Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
চট্টগ্রাম কাস্টম হাউসে ধর্মঘট, ঈদের আগে ৯০% ছাড় কার্যক্রম বন্ধ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 May, 2025, 03:25 pm
Last modified: 25 May, 2025, 05:14 pm

Related News

  • ৬০০ মানুষের ঈদ রাঙালো ‘জয়ফুল জার্নি’, নিজ হাতে খাওয়ালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • ঈদের দিন বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী
  • প্রায় ৬ লাখ মুসল্লির অংশগ্রহণে ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত
  • ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে আরও এগিয়ে নেয়া হোক ঈদের দিনের প্রকৃত আনন্দ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

চট্টগ্রাম কাস্টম হাউসে ধর্মঘট, ঈদের আগে ৯০% ছাড় কার্যক্রম বন্ধ

কাস্টমস এজেন্ট সূত্রে জানা গেছে, প্রায় ৯০ শতাংশ ছাড় ও মূল্যায়ন কার্যক্রম স্থগিত রয়েছে। এর ফলে আমদানিকৃত পণ্য বন্দরে জমে রয়েছে এবং ঈদ সামনে রেখে পণ্য ডেলিভারি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
টিবিএস রিপোর্ট
25 May, 2025, 03:25 pm
Last modified: 25 May, 2025, 05:14 pm
ছবি: টিবিএস

কাস্টমস কর্মকর্তারা টানা দ্বিতীয় দিনের মতো পূর্ণদিবস ধর্মঘটে অংশ নেওয়ায় চট্টগ্রাম কাস্টম হাউসে ছাড় কার্যক্রম প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে। রোববার (২৫ মে) সকাল ৯টায় ধর্মঘট শুরু হয়েছে এবং তা বিকেল ৫টা পর্যন্ত চলার কথা।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করার সরকারের প্রস্তাবিত পরিকল্পনার প্রতিবাদে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এই ধর্মঘটের আয়োজন করেছে। গতকাল শনিবারও একইভাবে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হয়।

চট্টগ্রাম কাস্টম হাউসের মুখপাত্র ও উপকমিশনার সাইদুল ইসলাম চলমান ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন।

কাস্টমস এজেন্ট সূত্রে জানা গেছে, প্রায় ৯০ শতাংশ ছাড় ও মূল্যায়ন কার্যক্রম স্থগিত রয়েছে। এর ফলে আমদানিকৃত পণ্য বন্দরে জমে রয়েছে এবং ঈদ সামনে রেখে পণ্য ডেলিভারি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব কাজী মাহমুদ ইমাম বিলু দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)- জানান, 'সাধারণত প্রতিদিন ১,২০০ থেকে ২,৫০০টি কনসাইনমেন্ট চট্টগ্রাম কাস্টমসে মূল্যায়ন করা হয়। এর মধ্যে প্রায় ৮০ শতাংশ একই দিনে ছাড় হয়ে যায়। কিন্তু চলমান ধর্মঘটের কারণে আমদানি করা পণ্যের কাস্টমস ছাড় পুরোপুরি বন্ধ হয়ে গেছে।'

তিনি বলেন, 'আমরা আমদানিকারকদের কাছে ঈদের আগে পণ্য সরবরাহ করতে পারছি না, ফলে বাজারে সরবরাহব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।'

ছবি: টিবিএস

তিনি আরও জানান, বর্তমানে প্রায় ২,৮০০টি সিএন্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) এজেন্ট রয়েছে, যার মধ্যে সক্রিয়ভাবে কাজ করছেন প্রায় ১,২০০ জন। এসব এজেন্টের অধীনে প্রায় ১০,০০০ শ্রমিক ও কর্মচারী কাজ করেন।

বিলু বলেন, 'কার্যক্রম বন্ধ থাকায় শুধু বাণিজ্যই অচল হয়ে পড়েনি, সিএন্ডএফ এজেন্টরাও তাদের কর্মীদের বেতন দিতে হিমশিম খাচ্ছেন।'

চলমান অচলাবস্থা নিয়ে ব্যবসায়ী মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং সরকার ও রাজস্ব কর্মকর্তাদের মধ্যে বিরোধের একটি যৌক্তিক ও দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছে। 

ব্যবসায়ীদের আশঙ্কা, অচলাবস্থা দীর্ঘস্থায়ী হলে বাজারে পণ্যের ঘাটতি এবং ভোক্তাদের জন্য ব্যয়বৃদ্ধি অনিবার্য হয়ে উঠবে।

 এর আগেও কাস্টমস কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ দেখা গেছে। গত ১৩ মে থেকে ১৯ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ধর্মঘট পালিত হয়, যার ফলে বন্দরে জটিলতা ও পণ্যজট সৃষ্টি হয়।

সাধারণভাবে চট্টগ্রাম বন্দর প্রতিদিন প্রায় ৩৫ হাজার টি ইইউ (টোয়েন্টি ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট) সামাল দেয়। কিন্তু চলমান অচলাবস্থার কারণে কনটেইনার জট বেড়ে দাঁড়িয়েছে ৪১ হাজার ৩১৪ টি ইইউ-তে।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম কাস্টম হাউস / ধর্মঘট / ছাড় কার্যক্রম / ঈদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • ৬০০ মানুষের ঈদ রাঙালো ‘জয়ফুল জার্নি’, নিজ হাতে খাওয়ালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • ঈদের দিন বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী
  • প্রায় ৬ লাখ মুসল্লির অংশগ্রহণে ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত
  • ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে আরও এগিয়ে নেয়া হোক ঈদের দিনের প্রকৃত আনন্দ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net