্টমসে কর্মবিরতির দ্বিতীয় দিন; চট্টগ্রাম বন্দরে আটকা ৪১,৩১৪ কনটেইনার
  • চট্টগ্রাম কাস্টম হাউসে ধর্মঘট, ঈদের আগে ৯০% ছাড় কার্যক্রম বন্ধ

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net